Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
মাছ, মাংস, ডিম খাওয়া এখন সহজ নয়!

অর্থনীতি

জহির রায়হান
13 August, 2022, 11:40 am
Last modified: 13 August, 2022, 12:21 pm

Related News

  • নিত্যপণ্যে উৎসে কর কমছে, ৬০ পণ্যে করহার নামছে ০.৫ শতাংশে
  • ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার
  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের

মাছ, মাংস, ডিম খাওয়া এখন সহজ নয়!

৩০ টাকা বেড়ে ব্রয়লার মুরগির কেজি এখন ২০০ টাকা হয়েছে। ডিমের দাম ডজনে বেড়েছে ২০ টাকা। প্রতি কেজি চালের দাম বেড়েছে ৩ থেকে ৫ টাকা; বাজারে এখন ৫২ টাকা কেজির নিচে চাল নেই।
জহির রায়হান
13 August, 2022, 11:40 am
Last modified: 13 August, 2022, 12:21 pm

গত সপ্তাহে জ্বালানির দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। এ বাড়তি দামের কারণে সংসার খরচ যোগাতে হিমশিম খাচ্ছে সীমিত আয়ের পরিবারগুলো। 

অনেক মধ্যবিত্ত পরিবার খরচ চালাতে তাদের প্রতিদিনের খাবারের তালিকায় মাছ, ডিম, মাংস ও সবজি কেনা কমিয়ে দিয়েছে। 

৫ সদস্যর পরিবার নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় থাকেন ফিরোজ আলি। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করেন। হাতিরপুল এলাকায় কথা হয় তার সঙ্গে। তিনি জানান, সংসার চালাতে যা প্রয়োজন সবকিছুর দাম বেড়েছে। প্রতি বস্তা চালে বেড়েছে ২০০ টাকা। 

"এখন মাছ, মাংস, ডিম খাওয়া কমিয়ে দিয়েছি। আগে ৪ কেজি মুরগি কিনতাম মাসে, এখন কেনা হয় ২ কেজি। ডিম ১২টির জায়গায় ৪টি কিনি", বলেন তিনি। 

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মগবাজার, কল্যাণপুর নতুন বাজারসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, চাল, আটা-ময়দা, চিনি, রসুন, মুরগি, মাছ, ডিম, সবজি সব কিছুর দাম গত এক সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে ৩ থেকে ৩০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ ঘাটতির কারণে এসব পণ্যের দাম বেড়েছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় চলতি সপ্তাহে আরও কিছু পণ্যের দাম বাড়তে পারে।

৩০ টাকা বেড়ে ব্রয়লার মুরগির কেজি এখন ২০০ টাকা হয়েছে। ডিমের দাম ডজনে বেড়েছে ২০ টাকা। প্রতি কেজি চালের দাম বেড়েছে ৩ থেকে ৫ টাকা; বাজারে এখন ৫২ টাকা কেজির নিচে চাল নেই। বেশিরভাগ সবজি এক সপ্তাহের তুলনায় ১০ থেকে ১৫ টাকা বেড়ে প্রতি কেজি ৫০ টাকা থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।  

মতলব স্টোরের বিক্রেতা আবু রায়হান বলেন, প্রতি ট্রাকে ১০ টনের মতো চাল কুষ্টিয়া থেকে নিয়ে আসার ভাড়া ছিল ১৬ থেকে ১৭ হাজার টাকা, এখন সেটি বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে চাল আনতে ট্রাক ভাড়া দিতে হতো ১৩ থেকে ১৪ হাজার টাকা, সেটি এখন বেড়ে ১৭ থেকে ১৮ হাজার টাকা হয়েছে।

কারওয়ান বাজারের ভান্ডারী ফার্মার আড়তদার মোহম্মদ আলী বলেন, কুষ্টিয়া থেকে বেগুন, কচু, কাঁচামরিচসহ সবজি আসে। আগে যে ট্রাক ভাড়া ছিল ১৩ হাজার টাকা, এখন সেটি হয়েছে ১৭ হাজার টাকা। 

কারওয়ান বাজারের রিফাত স্টোরের বিক্রেতা মোহম্মদ রিফাত বলেন, "প্রতিটি পণ্যর দাম কেজিতে অন্তত ৫ টাকা বেড়েছে। গত সপ্তাহে প্রতি কেজি খোলা আটা ৩৮ টাকায় কিনে ৪০ টাকা বিক্রি করেছি। এখন সেই আটা আমাদেরই পাইকারি কিনতে হচ্ছে ৪৬ টাকায়। মসুর ডালের দাম ৮ টাকা বাড়ায় বিক্রি করছি ১৪০ টাকায়।"

হাজী ইসমাইল এ্যান্ড সন্স-এর বিক্রেতা মোহম্মদ মইনুদ্দিন বলেন, মিনিকেট চাল এক সপ্তাহ আগে ছিল ৬৫ থকে ৬৬ টাকা, এখন দাম বেড়ে হয়েছে ৭০ থেকে ৭২ টাকা। নাজির ৮০ থেকে ৮৫ টাকা ছিল, এখন হয়েছে ৮৫ থেক ৯০ টাকা। আর বিআর ২৮ চাল ৩ টাকা বেড়ে ৫৫ টাকা হয়েছে।

কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান বলেন, "সরকারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে বাজারে সাপ্লাই চেইন উন্নত করতে হবে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সরকারি পর্যায়ে ট্যাক্স সমন্বয় বা আমদানির মাধ্যমে ব্যবস্থা নেওয়া যেতে পারে।"

তিনি আরও বলেন, "জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা এই সময় ঠিক হয়নি। সরকারতো লাভ করতে পারে না। তারা জনগণকে সেবা দেবে। এখন নতুন করে পরিবহন খরচসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষেরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। নিম্ন ও মধ্যবিত্তরা এখন চাপে আছেন।"

দাম কমেছে কাঁচা মরিচের

দিনাজপুরের হিলিতে ভারত থেকে আমদানি করা কাঁচামরিচের সরবরাহ বাড়ায় তিনদিনের ব্যবধানে দাম কমেছে কাঁচা মরিচের।

রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, পাইকরি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৭০ টাকা ও খুচরা প্রতিকেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা। তিনদিন আগেও পাইকরি প্রতিকেজি কাঁচা মরিচের দাম ছিল ২৫০ টাকা ও খুরচা বাজারে ছিল ২৮০ টাকা।

হিলি স্থলবন্দর আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ বলেন, "এক সপ্তাহ আগে আমারা আমদানি করার অনুমোতি পাই। এখন পর্যন্ত প্রায় এক হাজার মেট্রিক টন কাঁচা মরিচের এলসি খোলা হয়েছে। এসেছে প্রায় ২০০ মেট্রিক টন।" 

"এলসি খোলার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। বর্তমানে কাঁচা মরিচের দাম পরিবহন খরচসহ প্রতি কেজির ১৫৫ থেকে ১৫৭ টাকা", যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

নিত্যপণ্য / দ্রব্যমূল্যের উর্ধ্বগতি / কাঁচাবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • নিত্যপণ্যে উৎসে কর কমছে, ৬০ পণ্যে করহার নামছে ০.৫ শতাংশে
  • ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার
  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net