Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
জুলাই-নভেম্বরে কৃষি ঋণ বিতরণ বেড়েছে ২০ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 December, 2021, 10:45 am
Last modified: 24 December, 2021, 11:21 am

Related News

  • সেচ সুবিধা নিশ্চিতে ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী  
  • কৃষি ঋণ বাড়ানো হবে, সুদবিহীন ঋণ বিতরণের পরিকল্পনা নেই: আমির খসরু
  • ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক, জানেন না গভর্নর 
  • ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৫০ শতাংশ
  • কৃষি ও এসএমই ঋণ বাড়াতে প্রভিশনিং কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক 

জুলাই-নভেম্বরে কৃষি ঋণ বিতরণ বেড়েছে ২০ শতাংশ

২০২১-২২ অর্থবছরের প্রথম পাঁচ মাসে কৃষি ও পল্লী খাতে ১০ হাজার ৭৭৩ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো, যা লক্ষ্যমাত্রার ৩৮ শতাংশ।
টিবিএস রিপোর্ট
24 December, 2021, 10:45 am
Last modified: 24 December, 2021, 11:21 am
ছবি- রেহমান আসাদ

চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত কৃষি খাতে ঋণ বিতরণ বেড়েছে ২০ শতাংশ।

২০২১-২২ অর্থবছরের প্রথম পাঁচ মাসে কৃষি ও পল্লী খাতে ১০ হাজার ৭৭৩ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো, যা লক্ষ্যমাত্রার ৩৮ শতাংশ। এ সময়ের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল ২৮ হাজার ৩৯১ কোটি টাকা। এমনকি গত অর্থবছরের একই সময়ের তুলনায় এটি ২০ দশমিক ৫৬ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, অর্থবছরের প্রথম তিন মাসে কৃষিঋণ বিতরণ কিছুটা কম হলেও চতুর্থ মাস থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটছে। এই পরিবর্তন নভেম্বরেও অব্যাহত ছিল।

ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলেন, কোভিড মহামারিতে উৎপাদন খাতসহ বিভিন্ন খাতে বিনিয়োগ কম থাকায় বেসরকারি ও শিল্প ঋণের পরিমাণ খুবই কম ছিল। তবে খাদ্য পণ্য উৎপাদনের জন্য সরকার কৃষি খাতে প্রণোদনা ঋণসহ স্বাভাবিক ঋণ বিতরণে গুরুত্ব দিয়েছে। এতে বাড়ছে কৃষি ঋণ বিতরণ। এছাড়া অনেকে চাকরি হারিয়ে গ্রামে নতুন করে কৃষি কাজ শুরু করায়ও ঋণ বেড়েছে।

রাষ্ট্রায়ত্ব ৮টি ব্যাংকে কৃষি খাতে চলতি অর্থ-বছরের জন্য ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৪৫ কোটি টাকা। এর মধ্যে প্রথম পাঁচ মাসে লক্ষ্যমাত্রার ৪৫ শতাংশ বিতরণ করেছে তারা। তবে বেসিক ব্যাংক ও রূপালী ব্যাংক ঋণ বিতরণের দিক থেকে পিছিয়ে আছে।

অন্যদিকে চলতি অর্থ বছরের জন্য বেসরকারি ৪১ টি ব্যাংকের কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ৬৬৪ কোটি টাকা। পাঁচ মাসে ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে ৩১ শতাংশ। এর মধ্যে ১৬টি ব্যাংকের ঋণ বিতরণ বিশ শতাংশের কম। এছাড়া, কয়েকটি ব্যাংক ৫ শতাংশও ঋণ বিতরণ করতে পারেনি।

বিদায়ী ২০২০-২১ অর্থবছরে লক্ষ্যমাত্রার ৯৭ শতাংশ ঋণ বিতরণ করতে সক্ষম হয় ব্যাংকগুলো। ওই অর্থবছরে কৃষি ও পল্লী খাতে ব্যাংকগুলোর ২৬ হাজার ২৯২ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল। অর্থবছর শেষে এ খাতে ঋণ বিতরণের পরিমাণ দাঁড়ায় ২৫ হাজার ৫১১ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ অর্থবছরে কৃষি খাতে ব্যাংকগুলোর ২৮ হাজার ৩৯১ কোটি টাকার ঋণ বিতরণ করার লক্ষ্য রয়েছে।

কোভিড প্রভাব বাড়তে থাকায় গত বছরের এপ্রিলে কৃষি খাতের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। এ তহবিল থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত চার হাজার ২৯৫ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়। করোনার সংক্রমণ বাড়তে থাকায় গত ১৪ সেপ্টেম্বর কৃষি খাতের জন্য দ্বিতীয় মেয়াদে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক।

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ঋণ বিতরণ বাড়লেও মাত্র ১০ হাজার ৩৩৯ কোটি টাকা আদায় করা হয়েছে। গত অর্থবছরে একই সময়ের তুলনায় এটি ৩৮৭ কোটি টাকা কম।

এদিকে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের ঋণ বিতরণও বেড়েছে। চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) এই খাতে ঋণ বিতরণ বেড়েছে ৮ দশমিক ৭৫ শতাংশ।

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে সিএমএসএমই খাতে দুই লাখ ৩৩ হাজার ২৭৬টি গ্রহকের অনুকূলে ঋণ বিতরণ হয়েছে ৪২ হাজার ৭৫ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৭৫ শতাংশ বেশি। এর আগে গত ২০২০ সালের জুলাই-সেপ্টেম্বরে এ খাতের ঋণ বিতরণ করা হয় ৩৮ হাজার ৬৮৯ কোটি টাকা।
 

Related Topics

টপ নিউজ

কৃষি ঋণ / কৃষি ঋণ বিতরণ / কৃষি খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • সেচ সুবিধা নিশ্চিতে ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী  
  • কৃষি ঋণ বাড়ানো হবে, সুদবিহীন ঋণ বিতরণের পরিকল্পনা নেই: আমির খসরু
  • ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক, জানেন না গভর্নর 
  • ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৫০ শতাংশ
  • কৃষি ও এসএমই ঋণ বাড়াতে প্রভিশনিং কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net