Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
হিন্ডেনবার্গ রিসার্চ কারা? কেন তাদের রিপোর্টে টলে গেল আদানির শেয়ার?

অর্থনীতি

হিন্দুস্তান টাইমস
30 January, 2023, 04:15 pm
Last modified: 30 January, 2023, 04:15 pm

Related News

  • ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পর আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিল ট্রাম্প প্রশাসন
  • আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র
  • আদানির দ্বিতীয় ইউনিট থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু
  • আদানির সাথে বিদ্যুৎ চুক্তি সংশোধন সরকারের বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী
  • দৃঢ় অবস্থান গড়তে এখনই আদানি চুক্তি বাতিলের পরামর্শ আইনজীবী দলের

হিন্ডেনবার্গ রিসার্চ কারা? কেন তাদের রিপোর্টে টলে গেল আদানির শেয়ার?

আগেও বেশ কিছু প্রতিষ্ঠানের জালিয়াতি ফাঁস করে বাজিমাত করেছে হিন্ডেনবার্গ। এ হেন সংস্থার রিপোর্টে কারও নাম এলে কোম্পানি মালিকের যে ঘুম উড়ে যাবে, তা বলাই বাহুল্য। আদানির বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। জেনে নিন কারা এই হিন্ডেনবার্গ। কীভাবে কাজ করে তারা।
হিন্দুস্তান টাইমস
30 January, 2023, 04:15 pm
Last modified: 30 January, 2023, 04:15 pm
ফাইল ছবি: টুইটার, রয়টার্স

আদানি গ্রুপের সংস্থায় 'শর্ট পজিশনে' বাজি ধরেছে মার্কিন সংস্থা। হিন্ডেনবার্গ রিসার্চের একটি রিপোর্টেই তুমুল পতন হয়েছে আদানি গোষ্ঠীর শেয়ারে।

মার্কিন সংস্থার দাবি, আদানি গোষ্ঠীর ঘাড়ে বিপুল পরিমাণে ঋণের বোঝা রয়েছে। এদিকে অ্যাকাউন্টিংয়েও সমস্যা রয়েছে বলে উল্লেখ করেছে তারা। এর পাশাপাশি তারা দাবি করেছে, আদানি গ্রুপ 'বহু বছর ধরেই অভাবনীয় স্টক ম্যানিপুলেশন এবং অ্যাকাউন্টিং জালিয়াতিতে জড়িত।' 

কিন্তু এই হিন্ডেনবার্গ রিসার্চ কারা? 

এক কথায় হিন্ডেনবার্গ রিসার্চ একটি বিনিয়োগ গবেষণা সংস্থা। তাদের মূল লক্ষ্য শর্ট-সেলিংকে কাজে লাগিয়ে মুনাফা করা। এ সংস্থার প্রতিষ্ঠাতা নাথান অ্যান্ডারসন। এর দপ্তর  নিউ ইয়র্কে। ১৯৩৭ সালে মার্কিন বাজারে অন্যতম আর্থিক কেলেঙ্কারি ছিল 'হিন্ডেনবার্গ কাণ্ড'। সেই ঘটনার সূত্রেই নিজের সংস্থার নাম দিয়েছেন নাথান। অর্থাৎ, তাঁর সংস্থার লক্ষ্য, এমন সব আর্থিক ফাঁক খুঁজে বের করা, যা ধরতে পারলে আগে থেকেই বিপর্যয়ের সম্ভাবনা চিহ্নিত করা যায়।

এর আগে বাজিমাত করেছে তারা

কর্পোরেট জালিয়াতি এবং চোখে ধুলো দেওয়ার মতো ঘটনাগুলো ফাঁস করাই হিন্ডেনবার্গ রিসার্চের মূল লক্ষ্য। এর আগে নিকোলা, ক্লোভার হেলথ, কান্ডি, লর্ডসটাউন মোটরস এবং টেকনোগ্লাসের মতো সংস্থার শেয়ার জালিয়াতির রিপোর্ট প্রকাশ করেছিল তারা।

নিকোলা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বড় শেয়ার জালিয়াতির ঘটনা। ২০২০ সালে নিকোলার রিপোর্ট প্রকাশের পরপরই সংস্থার আসল ছবি উঠে আসে। কার্যত বিনা ব্যবসাতেই হাজার হাজার কোটি টাকার শেয়ার দর দাঁড় করিয়েছিল নিকোলা। হিন্ডেনবার্গের রিপোর্টে তা জানাজানি হতেই বিপুল পতন হয় নিকোলার শেয়ারে। ফাঁস হয় নিকোলা নামের ওই বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠানের মিথ্যা ব্যবসা। বর্তমানে কার্যত কোনো পাত্তাই নেই নিকোলার।

কীভাবে খবর পায়?

কোনো 'সন্দেহজনক' বড় সংস্থার প্রকাশিত তথ্য এবং অভ্যন্তরীণ কর্পোরেট নথির মাধ্যমেই রিপোর্টগুলি তৈরি করে হিন্ডেনবার্গ রিসার্চ। এর পাশাপাশি সংস্থার কর্মীদের থেকেও তথ্য সংগ্রহ করে তারা। এ জাতীয় গোপন তথ্য পেতে প্রয়োজনে তাদের 'উপহার'ও দেয় হিন্ডেনবার্গ। এভাবে দেখা হয় সংস্থার কোনো আর্থিক ফাঁক আছে কি না। এমন কোনো দুর্বল জায়গা, যা নড়ে গেলেই সংস্থার ভিত টলে যাবে। এবার সেই বিশ্লেষণটি কাজে লাগায় তারা।

উক্ত সংস্থায় শর্ট পজিশনে বিনিয়োগ করে হিন্ডেনবার্গ। তারপর নিজেদের রিপোর্ট প্রকাশ করে। অর্থাৎ তারা ধরেই নেয় যে সেই রিপোর্ট ও সংস্থার অবস্থা জানাজানি হলেই শেয়ারের দামে পতন হবে। আর শর্ট পজিশনে খেলার কারণে দারুণ মুনাফা করবে হিন্ডেনবার্গ রিসার্চ।

আদানি নিয়ে রিপোর্ট

এ হেন সংস্থার রিপোর্টে কারও নাম এলে কোম্পানি মালিকের যে ঘুম উড়ে যাবে, তা বলাই বাহুল্য। রিপোর্ট প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গেই আদানি গ্রুপের কোম্পানিগুলোর শেয়ারের দামে বিশাল পতন হয়। আদানি গোষ্ঠী যদিও এই রিপোর্ট 'ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত' বলে উল্লেখ করেছে।

এদিকে হিন্ডেনবার্গ তার পরিপ্রেক্ষিতে পাল্টা চ্যালেঞ্জ করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, 'রিপোর্ট যদি সত্যিই ভুল হয়, আদানি গ্রুপ আমাদের বিরুদ্ধে মামলা করে আদালতে তা প্রমাণ করুক।'

যদিও আদানি গোষ্ঠী এরপরেও হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট ভুয়া বলে জানিয়েছে। এদিকে মার্কিন সংস্থাও তাদের অবস্থানে অনড়। সব মিলিয়ে বর্তমানে টালমাটাল অবস্থায় রয়েছে আদানি গ্রুপের সাতটি সংস্থার শেয়ার।

Related Topics

টপ নিউজ

হিন্ডেনবার্গ / আদানি / আদানি গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পর আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিল ট্রাম্প প্রশাসন
  • আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র
  • আদানির দ্বিতীয় ইউনিট থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু
  • আদানির সাথে বিদ্যুৎ চুক্তি সংশোধন সরকারের বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী
  • দৃঢ় অবস্থান গড়তে এখনই আদানি চুক্তি বাতিলের পরামর্শ আইনজীবী দলের

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net