Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
বিদেশি প্রতিষ্ঠানের যে কোনো কার্যক্রমে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক

অর্থনীতি

আব্বাস উদ্দিন নয়ন
11 June, 2022, 01:20 pm
Last modified: 11 June, 2022, 01:21 pm

Related News

  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 
  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

বিদেশি প্রতিষ্ঠানের যে কোনো কার্যক্রমে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক

এখন থেকে বিদেশি সব কোম্পানির শাখা অফিসকেও ভ্যাট নিবন্ধন করতে হবে।
আব্বাস উদ্দিন নয়ন
11 June, 2022, 01:20 pm
Last modified: 11 June, 2022, 01:21 pm

সব বিদেশি কোম্পানির শাখা অফিস, লিয়াজো অফিস কিংবা প্রকল্পের কার্যক্রম পরিচালনার জন্য ভ্যাট নিবন্ধন করতে হবে।  

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত অর্থ বিলে ভ্যাট আইনের সংশোধন করে এ বাধ্যবাধকতা আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

শাখা অফিসের মাধ্যমে দীর্ঘদিন ধরেই বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছে স্যামসাং ও জেনারেল ইলেকট্রিকের মতো বৈশ্বিক বহু প্রতিষ্ঠান।

টার্নওভার মূল কোম্পানির অ্যাকাউন্টসে যোগ হওয়ায় এতোদিন ভ্যাট নিবন্ধন করা বা বাংলাদেশে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (বিআইএন) নিতে হয়নি তাদের।  তবে এখন থেকে বিদেশি সব কোম্পানির শাখা অফিসকেও ভ্যাট নিবন্ধন করতে হবে।

এতে বিদেশি প্রকল্প বা প্রতিষ্ঠানের শাখা ও লিয়াজো অফিসের কেনাকাটার ওপর প্রযোজ্য ভ্যাট আহরণ সহজ হবে বলে মনে করছেন এনবিআর কর্মকর্তারা। 

একই সঙ্গে দেশে কার্যক্রম পরিচালনাধীন বিপুল সংখ্যক বৈশ্বিক এনজিও প্রকল্প, কোম্পানির লিয়াজো ও শাখা অফিসের কার্যক্রমকে নজরদারির মধ্যে আসবে বলে মনে করছেন এনবিআরের কর্মকর্তারা।

এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) কাজী ফরিদ উদ্দিন বলেন, "বিদ্যমান ভ্যাট আইনে বিদেশি প্রতিষ্ঠানের শাখা বা লিয়াজো অফিসের নিবন্ধনের ব্যবস্থা নেই। কিন্তু এসব প্রতিষ্ঠান মূল প্রতিষ্ঠানের পক্ষে মার্কেটিং, প্রচার-প্রচারণা ও বাজার সম্প্রসারণে নানা কার্যক্রম পরিচালনা করছে। তবে নিবন্ধন না থাকায় তাদের ভ্যাট আদায়ের সঠিক হিসাব পাওয়া যাচ্ছিল না।"

এনবিআরের নতুন সংশোধিত ভ্যাট আইনে বিদেশি প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করে বলা হয়েছে, বাংলাদেশের মধ্যে কোনো ধরনের পণ্য বা সেবার সঙ্গে যুক্ত হলেই সব প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন নিতে হবে।

আইনে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান বাংলাদেশে ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রযোজ্য হয় এমন পণ্য বা সেবা সরবরাহ-আমদানি করলে, কোনো টেন্ডারে অংশ নিলে, আমদানি-রপ্তানি ব্যবসায় যুক্ত হলে, বিদেশি কোনো কোম্পানি শাখা বা লিয়াজো অফিস নিলে বা ভ্যাট এজেন্টস হিসাবে কাজ করলে তাদের নিবন্ধন নিতে হবে।  

এর আগে ২০২০ সালে বিদেশি কোম্পানি হিসাবে গুগল, ফেসবুক, ইউটিউব, অ্যামাজনসহ টেক জায়ান্টদের বাংলাদেশে নিবন্ধন বাধ্যতামূলক করে এনবিআর। ওই কোম্পানিগুলো এখন দেশে নিয়মিত ভ্যাট রিটার্নও দিচ্ছে।

বাংলাদেশে ভ্যাট আইন নিয়ে পরামর্শ দেয় এমন একটি বৈশ্বিক প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ২০২০ সালে বিদেশি কোম্পানিকে ভ্যাটের আওতায় আনতে এনবিআর যে আইন করেছে তা মূলত ডিজিটাল সার্ভিস প্রোভাইডাদের ক্ষেত্রে প্রযোজ্য।

"নতুন সংশোধনীতে সব বিদেশি প্রতিষ্ঠানের পাশাপাশি যারা শাখা বা লিয়াজো অফিসের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে তাদের করের আওতায় আনা হলো। 

"তবে এসব প্রতিষ্ঠানের বড় অংশের বাংলাদেশে টার্নওভার নেই। মূল অফিস থেকেই সব বিক্রি নিয়ন্ত্রিত হয়। দেশে কেনা-কাটার ওপর যে ভ্যাট প্রযোজ্য হয় সেটাও তারা সাধারণ ক্রেতা হিসাবে পরিশোধ করছেন। তবে এখন থেকে প্রক্রিয়াটি স্বচ্ছ হলো", বলেন ওই কর্মকর্তা। 

 

Related Topics

টপ নিউজ

বিদেশি প্রতিষ্ঠান / ভ্যাট / ভ্যাট নিবন্ধন / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 
  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net