Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
সন্দেহভাজন কর ফাঁকিদাতাদের তথ্য দিতে চায় না অনেক ব্যাংক: এনবিআর কর্মকর্তাদের অভিযোগ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 February, 2025, 09:15 am
Last modified: 20 February, 2025, 09:16 am

Related News

  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 

সন্দেহভাজন কর ফাঁকিদাতাদের তথ্য দিতে চায় না অনেক ব্যাংক: এনবিআর কর্মকর্তাদের অভিযোগ

টিবিএস রিপোর্ট
20 February, 2025, 09:15 am
Last modified: 20 February, 2025, 09:16 am

কর ফাঁকির বিষয়ে সন্দেহভাজনদের লেনদেনের তথ্য চাওয়া হলে কোনো কোনো ব্যাংক তা গোপন করে বলে অভিযোগ তুলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। 

তারা বলেন, এটি ফৌজদারি অপরাধ এবং এজন্য বিদ্যমান আয়কর আইন অনুযায়ী 'অ্যাসেসি ইন ডিফল্ট'-এর আওতায় সংশ্লিষ্ট কর্মকর্তা সমপরিমাণ করের জন্য খেলাপি হিসেবে গণ্য হবেন। 

এছাড়া সহযোগিতা না করায় ইতিমধ্যে সাতটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে বলে জানান এনিবিআর কর্মকর্তারা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে 'মানি লন্ডারিং ও কর ফাঁকি রোধে পারস্পরিক সহযোগিতা' শীর্ষক এক ওয়ার্কশপে তারা এসব কথা বলেন। সভায় এনবিআরের ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত কর্মকর্তা ছাড়াও বিভিন্ন ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ইনকাম ট্যাক্স ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ইউনিটের কমিশনার মো. আব্দুর রাকিব বলেন, 'আমরা প্রায় ৭০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর ফাঁকির বিষয়টি তদন্ত করছি।

'অনেক সময় ব্যাংকগুলোর কাছে তথ্য চাওয়া হলেও তা গোপন করা হচ্ছে বা ভুল তথ্য দেওয়া হচ্ছে। অনেক সময় যৌথ নামে থাকা অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয় না, এফডিআরের তথ্য দেওয়া হচ্ছে না।' 

এ বিষয়টির গুরুত্ব উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, 'মিথ্যা তথ্য দেওয়া ফৌজদারি অপরাধ।'

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান গোয়েন্দা কার্যক্রম চালাতে প্রচুর তথ্যের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন। 

ব্যাংকগুলোকে আইনি বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আপনারা [ব্যাংকগুলো] আমাদের তথ্যের বড় সোর্স। এবং এটা আইনী বাধ্যবাধকতা। আমাদের সহযোগিতা না করলে কড়া ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে,'

অনেক ব্যাংকে সন্দেহভাজনদের ব্ল্যাঙ্ক চেক আছে উল্লেখ করে তা এনক্যাশ না করতে ব্যাংক কর্মকর্তাদের সতর্ক করেন এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক আহসান হাবীব।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আওয়ামী লীগসংশ্লিষ্ট থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই), সাবেক মন্ত্রী নসরুল হামিদসহ আরও বেশ কিছু ব্যাক্তি ও প্রতিষ্ঠানের কিছু ব্ল্যাঙ্ক চেক আছে। এসব অর্থ যাতে উত্তোলন করতে না পারে, তা বলেছি।'

বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) কমিশনার মো. খায়রুল ইসলাম বলেন, 'কোনো কোনো ব্যাক্তির অ্যাকাউন্ট থেকে প্রায় প্রতিদিন বিপুল পরিমাণ টাকা ডেবিট হচ্ছে; কিন্তু কোথায় যাচ্ছে, কোনো জবাব পাই না।" 

অর্থপাচারের তীব্রতা তুলে ধরে এনবিআর চেয়ারম্যান বলেন, 'মানি লন্ডারিং অর্থনীতির সংকটের এক নম্বর কারণ। অর্থ পাচার ঠেকাতে না পারলে দীর্ঘ মেয়াদে বড় বিপদ।'

এনবিআরের এমন বক্তব্য সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান টিবিএসকে বলেন, 'আমাদের ব্যাংক থেকে কর্তৃপক্ষকে যথাযথ সময়ে তথ্য প্রদান করছি।'

অবশ্য এতে চ্যালেঞ্জ আছে জানিয়ে তিনি বলেন , 'প্রতিদিন বিভিন্ন সংস্থা থেকে এ ধরনের প্রচুর তথ্য চাওয়া হয়। এসব ম্যানেজ করতে অনেক সময় ও লোকবলের প্রয়োজন হয়। হাজার হাজার পৃষ্ঠা তথ্য পাঠাতে হয়। আবার দেখতে হয় ভুল আছে কি না—অনেক ঝুঁকি।'

এই অভিজ্ঞ ব্যাংকার বলেন, 'এসব তথ্য সমন্বিতভাবে চাওয়া হলে আমাদের জন্য সুবিধা হতো।'

ওয়ার্কশপে এনবিআর চেয়ারম্যানও এসব তথ্য আদান-প্রদানের বিষয়টি অটোমেশনের আওতায় আনার ওপর গুরুত্ব দেন। 

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর মতোই কেন্দ্রীয় ব্যাংককেও তথ্য সরবরাহ করতে বাধ্য ব্যাংকগুলো।

তবে এনবিআর কর্মকর্তাদের অভিযোগের প্রেক্ষাপট এবং কারণ না জেনে বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না বলে উল্লেখ করেন তিনি।

আর্থিক অনিয়ম প্রসঙ্গে এনবিআর কর্মকর্তা আহসান হাবীব বলেন, 'এস আলমের প্রতিষ্ঠানগুলো ব্যাংকের মাধ্যমে লেনদেনর করেছে ২ লাখ ৪২ হাজার কোটি টাকা। এই হিসাব ঠিক করতে সাতজন ট্যাক্স অফিসারের এক মাস সময় লেগেছে।'

'এস আলমের দুই ছেলে সিঙ্গাপুরে নাগরিকত্ব নেওয়ার জন্য ৫০০ কোটি টাকার সম্পদ দেখিয়েছেন।'

তিনি আরও বলেন, 'রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে অলিগার্করা পার পাওয়ার চেষ্টা করবে। এজন্য আমাদের চেষ্টা হলো, কিছু গুরুত্বপূর্ণ তদন্ত কাজ সম্পন্ন করা।'

Related Topics

টপ নিউজ

এনবিআর / জাতীয় রাজস্ব বোর্ড / জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) / অর্থ পাচার / আর্থিক অনিয়ম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net