Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ইন্টারেস্ট ইনকাম কমে যাওয়ায় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর মুনাফা হ্রাস

অর্থনীতি

রফিকুল ইসলাম
03 January, 2022, 09:30 am
Last modified: 03 January, 2022, 10:02 am

Related News

  • তৃতীয় প্রান্তিকে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে; লোকসানে গ্যাস ও শিল্প খাত
  • মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের পর রাশিয়ান ক্রুডে ফিরছে চীনের তেল জায়ান্টরা
  • লাভজনক রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনতে নীতিগত সম্মতি সরকারের
  • ‘ভ্লাদিমিরের সঙ্গে কথা বলে লাভ হয় না’: বৃহত্তম ২ রুশ তেল কোম্পানির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
  • পদ্মা অয়েলের ভারপ্রাপ্ত এমডি হলেন মোফিজুর রহমান

ইন্টারেস্ট ইনকাম কমে যাওয়ায় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর মুনাফা হ্রাস

মুনাফার এই উত্থান-পতন সত্ত্বেও, তিনটি কোম্পানিই আগের অর্থবছরের মতো ২০২০-২১ অর্থবছরের জন্যও একই পরিমাণ লভ্যাংশ ঘোষণা করেছে। 
রফিকুল ইসলাম
03 January, 2022, 09:30 am
Last modified: 03 January, 2022, 10:02 am

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিনটি অঙ্গপ্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন কোম্পানিগুলোর মধ্যে অন্যতম পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েলের মুনাফা হ্রাস পেয়েছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিগুলোর স্থায়ী আমানত থেকে কম সুদ আয়ের (ইন্টারেস্ট ইনকাম) কারণে মুনাফার এই পতন।  

২০২০-২১ অর্থবছরে জ্বালানি তেল বিপণনে দেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম প্রতিষ্ঠান পদ্মা অয়েল এবং মেঘনা পেট্রোলিয়ামের বার্ষিক মুনাফা হ্রাস পেয়েছে যথাক্রমে ১২১% ও ৭৯%। 

একমাত্র যমুনা অয়েলের বার্ষিক মুনাফা ২.৪৪% বৃদ্ধি পেয়েছে; এটি পাকিস্তান আমলে (১৯৬৪ সালে) চালু হওয়া দেশের প্রথম তেল কোম্পানি।  

তবে মুনাফার এই উত্থান-পতন সত্ত্বেও, তিনটি কোম্পানিই আগের অর্থবছরের মতো ২০২০-২১ অর্থবছরের জন্যও একই পরিমাণ লভ্যাংশ ঘোষণা করেছে। 

কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন অনুসারে, বিভিন্ন ব্যাংকে তাদের প্রায় ১০ হাজার কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে এবং ইন্টারেস্ট ইনকাম থেকেই তারা মোট মুনাফার শতকরা ৮০-৯০ ভাগ লাভ করে থাকে।

২০২০ সালে, সরকার ঋণের হার ৯% এ নামিয়ে আনার লক্ষ্যে ব্যাংক আমানতের হার ৬% পর্যন্ত বেধে দিয়েছিল।

এই পদক্ষেপের পর, ব্যাংকগুলো তাদের আমানতের সুদের হার কমাতে শুরু করে। ফলে লোয়ার ইন্টারেস্ট ইনকাম তেল কোম্পানিগুলোর মুনাফায় প্রভাব ফেলছে।

পদ্মা অয়েলের মুনাফা কমেছে ১২১%

পদ্মা অয়েল কোম্পানি জ্বালানী সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাত করে।

এছাড়াও কোম্পানিটি পেট্রোলিয়াম পণ্য, লুব্রিকেন্টস ও গ্রিস, বিটুমিন, এলপিজি এবং কৃষি রাসায়নিক দ্রব্যের উৎপাদন ও বিপণন করে।

২০২০-২১ অর্থবছরে কোম্পানিটির ১২১ শতাংশ মুনাফা কমেছে। এই অর্থবছরে কোম্পানিটির নীট মুনাফা হয়েছে ২২৮.৫৮ কোটি টাকা, যা আগের বছর ছিল ২৭২.৯৮ কোটি টাকা।

তবে মুনাফা কমলেও ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। বিগত অর্থবছরেও কোম্পানিটি একই পরিমাণ লভ্যাংশ ঘোষণা করেছিল।

চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা কমেছে ৪ শতাংশ। আগের বছর প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ছিল ৬০.৫১ কোটি টাকা, তবে চলতি অর্থবছরে এই মুনাফা কমে দাঁড়িয়েছে ৫৩.৬৯ কোটি টাকা।

মেঘনা পেট্রোলিয়ামের মুনাফা কমেছে ৭৯%

২০২০-২১ অর্থবছরে পেট্রোলিয়ামজাত পণ্য বিপণনকারী মেঘনা পেট্রোলিয়ামের মুনাফা কমেছে ৭৯ শতাংশ।

২০১৯-২০ অর্থবছরে কোম্পানিটির নীট মুনাফা ছিল ২০৭.৯১ কোটি টাকা, তবে ২০২০-২১ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ২৮২.১৪ কোটি টাকা।

চলতি বছরে প্রথম প্রান্তিকেও কোম্পানিটির নীট মুনাফা কমেছে ৩.৮৯%। এই প্রান্তিকে কোম্পানিটির নীট মুনাফা হয়েছে ৬৫.২৮ কোটি টাকা, যা আগের বছর ছিল ৭০.৭৮ কোটি টাকা।

মূলত, সুদের হার কমানোর কারণে ফিক্সড ডিপোজিট থেকে আয় কমে যাওয়ায় বছর শেষে মুনাফা কমেছে বলে জানান কোম্পানি সেক্রেটারি রেজা মোঃ রিয়াজউদ্দিন।

তিনি বলেন, "ফুয়েল হ্যান্ডেলিং কমেনি, কাজেই এই খাত থেকে আয় মোটামুটি স্থিতিশীল। তবে ডিপোজিট থেকে আয় কমে যাওয়ায় মুনাফা হ্রাস পেয়েছে।"

বছর শেষে নীট মুনাফা কমলেও আগের বছরের মতো ১৫০% বা শেয়ার প্রতি ১৫ টাকা করে লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

যমুনা অয়েলের মুনাফা বেড়েছে ২.৪৪% 

ফিক্সড ডিপোজিট থেকে আয় কমলেও ২০২০-২১ অর্থবছরে ২.৪৪ শতাংশ মুনাফা বৃদ্ধি পেয়েছে যমুনা অয়েল কোম্পানির।

তবে প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ১.৯৫% কমে দাঁড়িয়েছে ৪০.৫৫ কোটি টাকা, যা আগের বছর ছিল ৪৪.৯০ কোটি টাকা।

২০২০-২১ অর্থবছরে কোম্পানিটির নীট মুনাফা হয়েছে ২০০.১৮ কোটি টাকা, যা আগের বছর ছিল ২০১.৪ কোটি টাকা।

আর শেয়ারহোল্ডারদের জন্য ১২০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

যমুনা অয়েল কোম্পানির কোম্পানি সেক্রেটারি মোঃ মাসুদুল ইসলাম বলেন, "মুনাফা কমার মূল কারণ ইন্টারেস্ট ইনকাম কমে যাওয়া। মুনাফার বড় অংশ আসে ফিক্সড ডিপোজিট থেকে। তবে তা কমেছে, যার কারণে কোম্পানির মুনাফা প্রভাবিত হয়েছে।" 
 

Related Topics

টপ নিউজ

রাষ্ট্রায়ত্ত কোম্পানি / তেল কোম্পানি / পদ্মা ওয়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • তৃতীয় প্রান্তিকে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে; লোকসানে গ্যাস ও শিল্প খাত
  • মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের পর রাশিয়ান ক্রুডে ফিরছে চীনের তেল জায়ান্টরা
  • লাভজনক রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনতে নীতিগত সম্মতি সরকারের
  • ‘ভ্লাদিমিরের সঙ্গে কথা বলে লাভ হয় না’: বৃহত্তম ২ রুশ তেল কোম্পানির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
  • পদ্মা অয়েলের ভারপ্রাপ্ত এমডি হলেন মোফিজুর রহমান

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net