Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
অর্থনীতি চাঙ্গা রাখতে জ্বালানি কর কমাল ভারত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 November, 2021, 07:35 pm
Last modified: 04 November, 2021, 07:37 pm

Related News

  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার: মে মাসে ভারতের জ্বালানি রপ্তানিতে বড় ধস
  • ভারতে অবস্থানরত ইসরায়েলি রিজার্ভ সেনার গ্রেপ্তার দাবি হিন্দ রজব ফাউন্ডেশনের
  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর

অর্থনীতি চাঙ্গা রাখতে জ্বালানি কর কমাল ভারত

ভারত বিশ্বের তৃতীয় বৃহৎ জ্বালানি তেল আমদানিকারক ও ভোক্তা। দেশটির চাহিদার প্রায় ৮৫ শতাংশ তেলই জাহাজে করে আমদানি করা হয়। 
টিবিএস ডেস্ক
04 November, 2021, 07:35 pm
Last modified: 04 November, 2021, 07:37 pm
ভারতের আহমেদাবাদে একটি জ্বালানি স্টেশনের পাম্প পরিস্কার করেছেন একজন কর্মচারী। ছবি: অমিত দাভে/ রয়টার্স

ভোক্তাদের ইতিবাচক খরুচে মনোভাব চাঙ্গা রাখতে গতকাল বুধবার (৩ নভেম্বর) পেট্রোল ও ডিজেলের মতো জ্বালানির ওপর আরোপিত শুল্ক কমিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। করোনাভাইরাস নিয়ন্ত্রণে কড়া লকডাউনের অভিঘাত থেকে এশিয়ার তৃতীয় বৃহৎ অর্থনীতিটির পুনরুদ্ধার চলাকালে এ সিদ্ধান্ত নেওয়া হলো। 

কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে প্রতি লিটার পেট্রোলে ৫ রুপি এবং ডিজেলে ১০ রুপি আবগারি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে। হিন্দু ধর্মালম্বীদের দীপাবলি উৎসব সামনে রেখে রেয়াতের ঘোষণা দেওয়া হয়। মূলত, দীপাবলী থেকেই ভারতে উৎসবকালীন মৌসুমের শুরু হয়। এসময় ভোক্তাদের খরচ প্রবণতাও অনেক বাড়ে। ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাদের জন্যও তাই এটি বেশ গুরুত্বপূর্ণ সময়। 

ভারত সরকারের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, সরকার এ সিদ্ধান্তের ফলে ৫৫ হাজার কোটি রুপি (৭৩৮ কোটি মার্কিন ডলার) রাজস্ব এবং কর কর্তনে ৬০ হাজার কোটি রুপি আয় হারাবে। 

করোনা আক্রান্তের সংখ্যা কমে আসায় সরকারের তরফ থেকে যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর গত কয়েক মাস ধরে ভারতে ভোক্তা খরচ ধারাবাহিকভাবে বেড়েছে। তবে জ্বালানির উচ্চমূল্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে থেকে শুরু করে কৃষকদের আয় মার্জিনও কমাচ্ছে। অথচ, অর্থনীতিতে তারা বড় অবদান রাখে। তাই তেলের কর কমানোর সিদ্ধান্ত ভোক্তাপণ্য প্রস্তুতকারক ও কৃষকদের জন্য খরচ কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। 

ব্যাঙ্গালুরু ভিত্তিক বিআর আম্বেদকার স্কুল অব ইকোনমিক্সের উপাচার্য ও অর্থনীতিবিদ এনআর ভানুমূর্তি বলেন, 'ভোক্তাদের মনে আরও মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ায়, কর সংশোধনের দিকটি পুনর্বিবেচনা করা জরুরি ছিল। এটি মূল্যস্ফীতির ভীতি কিছুটা হলেও কমাবে, যা জিডিপি প্রবৃদ্ধির গতি টেকসইভাবে ধরে রাখার সহযোগী হবে।'   

ভারত বিশ্বের তৃতীয় বৃহৎ জ্বালানি তেল আমদানিকারক ও ভোক্তা। দেশটির চাহিদার প্রায় ৮৫ শতাংশ তেলই জাহাজে করে আমদানি করা হয়। 

তবে বৈশ্বিক জ্বালানি বাজারের আগুন ভারতে পেট্রোল ও ডিজেলের খুচরা মূল্যেও উত্তাপ ছড়ায়, চলতি মাসে এসবের মূল্যে নতুন রেকর্ডও হয়েছে প্রতিবেশী দেশটিতে। 

গেল ২৬ অক্টোবর আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্য বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৪০ ডলারে উন্নীত হয়, যা ২০১৪ সালের পর সর্বোচ্চ দর। বিশ্ববাজারে দাম কিছুটা কমে এখন প্রতিব্যারেল ৮২ দশমিক ৫ ডলারে বিকিকিনি হলেও মহামারির অভিঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত বিশ্বের অধিকাংশ দেশের অর্থনীতি এতে প্রচণ্ড চাপের মুখে পড়েছে। 

ভারতে তেলের মূল্য নির্ধারণের একটি বড় অংশ হচ্ছে এর ওপর আরোপিত কর। রাজধানী নয়াদিল্লিতে এক লিটার পেট্রোল কিনতে হয় ১১০ দশমিক ৪ রুপিতে, আর ডিজেলের লিটারপ্রতি দাম ৯৮ দশমিক ৪২ রুপি। 

বুধবার মূল্য কর্তন ঘোষণার আগে পেট্রোলের লিটারপ্রতি মূল্যের ৫২ শতাংশই ছিল আবগারি শুল্ক ও কর। ডিজেলে এই হার ছিল ৪৭ শতাংশ। 

  • সূত্র: রয়টার্স 
     
Related Topics

অর্থনীতি / টপ নিউজ

ভারত / জ্বালানি তেল / পেট্রোল / ডিজেল / মূল্য হ্রাস / কর কর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার: মে মাসে ভারতের জ্বালানি রপ্তানিতে বড় ধস
  • ভারতে অবস্থানরত ইসরায়েলি রিজার্ভ সেনার গ্রেপ্তার দাবি হিন্দ রজব ফাউন্ডেশনের
  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net