Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
চাল, গম আমদানিতে দিল্লির কোটার প্রতিশ্রুতি পেতে পারে ঢাকা, ঘোষণা মঙ্গলবার

অর্থনীতি

আবুল কাশেম
26 December, 2022, 11:45 pm
Last modified: 26 December, 2022, 11:49 pm

Related News

  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫

চাল, গম আমদানিতে দিল্লির কোটার প্রতিশ্রুতি পেতে পারে ঢাকা, ঘোষণা মঙ্গলবার

দেশে নিত্যপণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে ভারতের কাছ থেকে প্রতিবছর ৬৫ লাখ টন চাল-গমসহ নির্ধারিত পরিমাণ পেঁয়াজ, ডাল, চিনি, রসুন ও আদা আমদানির জন্য কোটার নিশ্চয়তা চেয়েছে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, এই প্রস্তাবে সম্মতি জানিয়ে মঙ্গলবার-ই (২৭ ডিসেম্বর) ঘোষণা দেবে ভারত।
আবুল কাশেম
26 December, 2022, 11:45 pm
Last modified: 26 December, 2022, 11:49 pm
তথ্যচিত্র: টিবিএস

দেশে নিত্যপণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে ভারতের কাছ থেকে প্রতিবছর ৬৫ লাখ টন চাল-গমসহ নির্ধারিত পরিমাণ পেঁয়াজ, ডাল, চিনি, রসুন ও আদা আমদানির জন্য কোটার নিশ্চয়তা চেয়েছে বাংলাদেশ।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, এই প্রস্তাবে সম্মতি জানিয়ে মঙ্গলবার-ই (২৭ ডিসেম্বর) ঘোষণা দেবে ভারত।

গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের পর গত সপ্তাহে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নয়াদিল্লি সফরে এবিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে বাংলাদেশ ভারত থেকে প্রতিবছর ন্যূনতম কী পরিমাণ নিত্যপণ্য আমদানি করতে চায় তার একটি প্রস্তাব পাঠায়।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশে রপ্তানির জন্য প্রতিবছর ৪৫ লাখ টন গম, ২০ লাখ টন চাল, ৭ লাখ টন পেঁয়াজ, ১৫ লাখ টন চিনি, ১.২৫ লাখ টন আদা, ৩০ হাজার টন মসুর ডাল ও ১০ হাজার টন রসুনের কোটা চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে কথা বলতে সোমবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মন্ত্রীর সফরসঙ্গী হয়ে ভারত যাওয়া অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী মঙ্গলবার প্রেস ব্রিফিং করবেন। তার আগে কোনো মন্তব্য করা সমীচীন হবে না।

প্রতিবছর মার্চে জাতীয় বাজেট ঘোষণার সময় নেপাল ও ভুটানে বিভিন্ন ভোগ্যপণ্য রপ্তানির কোটা ঘোষণা করে ভারত। আগামী অর্থবছরের বাজেট ঘোষণাকালে বাংলাদেশের জন্যও একইভাবে কোটা ঘোষণা করতে পারে বলে প্রত্যাশা করছে ঢাকা।

এরফলে ভারতের স্থানীয় বাজারে কোনো সংকট দেখা দিলেও, নির্ধারিত কোটার ভিত্তিতে আমদানি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।  

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অভ্যন্তরীণ সরবরাহ পরিস্থিতি বিবেচনা করে এসব পণ্য রপ্তানিতে বাংলাদেশের জন্য কোটা নির্ধারণে সম্মত হয়েছে ভারত।

বাণিজ্যমন্ত্রীর সফরে বাংলাদেশি পণ্যের উপর বিদ্যমান অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার করা, কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সেপা) স্বাক্ষরের জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করা, সিইও'স ফোরাম গঠন, সীমান্ত ঘেঁষা অবকাঠামো উন্নয়নে বিদ্যমান বাধা দূর করাসহ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে।  

চাল, গমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা মেটাতে বাংলাদেশ ভারতের উপর অনেক বেশি নির্ভরশীল। গত কয়েক বছর অভ্যন্তরীণ বাজারে সরবরাহ বাড়ানো ও উৎপাদন কমে যাওয়ার কারণ দেখিয়ে ভারত বিভিন্ন সময় পেঁয়াজ, চাল, গম, চিনিসহ বিভিন্ন পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করলে মুহূর্তের মধ্যে তা বাংলাদেশের বাজারে উত্তাপ ছড়িয়েছে।

এমন প্রেক্ষাপটে যেকোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের রপ্তানি বন্ধের আগে বাংলাদেশকে তা জানাতে ভারত সরকারকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তারপরেও ভারত বিভিন্ন সময় হঠাৎ করে রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করছে।  

ইউক্রেন-রাশিয়া যুদ্ধকালীন সময়ে ভারত গম ও চিনি রপ্তানি নিষিদ্ধ করেছে। এর প্রভাবে বাংলাদেশে আটা ও চিনির দাম অনেক বেড়ে যায়। প্রতিবেশী হিসেবে অন্তত আগে থেকে এলসি খোলা গম রপ্তানির আশ্বাস দিয়েছিল দেশটি। কিন্তু, শেষপর্যন্ত ভারত গম রপ্তানি করেনি।  

গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনার দেশটির বাণিজ্য সচিবের সঙ্গে সাক্ষাত করে নিত্যপ্রয়োজনীয় পণ্য রপ্তানিতে ভারতীয় নিষেধাজ্ঞায় হতাশার কথা জানান। তখন ভারতের বাণিজ্য সচিব বাংলাদেশে রপ্তানির জন্য নেপাল ও ভুটানের মতো কোটা নির্ধারণের বিষয়ে আলোচনা করেন।   

প্রধানমন্ত্রীর সফরকালে এ বিষয়ে আলোচনার পর বাংলাদেশ প্রতিবছর ভারত থেকে কী পরিমাণ ভোগ্যপণ্য আমদানি করতে চায়, তার প্রস্তাব পাঠিয়েছে ঢাকা। এ বিষয়ে ভারতের সম্মতি আদায়ে আলোচনা শেষে বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার রাতে ঢাকা ফিরেছেন।  

কোটা সুবিধাকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা

ভারতের রপ্তানি কোটাকে অভিনন্দন জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন- উর- রশিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ভারত পেঁয়াজ ও গম রপ্তানি বন্ধ করলে, দেশের বাজারে অস্থিতিশীলতা তৈরি হয়। প্রতিবছর আমদানির জন্য একটি নির্ধারিত কোটা থাকলে, তখন আরও কোনো সংকট হবে না, খাদ্য নিরাপত্তাও থাকবে। পাশাপাশি আগেভাগে আমদানিরও উদ্যোগ নেওয়া যাবে'।

দেশে ভোজ্যতেল ব্যবসার বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠী টিকে গ্রুপের পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অপারেশন) মো. শাফিউল আতহার তাসলিম বলেন, 'আমাদের আমদানির ২৫-৩০ শতাংশই হয় ভারত থেকে। এই নিশ্চয়তা থাকলে, আমদানির সিদ্ধান্ত নেওয়াও সহজ হবে। এতে সংকটকালেও তা থেকে মুক্ত থাকতে পারব এবং সরবরাহ চক্র ঠিক রাখতে পারব। অর্থাৎ, এই চুক্তি আমাদের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে'।

দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠী মেঘনা গ্রুপ অভ ইন্ডাস্ট্রিজের সিনিয়র এজিএম তসলিম শাহরিয়ার-ও এই উদ্যোগকে ইতিবাচক বলে স্বাগত জানিয়ে বলেছেন, এটি দেশের খাদ্য নিরাপত্তা অর্জনে সহায়ক হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ ট্রেড নেগোসিয়েটিং কমিটি (টিএনসি) গঠন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে জানিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে আলোচনা শুরু করতে বাণিজ্যমন্ত্রীর অনুরোধে সম্মতি দিয়েছে ভারত।

২০২০-২১ অর্থবছরে ভারত থেকে ১১.৫৭ লাখ টন গম আমদানি করেছে বাংলাদেশ, এসময় ভারত থেকে চাল আমদানি করা হয় (বাসমতি ছাড়া) ১৬.২৩ লাখ টন।

ভারত থেকে পেঁয়াজ আমদানির বার্ষিক পরিমাণ ৭-৮ লাখ টন। ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ ৬.৫৯ লাখ টন পেঁয়াজ আমদানি করে।

 

 

Related Topics

টপ নিউজ

চাল আমদানি / গম আমদানি / বার্ষিক নির্ধারিত কোটা / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net