Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
এপ্রিলে বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন ৫০৭ কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
13 June, 2024, 08:55 pm
Last modified: 20 June, 2024, 04:41 pm

Related News

  • আরও ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • তেলের মূল্যবৃদ্ধিতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন, বছরের সবচেয়ে খারাপ পারফর্ম করা এশীয় মুদ্রা
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
  • পেট্রোডলার: আমেরিকার বিশ্বজয়ের হাতিয়ার নাকি কেবলই ভ্রান্ত ধারণা?
  • ডলারের চেয়ে ইয়েন ও ইউয়ানে ঋণ নেওয়া সাশ্রয়ী, ইআরডির বিশ্লেষণ

এপ্রিলে বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন ৫০৭ কোটি টাকা

এপ্রিলে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে লেনদেনের ৯৮ কোটি টাকাই হয়েছে ভারতে। খোলা বাজারে [কার্ব মার্কেট] নগদ ডলারের দাম বেশি থাকায় কার্ডের মাধ্যমে ডলার পেমেন্টে আগ্রহী হচ্ছেন গ্রাহকেরা।
টিবিএস রিপোর্ট
13 June, 2024, 08:55 pm
Last modified: 20 June, 2024, 04:41 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

চলতি বছরের এপ্রিলে বিদেশে বাংলাদেশিরা তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করে ৫০৭ কোটি টাকা খরচ করেছেন।

একই সময়ে বাংলাদেশে বিদেশিরা তাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে ২০০ কোটি টাকা খরচ করেছেন। এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চলতি বছরের মার্চের তুলনায় এপ্রিলে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে তিন কোটি ৪০ লাখ টাকা।

বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি বা ৫০ শতাংশ অর্থ খরচ করেছেন ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও আরব আমিরাতে।

ব্যাংকাররা বলেন, বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতিমাসে ভারতে ভ্রমণ ও চিকিৎসার উদ্দেশ্যে যান। এপ্রিলে ক্রেডিট কার্ডে লেনদেনের ৯৮ কোটি টাকাই হয়েছে ভারতে।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে ১৩ দশমিক ১২ শতাংশ ও সংযুক্ত আরব আমিরাতে ১০ দশমিক ২৫ শতাংশ অর্থ লেনদেন করেছেন বাংলাদেশিরা।

অন্যান্য যেসব দেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ও সেবা কিনেছেন সেগুলো হলো থাইল্যান্ড, সিঙ্গাপুর, সৌদি আরব, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ইত্যাদি।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, একজন বাংলাদেশি নাগরিক বিদেশভ্রমণের সময় বার্ষিক ১২ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে পারেন।

'এ অর্থ কার্ডের মাধ্যমে খরচ করতে পারেন, আবার বিদেশে যাওয়ার সময় নগদ ডলারও সঙ্গে করে নিয়ে যেতে পারেন। তবে কার্ডের মাধ্যমে ডলার পেমেন্ট করতে গেলে একবারে সর্বোচ্চ ৩০০ ডলার পর্যন্ত খরচ করার সুযোগ রয়েছে,' তিনি বলেন।

খোলা বাজারে [কার্ব মার্কেট] নগদ ডলারের দাম বেশি থাকায় কার্ডের মাধ্যমে ডলার পেমেন্টে গ্রাহকেরা আগ্রহী হচ্ছেন উল্লেখ করে এ কর্মকর্তা বলেন, এখন দেশের কার্ব মার্কেট থেকে নগদ ডলার কিনতে গেলে ১২১ থেকে ১২২ টাকার মতো খরচ করতে হয়।

'সেখানে অধিকাংশ ব্যাংকেই ১১৮–১১৯ টাকায় ইলেকট্রনিক ডলার কিনে কার্ডের মাধ্যমে খরচ করা যায়। এসব কারণে কার্ডের মাধ্যমে পেমেন্টে সবাই আগ্রহী হচ্ছেন,' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

ক্রেডিট কার্ড / ক্রেডিট কার্ড ব্যবহার / ডলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • আরও ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • তেলের মূল্যবৃদ্ধিতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন, বছরের সবচেয়ে খারাপ পারফর্ম করা এশীয় মুদ্রা
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
  • পেট্রোডলার: আমেরিকার বিশ্বজয়ের হাতিয়ার নাকি কেবলই ভ্রান্ত ধারণা?
  • ডলারের চেয়ে ইয়েন ও ইউয়ানে ঋণ নেওয়া সাশ্রয়ী, ইআরডির বিশ্লেষণ

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net