Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
অবসরে ট্রাফিক পুলিশ সড়কে সন্তান হারানো বিচারক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 February, 2020, 10:55 am
Last modified: 12 February, 2020, 11:02 am

Related News

  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে পোস্ট: ২৮ বিচারককে শোকজের প্রতিবাদ ল’ইয়ার্স অ্যালায়েন্সের
  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ভুয়া আইন ডিগ্রি নিয়ে যেভাবে হাইকোর্টে ৫ বছর চাকরি করেছেন পাকিস্তানি বিচারক
  • বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা

অবসরে ট্রাফিক পুলিশ সড়কে সন্তান হারানো বিচারক

মনিকা ডংবান মেনসেম নামের এই বিচারকের অবসর কাটে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে।
টিবিএস ডেস্ক
12 February, 2020, 10:55 am
Last modified: 12 February, 2020, 11:02 am

বিচারকের কাজ আদালতে বাদী-বিবাদী পক্ষের উকিলের যুক্তি শোনা। প্রকৃত তথ্য ও প্রমাণের ভিত্তিতে দোষীকে শাস্তি দেয়া। অবসর সময়ে অধিকাংশ বিচারক পরিবারকে সময় দেন নয়তো আইনের জটিল কোনো বিষয় নিয়ে পড়াশোনা করেন।

নাইজেরিয়ার রাজধানী লাগোসের এক বিচারকের অবসর নিয়ে অবশ্য এমন কোনো দাবি করা সম্ভব নয়। মনিকা ডংবান মেনসেম নামের এই বিচারকের অবসর কাটে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে।

আট বছর আগে রাজধানী লাগোসে এক সড়ক দুর্ঘটনায় মারা যায় মনিকার ছেলে কোয়াপডা মেনসেম। লাগোসের কুখ্যাত যান-চলাচল অব্যবস্থাপনার কারণে আকস্মিক একটি গাড়ি এসে চাপা দেয় তাকে।  আর এরপর থেকেই বিশৃঙ্খল নগরীর রাস্তায় শৃঙ্খলা ফেরানোর ব্রত নিয়ে অবসরে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন মনিকা। 

দায়িত্ব পালনকালেই একদিন তার সঙ্গে সাক্ষাৎ করেন বিবিসি নাইজেরিয়ার এক প্রতিনিধি। সূর্য তখন মধ্য আকাশে, তাপমাত্রা ৩৮ ডিগ্রী সেলসিয়াস (১০০ ডিগ্রী ফারেনহাইট), জ্বলন্ত উনুনে আরও রসদ জোগাচ্ছিল রাস্তায় দাড়িয়ে থাকা সারি সারি কারের সচল ইঞ্জিন। এই গরমের মাঝেই ট্রাফিক পুলিশের নীল জ্যাকেট গায়ে চড়িয়ে সড়কে শৃঙ্খলা আনার চেষ্টা করছিলেন মনিকা ডংবান।

মানুষ অভ্যাসের দাস নিশ্চয়, আর নাইজেরিয়ার চালকরা ট্রাফিক সিগন্যাল মেনে চলতে বা অপেক্ষা করতে মোটেই অভ্যস্ত নন। তাইতো দাড়িয়ে থাকা সব কার চালকেরাই হর্ন বাজিয়ে আর চিৎকার করে মনিকাকে রাস্তা সচল করার সংকেত দিতে বলছিলেন।

এই ব্যাপারে মনিকা বলেন, অধিকাংশ নাইজেরিয়ান খুব বেশি অধৈর্য, এটা তাদের গাড়ি চালানো দেখলেই বোঝা যায়।

মনিকা বলেন, আমি অনেক বাজে ড্রাইভিং দেখেছি, এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে না রাখলে তাতে শুধু প্রাণহানির সংখ্যাই বাড়বে। 

নাইজেরিয়া সরকারের এক পরিসংখ্যান অনুযায়ী, শুধু ২০১২ সালেই দেশটিতে ১৪ হাজারের বেশি সড়ক দুর্ঘটনা হয়। আর এই সমস্ত দুর্ঘটনায় মারা গেছেন  চার হাজারেরও বেশি মানুষ। আর ২০১৮ সালে দুর্ঘটনার সংখ্যা কমে ১০ হাজারে নেমে এলেও প্রাণহানির সংখ্যা কমেনি। ওই বছর সড়ক দুর্ঘটনায় সাড়ে চার হাজারেরও বেশি মানুষ নিহন হন।  

মনিকার পুত্রের প্রকৃত হত্যাকারী কে, তিনি জানেন না। কিন্তু এটা নিশ্চিত কোনো অসতর্ক চালকই এর জন্য দায়ী। অনেক চালকই সঠিক প্রশিক্ষণ এবং সড়ক আইন না জেনেই ড্রাইভিং করছেন।

তাই ট্রাফিক হিসেবে দায়িত্ব পালনের পাশপাশি মৃত ছেলের নামে ‘কোয়াপডা’স রোড সেফটি ডিম্যান্ড’ নামের অলাভজনক একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন মনিকা। তার সংগঠন চালকদের প্রশিক্ষণ এবং সড়ক সুরক্ষার নানা দিক সম্পর্কে শিক্ষা দেয়। অচিরেই লাগোসের ট্যাক্সি বা বাণিজ্যিক গাড়ি চালকদের জন্য আলাদা একটি ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠা করার কথাও ভাবছেন তিনি।    

Related Topics

টপ নিউজ

ট্রাফিক পুলিশ / বিচারক / মনিকা ডংবান মেনসেম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে পোস্ট: ২৮ বিচারককে শোকজের প্রতিবাদ ল’ইয়ার্স অ্যালায়েন্সের
  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ভুয়া আইন ডিগ্রি নিয়ে যেভাবে হাইকোর্টে ৫ বছর চাকরি করেছেন পাকিস্তানি বিচারক
  • বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net