Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
সিলেট চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদ বাতিল চেয়ে ব্যবসায়ীদের মানববন্ধন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
27 August, 2024, 05:20 pm
Last modified: 27 August, 2024, 05:25 pm

Related News

  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান
  • মেহেরপুরে লিচুর ফলন দ্বিগুণ, খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা
  • মুখে কালো কাপড় বেঁধে বাংলাদেশ ব্যাংকের সামনে ছয় এনবিএফআইয়ের আমানতকারীদের মানববন্ধন
  • চামড়া ব্যবসায়ীদের ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের

সিলেট চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদ বাতিল চেয়ে ব্যবসায়ীদের মানববন্ধন

৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সিলেট চেম্বারের সভাপতির পদত্যাগ ও পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবি তুলেন ব্যবসায়ীরা। এ নিয়ে তারা নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠকও করেন। চেম্বার সভাপতি তাহমিন আহমদকে কয়েক দফা তারা অনুরোধ করলেও তিনি পদত্যাগ করেন নি।
টিবিএস রিপোর্ট
27 August, 2024, 05:20 pm
Last modified: 27 August, 2024, 05:25 pm
ছবি: সংগৃহীত।

সরকার পতনের পর থেকে সিলেট চেম্বার অব কমার্সে অস্থিরতা দেখা দিয়েছে। চেম্বারের বর্তমান অনির্বাচিত পরিচালনা পর্ষদকে 'গোপন কমিটি' আখ্যা দিয়ে তা বাতিল করে দ্রুত নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছেন ব্যবসায়ীরা। কমিটি বাতিলের জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা। 

 এ অবস্থায় চেম্বারের পাঁচ জন পরিচালক পদত্যাগ করেছেন। আর অসুস্থতাজনিত কারণ দেখিয়ে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন সভাপতি তাহমিন আহমদ। ফলে একজন পরিচালককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। 

জানা গেছে, চেম্বার সভাপতি তাহমিন আহমদ সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

চলতি বছরের ২১ জানুয়ারি নির্বাচন ছাড়াই সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। এতে আগের কমিটির সভাপতি তাহমিন আহমদ পুনরায় সভাপতি হন। আর সিনিয়র সহসভাপতি হিসেবে এমদাদ হোসেন ও সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী দায়িত্ব পান। 

পর্ষদের দায়িত্বশীলদের দাবি, ২০২৩ সালের ১৯ ডিসেম্বর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। ওই সময় তিন ক্যাটাগরিতে ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরে ২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলে ২৩ পদে সমান সংখ্যক প্রার্থী হওয়ায় তাদেরকে ২০২৪-২৬ মেয়াদের জন্য বিজয়ী ঘোষণা করা হয়।

তবে ব্যবসায়ীদের অভিযোগ, নির্বাচনের ব্যাপারে তারা কিছুই জানতেন না। গোপনে সমঝোতার এই কমিটি গঠন করা হয়েছে। প্রতিবার নির্বাচনী তফশিল সংবাদপত্রে প্রকাশ ও সদস্যদের অবগতির জন্য প্রচার করা হলেও সেই পন্থা অবলম্বন করা হয়নি। 

৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সিলেট চেম্বারের সভাপতির পদত্যাগ ও পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবি তুলেন ব্যবসায়ীরা। এ নিয়ে তারা নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠকও করেন। চেম্বার সভাপতি তাহমিন আহমদকে কয়েক দফা তারা অনুরোধ করলেও তিনি পদত্যাগ করেন নি।

এদিকে, ব্যবসায়ীদের অসন্তোষের মুখে গত সপ্তাহে পরিচালক পদ থেকে পদত্যাগ করেন আলীমুল এহসান চৌধুরী। এরপর গত শনিবার সিনিয়র সহসভাপতি এমদাদ হোসেন, সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিচালক, জহিরুল হক চৌধুরী শিরু ও খন্দকার ইশরার আহমদ রকি পদত্যাগ করেন।

তাদের পদত্যাগের পর গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে পরিচালক মুজিবুর রহমান মিন্টুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার কথা জানায় সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি তাহমিন আহমদ অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপারগ। তাই সিনিয়র পরিচালক মুজিবুর রহমান মিন্টুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। 

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান পরিচালনা পর্ষদকে 'গোপন কমিটি' আখ্যা দিয়ে গত রবিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। সর্বস্তরের ব্যবসায়ীর ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পদত্যাগের জন্য সময় বেঁধে দেন ব্যবসায়ীরা। এই সময়ের মধ্যে সকল পরিচালক পদত্যাগ না করলে চেম্বার ভবন ঘেরাও করে তালা দেওয়ার হুমকি দিয়েছেন ব্যবসায়ীরা।

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান রিপন জানান, কোন ধরণের তফশিল ছাড়াই প্রহসনের কমিটি হয়েছে সিলেট চেম্বারে। ব্যবসায়ীদের অন্ধকারে রেখে ষড়যন্ত্র করে হঠাৎ করে একটি কমিটি ঘোষণা করা হয়েছিল। কাদেরকে দিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়েছিল, তফশিল কীভাবে ঘোষণা হয়েছিল তারও কোন জবাব দিতে পারছেন না সংশ্লিষ্টরা। তাই ব্যবসায়ীরা এই কমিটি বাতিলের দাবিতে মাঠে নেমেছেন।

পরিচালক পদ থেকে পদত্যাগ করা আলীমুল এহসান চৌধুরী বলেন, চেম্বার ব্যবসায়ীদের সংগঠন। ব্যবসায়ীরা নির্বাচনের দাবি জানিয়েছেন। তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে আমি পদত্যাগ করেছি। আমি অন্য সকল পরিচালকদেরও পদত্যাগ করে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি।

Related Topics

টপ নিউজ

সিলেট চেম্বার অব কমার্স / পরিচালনা পর্ষদ / সভাপতি / বাতিল / মানববন্ধন / ব্যবসায়ী / তাহমিন আহমদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান
  • মেহেরপুরে লিচুর ফলন দ্বিগুণ, খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা
  • মুখে কালো কাপড় বেঁধে বাংলাদেশ ব্যাংকের সামনে ছয় এনবিএফআইয়ের আমানতকারীদের মানববন্ধন
  • চামড়া ব্যবসায়ীদের ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net