Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
একসঙ্গে তিন বছরের এজিএম করবে বিচ হ্যাচারি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
31 August, 2022, 11:05 am
Last modified: 31 August, 2022, 11:06 am

Related News

  • মেশিন, তহবিল সহায়তা: ছোট খামারগুলোতেও বসছে দুগ্ধজাত পণ্যের অত্যাধুনিক প্রসেসিং প্ল্যান্ট 
  • কর্পোরেট থেকে কাউবয়: চট্টগ্রামে যেভাবে গরুর ব্যবসার বিকাশ ঘটছে
  • শ্রমিকদের বকেয়া বেতন নিয়ে নিজের অবস্থান জানালেন সাকিব

একসঙ্গে তিন বছরের এজিএম করবে বিচ হ্যাচারি

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিচ হ্যাচারির ব্যবসা ছিল মূলত কক্সবাজারের টেকনাফে। সরকার মেরিন ড্রাইভ নির্মাণের জন্য এর জমি অধিগ্রহণ করলে ২০১৬ সালের ২৪ এপ্রিল কোম্পানিটি বন্ধ ঘোষণা করতে হয়।
টিবিএস রিপোর্ট
31 August, 2022, 11:05 am
Last modified: 31 August, 2022, 11:06 am

২০১৬ সাল থেকে পাঁচ বছর ব্যবসা বন্ধ থাকার পর গত বছরের জুনে উৎপাদনে ফিরেছে বিচ হ্যাচারি লিমিটেড। ২৮ সেপ্টেম্বর একসঙ্গে তিন বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে এই এগ্রো ফার্মের।

বেশ কয়েকবার ঘোষণা দেওয়ার পরেও ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবছরের জন্য এজিএম করতে ব্যর্থ হয় তারা।

২০০২ সালে স্টক মার্কেটে তালিকাভুক্ত হয় বিচ হ্যাচারি।

মঙ্গলবার স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে কোম্পানিটি বলে, হাইকোর্টের আদেশ অনুসারে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ২৮ সেপ্টেম্বর তারা ২৪তম এজিএম করবে। ২০২০ সালের ২৯ মার্চ এই সভা অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিচ হ্যাচারির ব্যবসা ছিল মূলত কক্সবাজারের টেকনাফে। সরকার মেরিন ড্রাইভ নির্মাণের জন্য এর জমি অধিগ্রহণ করলে ২০১৬ সালের ২৪ এপ্রিল কোম্পানিটি বন্ধ ঘোষণা করতে হয়।

২০১৯ সালে কোম্পানিটি একটি নরওয়ে-ভিত্তিক কোম্পানি দ্বারা টার্নকি ভিত্তিতে প্রদত্ত রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম (আরএএস) প্রযুক্তি ব্যবহার করে তার মাছ চাষের ব্যবসায় বৈচিত্র্য আনার উদ্যোগ নেয়।

এরপর তেলাপিয়া, পাঙ্গাস, কই, সরপুঁটিসহ অন্যান্য মাছ উৎপাদনের জন্য ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ১০১ দশমিক ১৯ একর জমি লিজ নেয়।

গত বছরের জুনে কোম্পানিটি আবার উৎপাদনে ফিরে আসে; এরপর থেকেই তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ইতোমধ্যেই লাভের মুখ দেখা এগ্রো ফার্মটি তার শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে।

এর আগে যখন কোম্পানিতে লোকসান হওয়ার উপক্রম হয়, সেসময় শেয়ারহোল্ডাররা কোনো লভ্যাংশ পাননি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.১০ টাকা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.২৫ টাকা। 

Related Topics

টপ নিউজ

বিচ হ্যাচারি / অ্যাগ্রো ফার্ম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • মেশিন, তহবিল সহায়তা: ছোট খামারগুলোতেও বসছে দুগ্ধজাত পণ্যের অত্যাধুনিক প্রসেসিং প্ল্যান্ট 
  • কর্পোরেট থেকে কাউবয়: চট্টগ্রামে যেভাবে গরুর ব্যবসার বিকাশ ঘটছে
  • শ্রমিকদের বকেয়া বেতন নিয়ে নিজের অবস্থান জানালেন সাকিব

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net