Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
ভর্তুকি মূল্যে ডিম-মাংস: স্বাচ্ছন্দে আধা কেজি গরুর মাংস কিনছেন ক্রেতারা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
03 April, 2023, 09:30 am
Last modified: 03 April, 2023, 09:58 am

Related News

  • পশ্চিমবঙ্গে পটপরিবর্তন, মোদির হিন্দুত্ববাদী দলের হাত ধরে রেস্তোরাঁগুলো থেকে উধাও গরুর মাংস
  • বিজেপির তহবিলে ভারতের শীর্ষ 'বিফ' রপ্তানিকারকের রেকর্ড ৩০ কোটি রুপির অনুদান
  • কেরালায় ম্যানেজার নিষিদ্ধ করলেন গরুর মাংস, প্রতিবাদে ব্যাংকের সামনেই ‘বিফ পার্টি’ কর্মীদের
  • দাম কমেছে ইলিশের, বাড়তি সবজির বাজার
  • বিশ্বে সবচেয়ে বেশি গরুর মাংস সরবরাহ করে যে ৩ দেশ

ভর্তুকি মূল্যে ডিম-মাংস: স্বাচ্ছন্দে আধা কেজি গরুর মাংস কিনছেন ক্রেতারা

রোজার আগে থেকেই ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন ও পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সহায়তায় রাজধানীর ২০টি স্থানে প্রতিদিন এসব পণ্য কম দামে বিক্রি হচ্ছে। 
টিবিএস রিপোর্ট
03 April, 2023, 09:30 am
Last modified: 03 April, 2023, 09:58 am
ফাইল ছবি/টিবিএস

মধ্যবয়সী এক লোক দোকানির কাছে একটু নিচু স্বরে জানতে চাইলেন, 'গরুর গোশত আধা কেজি দেওয়া যাবে?' বিক্রেতা রাজু আহমেদ বেশ হাসিমুখেই ক্রেতাকে বললেন, 'অবশ্যই দেওয়া যাবে।' ক্রেতা একটা ৫০০ টাকার নোট বিক্রেতাকে দিলে তিনি ৩২০ টাকায় আধা কেজি গরুর গোশতের একটি স্লিপ দিলেন। এই স্লিপ দিয়ে চিলিং ভ্যানের ভেতর থেকে পণ্যটির ডেলিভারি নেন ক্রেতা।

সেগুনবাগিচা দুদক কার্যালয়ের উল্টোপাশে প্রাণীসম্পদ অধিদপ্তরের কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রয়কেন্দ্রের চিত্র এটি। ফুটপাতের ঠিক পাশেই ছোট্ট একটি চিলিং ভ্যান রাখা, তার পাশে ফুটপাতের উপর টেবিল-চেয়ারে বসে অর্ডার নিচ্ছিলেন বিক্রেতা। মাঝেমধ্যেই তিন-চারজনের একটি করে জটলা তৈরি হচ্ছে, আবার কিছুটা ফাঁকা।

বিক্রয়কেন্দ্রের পাশে দাঁড়িয়ে দেখা গেল, কোন ভিড়, হুড়োহুড়ি নেই। হাঁটার পথেই যাদের প্রয়োজন তারা ডিম, দুধ, মাংস কিনে নিয়ে যাচ্ছে। এদের মধ্যে অনেককেই দেখা গেল স্বচ্ছন্দে আধা কেজি গরুর গোশত, আধা কেজি মুরগি কিনছেন। বিক্রেতার মধ্যে নেই দৃষ্টিকটু আচরণ। কারণ নিম্ন আয়ের অনেক মানুষ আসলে দামের কারণে গরুর গোশতের দোকানেই যান না। তাদের জন্য এই বিক্রয়কেন্দ্রগুলো এক ধরনের সুবিধা করে দিয়েছে।

নাখালপাড়ার বিক্রেতা তাওহীদ জানালেন, 'আমাদের এই বিক্রয়কেন্দ্রে আধা কেজি-এক কেজি গরুর মাংস কেনার ক্রেতার পরিমাণ বেশি। এছাড়া অল্প কিছু মানুষ আছে যারা দুই কেজি মাংস কেনে।'

এ বিক্রেতা জানালেন, 'ব্রয়লার মুরগি নিয়ে একটু ভুল বোঝেন ক্রেতারা। অনেকে মনে করেন বাজারে ২০০ টাকা, এখানে কেন সেটা ৩০০। কিন্তু এটা তো আসলে ড্রেসিং করা, লাইভ চিকেন না।'

তিনি বলেন, প্রতিদিন একশোর মত ক্রেতা হয়।

দুপুর বারোটার দিকে দেখা গেল, একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর কর্মচারী ইসমাইল হোসেন কোন একটি কাজে পাশ দিয়েই যাচ্ছিলেন। যাবার পথে বিক্রয়কেন্দ্রের পাশে আগ্রহ নিয়ে কিছুক্ষণ দাঁড়ালেন। এরপর আধা কেজি গরু, আধা কেজি ড্রেসড ব্রয়লার মুরগির গোশত কিনলেন। যাবার সময় ক্রেতার চোখেমুখে এক ধরনের স্বস্তির ভাব ফুটে উঠতে দেখা গেল।

বাজারে যখন ৭৫০ টাকা কেজি দরের নিচে কোন গরুর গোশত নেই, সেখানে ৬৪০ টাকায় প্রাণীসম্পদ অধিদপ্তরের বিক্রয়কেন্দ্রে গরুর মাংস বিক্রি হচ্ছে। কিছুটা দাম কমিয়ে ৩০০ টাকা কেজি দরে ড্রেসড ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। যেখানে বাজারে লাইভ চিকেনের দাম ১৯০-২১০ টাকা। দাম কমানো হয়েছে ডিমের। প্রতি ডজন ডিমের দাম ১২০ টাকা থেকে কমিয়ে ১১০ টাকা করা হয়েছে। যেখানে বাজারে ডিমের ডজন এখনো ১৩০-১৩৫ টাকা। এর সঙ্গে বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে তরল দুধ।

সেগুনবাগিচার মতোই ঢাকার ২০টি স্পটে প্রতিদিনই বিক্রি হচ্ছে এসব পণ্য। বাজারে এসব পণ্যের দাম বেশি বলে, ক্রেতাদের মধ্যে আগ্রহও বেশি। তবে প্রথম প্রথম বিক্রয়কেন্দ্রগুলোতে ঘণ্টাখানেকের মধ্যেই পণ্য বিক্রি হয়ে যেত। এখন অবশ্য ৩-৪ ঘণ্টা ধরেও পণ্য বিক্রি হচ্ছে।

মতিঝিলের এজিবি কলোনির পাশের বাজারের বিক্রেতা ছিলেন রাসেল। তিনি বলেন, ৯টা থেকে শুরু করে ১২টা পর্যন্ত পণ্য বিক্রি করেছেন। কোথাও কোথাও ১০টা থেকে ৩টা পর্যন্তও পণ্য বিক্রি করতে দেখা গেছে।

বিক্রেতারা জানান, প্রতিটি বিক্রয়কেন্দ্রে ১০০ কেজি গরুর গোশত, ৪০ কেজি মুরগি, ১০ কেজি খাসি, ১২০০ ডিম, ২০০ লিটার দুধ বিক্রি করা হচ্ছে। প্রথম প্রথম দ্রুত বিক্রি হলেও এখন একটু সময় নিচ্ছে বেচাবিক্রি।

এর মনিটরিংয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. শাহ আলম বিশ্বাস টিবিএসকে বলেন, 'প্রতিটি স্পটেই এখন স্বাভাবিকভাবে পণ্য বিক্রি হচ্ছে, মানুষও ঝামেলা ছাড়াই পণ্য কিনতে পারছে।'

রোজার আগে থেকেই ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন ও পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সহায়তায় রাজধানীর ২০টি স্থানে প্রতিদিন এসব পণ্য কম দামে বিক্রি হচ্ছে। 

Related Topics

টপ নিউজ

ভর্তুকি মূল্য / গরুর মাংস / মাংসের বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • পশ্চিমবঙ্গে পটপরিবর্তন, মোদির হিন্দুত্ববাদী দলের হাত ধরে রেস্তোরাঁগুলো থেকে উধাও গরুর মাংস
  • বিজেপির তহবিলে ভারতের শীর্ষ 'বিফ' রপ্তানিকারকের রেকর্ড ৩০ কোটি রুপির অনুদান
  • কেরালায় ম্যানেজার নিষিদ্ধ করলেন গরুর মাংস, প্রতিবাদে ব্যাংকের সামনেই ‘বিফ পার্টি’ কর্মীদের
  • দাম কমেছে ইলিশের, বাড়তি সবজির বাজার
  • বিশ্বে সবচেয়ে বেশি গরুর মাংস সরবরাহ করে যে ৩ দেশ

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net