Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
নভেম্বর শেষে কারেন্ট একাউন্ট ডেফিসিট কমে দাঁড়ালো ৮৯০ মিলিয়ন ডলারে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 December, 2022, 11:25 am
Last modified: 05 December, 2022, 11:30 am

Related News

  • তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৮ কোটি টাকা
  • ব্যাংকের কোনো সিদ্ধান্ত আন্দোলনের মাধ্যমে নির্ধারণ করা হবে না: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র   
  • ৩% সুদের সীমায় বাণিজ্য অর্থায়ন অলাভজনক হয়ে যেতে পারে, বলছেন ব্যাংকাররা; সংশোধনের দাবি
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • এফসি অ্যাকাউন্টে সুদ আয় করতে পারবে শিপিং ও এয়ারলাইন কোম্পানিগুলো

নভেম্বর শেষে কারেন্ট একাউন্ট ডেফিসিট কমে দাঁড়ালো ৮৯০ মিলিয়ন ডলারে

অন্তত ১০ লাখ টাকা পর্যন্ত জমা দিতে যাওয়া কোন গ্রাহককে অতিরিক্ত প্রশ্নের মুখোমুখি না করার পরামর্শ দেওয়া হয়েছে। এর বেশি টাকা জমা দিতে গেলে এনআইডিসহ অন্য কাগজপত্র জমা দিতে হবে
টিবিএস রিপোর্ট
05 December, 2022, 11:25 am
Last modified: 05 December, 2022, 11:30 am

নভেম্বর শেষে দেশের কারেন্ট একাউন্ট ডেফিসিট কমে ৮৯০ মিলিয়ন ডলারে নেমে এসেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক।

রোববার ব্যাংকার্স সভা শেষে প্রেস ব্রিফিং এ তিনি বলেন, "এলসি খোলায় আমরা সংযত হয়েছি, এছাড়া বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে সেপ্টেম্বরে কারেন্স একাউন্ট ব্যালেন্স ডেফিসিট যেখানে ৩.৬১ বিলিয়ন ডলার ছিল, নভেম্বর শেষে সেটি কমতে কমতে ৮৯০ মিলিয়ন ডলারে এসেছে। অর্থাৎ, এক্সপোর্ট-ইমপোর্ট আমরা প্রায় সমান করে নিয়ে এসেছি।"

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে ব্যাংকগুলোকে এলসি খোলা সহজ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

মুখপাত্র বলেন, "নিয়‌মিত ব্যাংকার্স সভায় সামগ্রিক অর্থনী‌তি ব্যাংক খা‌তের সমসাম‌য়িক বি‌ভিন্ন বিষয় নি‌য়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম আসন্ন রমজান মা‌সে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা।"

"এক্ষে‌ত্রে এলসি খোলার জন্য কেন্দ্রীয় ব্যাং‌কের পক্ষ থে‌কে সব ধর‌নের পলিসি সাপোর্ট দেওয়া হ‌বে," জানান তিনি।

তাছাড়া, রোজায় প্রয়োজনীয় ভোগ্যপণ্য ভোজ্যতেল, ছোলা, ডাল, পেঁয়াজ, খেজুর, ফলমূল এবং চিনিসহ নিত্যপণ্যের আমদানি অর্থায়নের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মেজবাউল হক বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি খা‌তে সর্বোচ্চ ঋণ সহযোগিতা দেওয়ার নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। যেকোন মূল্যে এই খাতের ঋণের লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে।"

"প্রধানমন্ত্রী আমাদের ধারণাও দিয়েছেন যে, যদি কোন ব্যাংক লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয় তাহলে তা পূরণের জন্য যাদের সক্ষমতা আছে তাদের সহযোগিতায় এই লক্ষ্যমাত্রা শতভাগ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটা পলিসি গাইডলাইন অচিরেই প্রণয়ন করব," জানান তিনি।

ইদানিং টাকা জমা দিতে গেলে বিভিন্ন আমানতকারী ব্যাংকারদের জবাবদিহিতার শিকার হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, অন্তত ১০ লাখ টাকা পর্যন্ত জমা দিতে যাওয়া কোন গ্রাহককে অতিরিক্ত প্রশ্নের মুখোমুখি না করার পরামর্শ দেওয়া হয়েছে। এর বেশি টাকা জমা দিতে গেলে এনআইডিসহ অন্য কাগজপত্র জমা দিতে হবে বলে জানান মুখপাত্র।

তিনি আরো বলেন, "হুন্ডি বন্ধ করার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে যাতে কোন টাকা পাচার না হয় সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি অব্যাহত রয়েছে। এছাড়া ওভারইনভয়েসিং ও আন্ডারইনভয়েসিং রোধেও আমরা কাজ করছি।"

ঋণ অনিয়মের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ঋণ অনিয়মের বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংক তদন্ত করছে। এ তদন্ত শেষে হলে মূল ঘটনা জানা যাবে।

তিনি বলেন, "ইসলামি ব্যাংক দেশের বৃহত্তর ব্যাংক। ব্যাংকটির ওপর বাংলাদেশ ব্যাংকের পূর্ণ-তদারকি বহাল আছে। ব্যাংকটির আমানত নিরাপদ রয়েছে। এক্ষেত্রে গ্রাহকদের প্যানিক হওয়ার কিছু নেই।"

ইন্টারেস্ট ক্যাপ তুলে নেওয়া বিষয়ে তিনি বলেন, এমন কিছু হলে কেন্দ্রীয় ব্যাংক সার্কুলারের মাধ্যমে সবাইকে জানাবে।

"বাফেদা থেকে রেমিট্যান্সের ডলারের জন্য ১০৭ টাকা ঠিক করে দেওয়া হয়েছে। ৯০ শতাংশের বেশি ব্যাংক সেটি ফলো করছে। অল্প কয়েকটি ব্যাংক হয়তো ডলার ছাড়া অন্য কারেন্সিতে রেমিট্যান্স আনার ক্ষেত্রে অল্প কিছু বেশি রেট দিয়েছে,"

সভায় ব্যাংকগুলো যাতে নিজেদের মধ্যে এক্সচেঞ্জ রেট নিয়ে প্রতিযোগীতা না করে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয় বলে জানান তিনি।

সভা শেষে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, "মাসখানেক আগে আমানতকারীরা টাকা উঠিয়ে নিচ্ছিল। কিন্তু বিশ্বাসের সেই সংকট কেটে গেছে। আমানতকারীরা পুনরায় টাকা ফেরত দিচ্ছেন। ব্যাংকে রাখছেন। এছাড়া বাণিজ্য ঘাটতি অনেকটাই কমে এসেছে।"

সহসাই ডলারসহ সামষ্টিক অর্থনৈতিক সংকট কেটে যাবে বলে আশা ব্যক্ত করেছেন ব্র্যাক ব্যাংকের এমডি।

 

 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / কারেন্ট একাউন্ট ব্যালেন্স / এবিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৮ কোটি টাকা
  • ব্যাংকের কোনো সিদ্ধান্ত আন্দোলনের মাধ্যমে নির্ধারণ করা হবে না: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র   
  • ৩% সুদের সীমায় বাণিজ্য অর্থায়ন অলাভজনক হয়ে যেতে পারে, বলছেন ব্যাংকাররা; সংশোধনের দাবি
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • এফসি অ্যাকাউন্টে সুদ আয় করতে পারবে শিপিং ও এয়ারলাইন কোম্পানিগুলো

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net