Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
জুলাইয়ে ১০ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 August, 2024, 05:40 pm
Last modified: 02 August, 2024, 02:25 am

Related News

  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, বার্ষিক প্রবৃদ্ধি ১৩.৫%
  • জুলাইয়ের চেতনা নিয়ে কোনো রাজনৈতিক ব্যবসা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
  • শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দেশের দূত হিসেবে কাজ করবেন: নৌপরিবহন মন্ত্রী

জুলাইয়ে ১০ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স

গত বছরের জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ডলার। 
টিবিএস রিপোর্ট
01 August, 2024, 05:40 pm
Last modified: 02 August, 2024, 02:25 am

দেশে আসা প্রবাসী আয় (রেমিট্যান্স) জুলাইয়ে ১০ মাসের মধ্যে সবচেয়ে কম এসেছে জুলাইয়ে। গেল মাসে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ডলার। 

অবশ্য আগের বছরের একই মাসের তুলনায়– গেল জুলাইয়ে রেমিট্যান্সের প্রবাহ ৩ শতাংশ কম হয়েছে বলে টিবিএসকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। গতবছরের জুলাইয়ে ব্যাংকিং চ্যানেলে দেশে প্রবাসীদের আয় এসেছিল ১৯৭ কোটি ডলার। 

কেন্দ্রীয় ব্যাংকের মতে, সাধারণত মাসে গড়ে ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। 

এর আগে কেন্দ্রীয় ব্যাংক রেমিট্যান্সের ডলারের দরে বিধিনিষেধ আরোপ করায়–গেল বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স নেমে এসেছিল ১৩৩ কোটি ডলারে। এরপর থেকে আর কোনো মাসেই ১৯০ কোটি ডলারের নিচে নামেনি রেমিট্যান্স।  

কোটাসংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও বিক্ষোভের মধ্যে – ৫ দিন ইন্টারনেট বন্ধ থাকা, এবং তিনদিন ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকায়– গত সপ্তাহে রেমিট্যান্স আসা ব্যাহত হয়, খোলা যায়নি আমদানির ঋণপত্র-ও (এলসি)।  

এছাড়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশকিছু ভিডিওতে, কোটাসংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও ইন্টারনেট বন্ধ রাখায় প্রবাসীদের দেশে স্বজনদের সাথে যোগাযোগ ব্যাহত হওয়ার প্রতিবাদ জানাতে– মধ্যপ্রাচ্য প্রবাসীদের দেশে আনুষ্ঠানিক বা বৈধ চ্যানেলে (ব্যাংকের মাধ্যমে) রেমিট্যান্স না পাঠানোর পরামর্শ দেওয়া হয়। 

এই প্রেক্ষাপটে, একজন প্রতিমন্ত্রীসহ সরকারি দলের কয়েকজন নেতা বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে আহ্বান জানানোর ভিডিও ভাইরাল হয়েছে।  

একজন ব্যাংকার জানান, আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্সের প্রবাহ কমার পাশাপাশি – গত সপ্তাহে হুন্ডির মাধ্যমে পাঠানোর ঘটনা অনেকটা বেড়েছে।  

এই অবস্থায়, রেমিট্যান্সের ডলার উচ্চ দরে কিনতে ব্যাংকগুলোকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়ার দুইদিন পরে– গতকাল আগের নির্ধারিত ১১৮ টাকার চেয়ে বেশি দরে তা না কেনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো ব্যাংক এই নির্দেশনা ভঙ্গ করলে কারণ দর্শানোর নোটিশ না দিয়েই জরিমানার সম্মুখীন হতে হবে বলেও সতর্ক করা হয়েছে।    

তবে প্রবাসী একজন বাংলাদেশি বুধবার জানান, প্রবাসীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় এক্সচেঞ্জ হাউজ মানিগ্রাম রেমিট্যান্সের ডলারে ১২০ টাকা ৫৮ পয়সা দর দিচ্ছে। ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিট্যান্সের ডলার কিনছে ১১৯ টাকা ৫০ পয়সা দরে। 

Related Topics

টপ নিউজ

রেমিট্যান্স / জুলাই / ২০২৪-২৫ অর্থবছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • এপ্রিলে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ডলার, বার্ষিক প্রবৃদ্ধি ১৩.৫%
  • জুলাইয়ের চেতনা নিয়ে কোনো রাজনৈতিক ব্যবসা বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনছে কিছু ব্যাংক
  • শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দেশের দূত হিসেবে কাজ করবেন: নৌপরিবহন মন্ত্রী

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net