Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
এমপিদের গাড়ি আমদানিতে শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে আসতে পারে এনবিআর

অর্থনীতি

জসিম উদ্দিন
30 May, 2024, 11:40 am
Last modified: 30 May, 2024, 11:38 am

Related News

  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 
  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

এমপিদের গাড়ি আমদানিতে শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে আসতে পারে এনবিআর

জসিম উদ্দিন
30 May, 2024, 11:40 am
Last modified: 30 May, 2024, 11:38 am

ইলাস্ট্রেশন: টিবিএস

২০২৪-২৫ অর্থবছরে সংসদ সদস্যদের (এমপি) মোটরচালিত গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক এবং ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের পরিকল্পনা থেকে সরে আসতে পারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এ বিষয়ে অবগত অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, এ উদ্যোগ মেম্বারস অভ পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্স) অর্ডার, ১৯৭৩-এর (প্রেসিডেন্টস অর্ডার) পরিপন্থি। এ আদেশের আওতায় সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা পান।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় চলতি সপ্তাহে এনবিআর চেয়ারম্যানকে চিঠি পাঠানোর পর বিষয়টি সামনে এসেছে। ওই চিঠিতে বলা হয়েছে, বিদ্যমান আদেশের কারণে এমপিদের আমদানি করা গাড়ির ওপর এনবিআরের শুল্ক শাখা কোনো শুল্কারোপ করতে পারবে না।

তবে গত ১৪ মে অর্থবছরের বাজেট-সংক্রান্ত বিষয়ে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে এনবিআর এই পরিকল্পনাটি অন্তর্ভুক্ত করে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, এই আইনি সমস্যার কারণে এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বহাল থাকতে পারে। আইন মন্ত্রণালয় প্রস্তাবটি যাচাই করেনি।

রাষ্ট্রপতির আদেশে বলা হয়েছে, একজন সংসদ সদস্য তার কার্যকালের পুরো মেয়াদে শুল্কমুক্ত (মূল্য সংযোজন কর), উন্নয়ন সারচার্জ ও আমদানি পারমিট ফি-মুক্ত একটি গাড়ি (কার, জিপ, অথবা মাইক্রোবাস) আমদানি করতে পারবেন।

আদেশে আরও বলা হয়েছে, এই 'সদস্য'-এর মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, বিরোধীদলীয় নেতা, সংসদের উপনেতা, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধী দলের উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, এবং সংসদ সদস্য উপমন্ত্রীরা।

আদেশে আরও বলা হয়েছে, একজন সংসদ সদস্য একই শর্তে তার শেষ আমদানির তারিখ থেকে পাঁচ বছর পর আরেকটি নতুন কার, জিপ বা মাইক্রোবাস আমদানি করতে পারবেন। 

অন্যান্য নাগরিকেরা কী পরিমাণ শুল্ক দেন?

গত ২০২২-২৩ অর্থবছরে সরকার মোটরচালিত গাড়ির সম্পূরক শুল্ক বাড়িয়েছিল। ২,০০১ সিসি থেকে ৩,০০০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতার গাড়ি আমদানিতে শুল্ক ২০০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫০ শতাংশ করা হয়েছে। এছাড়া ৩,০০১ সিসি থেকে ৪,০০০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতার গাড়িগুলোর আমদানি শুল্ক ৩৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০০ শতাংশ করা হয়েছে।

৪,০০০ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার গাড়িতে আমদানি শুল্ক আগের ৫০০ শতাংশই রয়ে গেছে।

এছাড়া চলতি অর্থবছরে এনবিআর একাধিক গাড়ির মালিকদের জন্য পরিবেশগত সারচার্জ চালু করেছে, যা কার্বন কর নামেও পরিচিত।

এই করের আওতায় ১,৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট ইঞ্জিন ক্ষমতার গাড়ির মালিকদের পরিবেশগত সারচার্জ হিসেবে ২৫ হাজার টাকা দিতে হবে। ১,৫০১ সিসি থেকে ২,০০০ সিসি বা ৭৫ কিলোওয়াট থেকে ১০ কিলোওয়াট পর্যন্ত ইঞ্জিন ক্ষমতার গাড়ির জন্য এই সারচার্জের পরিমাণ দ্বিগুণ—অর্থাৎ ৫০ হাজার টাকা।

যারা ২,০০১ সিসি থেকে ২,৫০০ সিসি বা ১০১ কিলোওয়াট থেকে ১২৫ কিলোওয়াট ইঞ্জিন ক্ষমতার দ্বিতীয় গাড়ির মালিক, তাদের জন্য সারচার্জ বাড়িয়ে ৭৫ হাজার টাকা করেছে। ২,৫০১ সিসি থেকে ৩,০০০ সিসি বা ১২৫ কিলোওয়াট থেকে ১৫০ কিলোওয়াট পর্যন্ত ইঞ্জিন ক্ষমতার একাধিক গাড়ির মালিকদের ১.৫ লাখ টাকা সারচার্জ দিতে হবে। 

৩,০০০ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ২ লাখ টাকা সারচার্জ দিতে হবে। আর ৩,৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াট বা তার বেশি ইঞ্জিন ক্ষমতার গাড়ির জন্য সারচার্জ দিতে হবে ৩.৫ লাখ টাকা ।

Related Topics

টপ নিউজ

এনবিআর / এমপিদের গাড়ি আমদানি / গাড়ি আমদানিতে শুল্ক / এমপিদের গাড়ি আমদানিতে শুল্ক / সংসদ সদস্য / জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 
  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net