Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
এসি, মোটরসাইকেল ও ফ্রিজ উৎপাদনকারীদের জন্য কর দ্বিগুণ হলো

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 January, 2025, 09:45 pm
Last modified: 09 January, 2025, 02:10 pm

Related News

  • আয়কর ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ চান টেক্সটাইল মিল মালিকরা
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • ২০২৮-২৯ অর্থবছর থেকে দেড় কোটি টাকার বেশি আয়ে ৩৫% কর আরোপের চিন্তা সরকারের

এসি, মোটরসাইকেল ও ফ্রিজ উৎপাদনকারীদের জন্য কর দ্বিগুণ হলো

পাশাপাশি, এসব কোম্পানির জন্য আমদানির ওপর অগ্রিম আয়কর ২ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করেছে এনবিআর।
টিবিএস রিপোর্ট
08 January, 2025, 09:45 pm
Last modified: 09 January, 2025, 02:10 pm
ছবি: সংগৃহীত

মোটরসাইকেল, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার এবং কম্প্রেসার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য আয়কর দ্বিগুণ করেছে এনবিআর। বুধবার (৮ জানুয়ারি) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে সংস্থাটি।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার এবং কম্প্রেসার উৎপাদন থেকে এ শিল্পের আয়ের ওপর ২০ শতাংশ কর দিতে হবে। এ পরিবর্তন ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর হবে।

তবে, এনবিআরের আয়কর শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, নতুন করের হার আনুষ্ঠানিকভাবে আগামী অর্থবছর থেকে কার্যকর হলেও আয়বর্ষের হিসাব আগের অর্থবছর অনুযায়ী হয়। অর্থাৎ, চলতি অর্থবছরের (২০২৪-২৫) আয়ের ভিত্তিতে কর হিসাব করা হবে।

পাশাপাশি, এসব কোম্পানির জন্য আমদানির ওপর অগ্রিম আয়কর ২ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা আদেশ জারির দিন থেকে কার্যকর হবে।

২০২১ সালে জারি হওয়া একটি সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) অনুযায়ী এ কোম্পানিগুলোর ২০৩২ সাল পর্যন্ত হ্রাসকৃত ১০ শতাংশ কর সুবিধা পাওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে তিন বছরের মধ্যেই সে প্রণোদনা প্রত্যাহার করে করহার দ্বিগুণ করা হলো।

এনবিআরের সদস্য বদিউল আলম বলেন, '২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত উৎপাদকেরা ৫ শতাংশ করহার উপভোগ করেছিলেন। পরে ২০২১ সালে তা বাড়িয়ে ১০ শতাংশ করা হয়।'

এদিকে, প্রায় ৫০টির মতো পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে ভোক্তাদের ওপর চাপ নিয়ে আলোচনার মধ্যেই নতুন খাতে করের হার বাড়ানোর এ সিদ্ধান্ত এসেছে। বিষয়টি নিয়ে শিল্প বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।

ভ্যাট ও সম্পূরক শুল্কবৃদ্ধির পাশাপাশি করের এ উত্থানে গ্রাহকের খরচ বাড়বে এবং উৎপাদনকারী কোম্পানিগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হবে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 

এনবিআরের আয়কর নীতি বিষয়ক সাবেক সদস্য সৈয়দ মো. আমিনুল করিম টিবিএসকে বলেন, 'কর বাড়ানোর ফলে এ চাপ শেষ পর্যন্ত পণ্যের দাম বাড়াবে এবং কোম্পানিগুলোও চাপের সম্মুখীন হবে।'

তিনি আরও বলেন, '২০৩২ সাল পর্যন্ত যে কর সুবিধা ছিল, তা আকস্মিকভাবে প্রত্যাহার করায় বাংলাদেশের কর নীতি যে বিনিয়োগবান্ধব নয়, তা স্পষ্ট হয়ে উঠেছে। বিনিয়োগকারীরা যারা এ প্রণোদনার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছিলেন, তারা এ পরিবর্তনটিকে নেতিবাচক সংকেত হিসেবে দেখবেন।'

এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটরের বাজারের শীর্ষ ব্র্যান্ড ফেয়ার ইলেকট্রনিক্সের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ মেসবাহ উদ্দিন টিবিএসকে বলেন, 'ভ্যাট ও কর বৃদ্ধির ফলে পণ্যের দাম আরও বাড়বে। একদিকে, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমছে, অন্যদিকে ক্রমবর্ধমান কর পণ্যের দামকে আরও বাড়িয়ে দিচ্ছে। এর ফলে আমাদের বিক্রি কমে গেছে।'

তিনি আরও সতর্ক করে বলেন, 'করের আরও কোনো বৃদ্ধি পণ্যের দাম বাড়িয়ে দেবে এবং বাজারকে আরও সংকুচিত করবে।'

শিল্প বিশেষজ্ঞরা একটি স্থিতিশীল এবং বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখার জন্য এ করনীতির নীতির পুনঃমূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন।

Related Topics

টপ নিউজ

এনবিআর / কর / আয়কর / অগ্রিম আয়কর / ফ্রিজ / মোটরসাইকেল / এসি / জাতীয় রাজস্ব বোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • আয়কর ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ চান টেক্সটাইল মিল মালিকরা
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • ২০২৮-২৯ অর্থবছর থেকে দেড় কোটি টাকার বেশি আয়ে ৩৫% কর আরোপের চিন্তা সরকারের

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net