Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
এবার সূর্যমুখী ও ক্যানোলা তেলে আমদানি শুল্ক অব্যাহতি ও ভ্যাট হ্রাস

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 December, 2024, 08:40 am
Last modified: 17 December, 2024, 08:39 am

Related News

  • রুপির মান ও রিজার্ভ বাঁচাতে সোনা-রুপার আমদানি শুল্ক বাড়িয়ে ১৫% করল ভারত
  • ইইউ থেকে গাড়ি আমদানির শুল্ক বাড়িয়ে ২৫% করার ঘোষণা ট্রাম্পের
  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • ইইউ’র সঙ্গে বাণিজ্য চুক্তি: গাড়ি আমদানিতে শুল্ক ১১০ থেকে কমিয়ে ৪০ শতাংশে আনছে ভারত
  • মোবাইল ফোন আমদানিতে শুল্ক ৬০ শতাংশ কমাল এনবিআর; কমতে পারে হ্যান্ডসেটের দাম

এবার সূর্যমুখী ও ক্যানোলা তেলে আমদানি শুল্ক অব্যাহতি ও ভ্যাট হ্রাস

টিবিএস রিপোর্ট
17 December, 2024, 08:40 am
Last modified: 17 December, 2024, 08:39 am

সরকার সূর্যমুখী ও ক্যানোলা তেলের আমদানিতে শুল্ক অব্যাহতি দিয়েছে এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) কমিয়ে ৫ শতাংশ করে অন্যান্য ভোজ্য তেলের সঙ্গে সমন্বয় করা হয়েছে।

১৫ ডিসেম্বর জারি করা একটি এসআরও-তে এই সিদ্ধান্তের কথা জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল (১৬ ডিসেম্বর) এসআরওটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। আগামী তিন মাস এই শুল্ক অব্যাহতি ও ভ্যাট হ্রাস সুবিধা পাবে পণ্য দুটি।

একইসঙ্গে বাজারে ভোজ্য তেলের সরবরাহ বৃদ্ধি ও দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে সয়াবিন ও পাম তেলের বিদ্যমান শুল্ক অব্যাহতি ও ভ্যাট হ্রাস সুবিধার মেয়াদও আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে ভোজ্য তেলের আমদানি, স্থানীয় পরিশোধন ও বাণিজ্যিক পর্যায়ে ভ্যাট কমানো হয়েছিল।

এনবিআরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ইতঃপূর্বে গত অক্টোবর ও নভেম্বরে দুটি অর্ডারের মাধ্যমে সয়াবিন ও পাম অয়েলের আমদানি শুল্ক অব্যাহতি ও হ্রাসকৃত ভ্যাট ‍সুবিধা ১৫ ডিসেম্বর পর্যন্ত বলবত ছিল। ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখা এবং মূল্য সহনীয় রাখার উদ্দেশ্যে এবার এই তালিকায় সানফ্লাওয়ার ও ক্যানোলা অয়েলও যুক্ত করা হয়েছে।'

এর ফলে সূর্যমুখী ও ক্যানোলা তেলের আমদানি ব্যয় লিটারপ্রতি প্রায় ৫০ টাকা পর্যন্ত কমতে পারে বলে জানানো হয় এতে।

বর্তমানে বাংলাদেশে সূর্যমুখী ও ক্যানোলা তেলের আমদানি খুবই কম। কারণ এই তেলগুলোর আমদানি সয়াবিন ও পাম তেলের তুলনায় অনেক ব্যয়বহুল। 

তবে সয়াবিন ও পাম তেলের ক্রমবর্ধমান দামের কারণে স্থানীয় ভোজ্য তেল আমদানিকারকরা সূর্যমুখী ও ক্যানোলা তেলের আমদানি বাড়ানোর পরিকল্পনা করছেন।

এনবিআরের একজন কর্মকর্তা জানান, সূর্যমুখী ও ক্যানোলা তেলের আমদানির ভ্যাট থেকে রাজস্ব আদায় তুলনামূলক কম। গত অর্থবছরে এ পরিমাণ ছিল প্রায় ২ কোটি টাকা।

আমদানিকারকরা বলছেন, ভ্যাট আরও কমানো হলে তারা সূর্যমুখী ও ক্যানোলা তেলের আমদানি বাড়াতে পারবেন, যার ফলের তেলের দামও কমতে পারে।

Related Topics

টপ নিউজ

সূর্যমুখী তেল / সানফ্লাওয়ার / ক্যানোলা তেল / ভোজ্য তেল / আমদানি শুল্ক / ভ্যাট হ্রাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • রুপির মান ও রিজার্ভ বাঁচাতে সোনা-রুপার আমদানি শুল্ক বাড়িয়ে ১৫% করল ভারত
  • ইইউ থেকে গাড়ি আমদানির শুল্ক বাড়িয়ে ২৫% করার ঘোষণা ট্রাম্পের
  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • ইইউ’র সঙ্গে বাণিজ্য চুক্তি: গাড়ি আমদানিতে শুল্ক ১১০ থেকে কমিয়ে ৪০ শতাংশে আনছে ভারত
  • মোবাইল ফোন আমদানিতে শুল্ক ৬০ শতাংশ কমাল এনবিআর; কমতে পারে হ্যান্ডসেটের দাম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net