Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
খেলাপি ঋণের হার ১৮ শতাংশ বাড়তে পারে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 December, 2024, 08:35 pm
Last modified: 03 December, 2024, 02:13 pm

Related News

  • দুর্বল ব্যাংককে আর্থিক সহায়তা দেওয়ার আগে লুট হওয়া অর্থ উদ্ধারের দাবি বিএবি’র
  • ব্যাংকিংখাতে আস্থা ফেরাতে দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন জরুরি: আহসান এইচ মনসুর
  • খেলাপি ঋণ নিষ্পত্তিতে বাজেটে আসতে পারে ‘প্রি-স্যুট মধ্যস্থতা’ ব্যবস্থা
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৮ কোটি টাকা

খেলাপি ঋণের হার ১৮ শতাংশ বাড়তে পারে

প্রধান উপদেষ্টাকে গভর্নর মনসুর বলেন, আগামীতে খেলাপি ঋণ ২৫ থেকে ৩০ শতাংশে পৌঁছাতে পারে। ধারণা করা হচ্ছে, আগামী মাসেই এই হার ১৫ শতাংশে পৌঁছাবে, এরপর ১৭ শতাংশ, এবং ক্রমান্বয়ে ৩০ শতাংশে পৌঁছাবে। এসব ঋণ আগেই খেলাপি করা হয়েছে, এখন আগামী মাস থেকে তা আনুষ্ঠানিক তথ্যে যুক্ত হতে শুরু করবে।
টিবিএস রিপোর্ট
01 December, 2024, 08:35 pm
Last modified: 03 December, 2024, 02:13 pm
অর্থনীতির শ্বেতপত্রের খসড়া হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রোববার (১ ডিসেম্বর) ঢাকার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেচেন, ব্যাংকখাতে খেলাপি ঋণের আনুষ্ঠানিক যে হার ১২.৫ শতাংশ, প্রকৃতপক্ষে তার চেয়েও ১৮ শতাংশ বাড়তে পারে।

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের খসড়া প্রতিবেদন জমা দিয়েছে। রোববার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এই বক্তব্য দেন।

প্রধান উপদেষ্টাকে গভর্নর মনসুর বলেন, 'আমরা দেশের আর্থিক খাতের স্বাস্থ্য পরীক্ষা করছি। সামনে খেলাপি ঋণ ২৫-৩০ শতাংশে পৌঁছে যাবে। এখন যা সাড়ে ১২ শতাংশ। আগামী মাসে তা ১৫ শতাংশ, এরপর ১৭ শতাংশ হয়ে ধীরে ধীরে ৩০ শতাংশে পৌঁছে যেতে পারে। এই খেলাপি আগেই হয়ে আছে। এখন হিসাবে তা আসবে। এটা কমিয়ে আনতে আমরা কাজ শুরু করেছি।'

গভর্নর ব্যাখ্যা করে বলেন, 'বর্তমানে ব্যাংকখাতে খেলাপি ঋণ বাড়ছে – এতে এই সরকারের করার কিছু নেই, এগুলো আগের সরকারের আমলেই খেলাপি ছিল। যা দীর্ঘদিন গোপন করা হয়েছিল, এখন বের হয়ে আসছে। এই খেলাপি ঋণ কিভাবে নামিয়ে আনা যায়– সেটা হবে আমাদের অন্যতম পদক্ষেপ।'

'বর্তমানে ব্যাংকখাতের খেলাপি ঋণের অর্ধেক হচ্ছে, কতিপয় গ্রুপের (শিল্পগোষ্ঠীর), আর বাকি অর্ধেক হচ্ছে পুরো দেশের ঋণগ্রহীতাদের। ২০১৭ সাল থেকে ব্যাংকখাত থেকে ব্যাপক পরিমাণ টাকা বের হয়ে বর্ধিতভাবে পাচার হয়েছে। শ্বেতপত্রে এসব বিষয় দলিল হিসেবে থাকা উচিত বলে মনে করি,' বলেন গভর্নর। 

বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, 'আমাদের ইনস্টিটিউশনাল স্ট্রেংথ (প্রাতিষ্ঠানিক শক্তি), কমপ্ল্যায়েন্স (বিধিবিধান প্রতিপালন) এর ক্ষেত্রে আরও জোর দিতে হবে। সেক্ষেত্রে তাদের যে ইস্যুগুলো রয়েছে – সেগুলোকেও কনসালটেটিভ (আলোচনার) উপায়ে সমাধান করতে হবে।'

ড. মনসুর বলেন,  আমরা ব্যাংকগুলোর সম্পদ পুনরুদ্ধারের আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাপোর্ট নিয়েছি। সম্পদের মান-পর্যালচনা শুরু হবে ডিসেম্বরের ১১ তারিখ থেকে। প্রথমে আমরা ছয়টি করে বারোটি ব্যাংকের সম্পদ বা ঋণের মান পর্যালোচনা করব। পরবর্তীতে আরো ২৫টি ব্যাংককে এর আওতায় নিয়ে আসা হবে। যার মাধ্যমে আমরা জানতে পারব ব্যাংকগুলো কোন পর্যায়ে রয়েছে। এই যাচাইয়ের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল অনেক প্রতিষ্ঠানই যুক্ত রয়েছে।

'ব্যাংক রক্ষা করা আমাদের (বাংলাদেশ ব্যাংকের) কাজ নয়, আমরা অন্যতম কাজ ব্যাংকের ডিপোজিটরদের (আমানতকারীদের) নিরাপত্তা দেয়া। আমরা সেটাই করছি। তবে এক্ষেত্রে কোন ব্যাংকের নাম কি হবে, পরবর্তন আসবে কি আসবে না – সেটা অন্য বিষয়। আমরা তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে তারল্য সুবিধা দিচ্ছি। যার মাধ্যমে ব্যাংকগুলোতে গ্রাহকের আস্থা ফিরে আসবে,' তিনি যোগ করেন। 

Related Topics

টপ নিউজ

ব্যাংকখাত / খেলাপি ঋণ / গভর্নর ড. আহসান এইচ মনসুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • দুর্বল ব্যাংককে আর্থিক সহায়তা দেওয়ার আগে লুট হওয়া অর্থ উদ্ধারের দাবি বিএবি’র
  • ব্যাংকিংখাতে আস্থা ফেরাতে দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন জরুরি: আহসান এইচ মনসুর
  • খেলাপি ঋণ নিষ্পত্তিতে বাজেটে আসতে পারে ‘প্রি-স্যুট মধ্যস্থতা’ ব্যবস্থা
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৮ কোটি টাকা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net