Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
গমের দাম কমার সুফল লাভের অপেক্ষায় বাংলাদেশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 July, 2022, 11:05 am
Last modified: 24 July, 2022, 01:37 pm

Related News

  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • বেকারি থেকে মৎস্যখাদ্য: বৈচিত্র্যময় চাহিদায় গম আমদানিতে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • বিশ্ববাজারে দরপতন ও নীতিগত সমন্বয়হীনতায় চাহিদার তুলনায় অনেক বেশি গম আমদানি; বন্দরে জাহাজ জট
  • যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে

গমের দাম কমার সুফল লাভের অপেক্ষায় বাংলাদেশ

বিশেষজ্ঞদের মতে, ডলারের ঊর্ধ্বমুখী দামের কারণে বাংলাদেশে পণ্যের দামে খুব বেশি প্রভাব পড়বে না। তবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমে আসলে ধীরে ধীরে দেশেও কমে আসার সম্ভাবনা রয়েছে।
টিবিএস রিপোর্ট
24 July, 2022, 11:05 am
Last modified: 24 July, 2022, 01:37 pm
ছবি: রয়টার্স

কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানিতে রাশিয়া-ইউক্রেন চুক্তির পর শুক্রবার গমের দাম কমে যাওয়াকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার শনিবার যুদ্ধরত দুই রাষ্ট্রের মধ্যকার চুক্তিকে আগামী দিনের জন্য ভালো কিছুর ইঙ্গিত হিসেবে স্বাগত জানিয়েছেন।

বার্ষিক ৮.৫ মিলিয়ন টন চাহিদা নিয়ে গম বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য। তবে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ এখনই বিষয়টি উদযাপন করার মতো অবস্থায় আসেনি। তারা জানান, ডলারের ঊর্ধ্বমুখী দামের কারণে বাংলাদেশে পণ্যের দামে খুব বেশি প্রভাব পড়বে না। তবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমে আসলে ধীরে ধীরে দেশেও কমে আসার সম্ভাবনা রয়েছে।

জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শুক্রবার কিয়েভ ও মস্কোর মধ্যে কৃষ্ণসাগর ব্যবহারে ইউক্রেনীয় খাদ্যশস্য পরিবহনের চুক্তি স্বাক্ষর হওয়ার কথা জানিয়েছে এএফপি।

চুক্তি স্বাক্ষরের খবর ছড়িয়ে পড়তেই শিকাগোতে বুশেল প্রতি গমের দাম ৫.৯ শতাংশ কমে ৭.৫৯ ডলারে নেমে আসে। অন্যদিকে প্যান-ইউরোপীয় বাজার ইউরোনেক্সটে গমের দাম প্রতি টন ৬.৪ শতাংশ কমে ৩২৫.৭৫ ডলারে নেমে এসেছে।

বাংলাদেশে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভুক্তভোগী সারা বিশ্ব। তবে এখন তুরস্কের মধ্যস্থতায় একটি সমঝোতার ক্ষেত্র তৈরি হয়েছে। ইউক্রেন ও রাশিয়া খাদ্যপণয় রপ্তানিতে সম্মত হয়েছে, যা আমাদের জন্য সস্তির সংবাদ। গম আমদানি নিয়ে আমাদের আর বেশিদিন ভুগতে হবে না।

শনিবার বিকালে চট্টগ্রামের পতেঙ্গায় এক লাখ ১৪ হাজার ৩শ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন গমের আধুনিক স্টিল সাইলো নির্মাণ কাজের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি মন্ত্রী এই সব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে ২১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংরক্ষণের সক্ষমতা রয়েছে। ২০২৫ সালের মধ্যে ৩৫ লাখ মেট্টিক টন খাদ্য শস্য মজুদের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার।

তবে নতুন সাইলোগুলো পূর্ণ করার জন্য পর্যাপ্ত মজুদ থাকবে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে লড়াই করছে বাংলাদেশ। দেশে গমের মজুদ গত মাসে ১৬৬,০০ টনে নেমে আসে, যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন।   

মিশর ও ইন্দোনেশিয়ার পরে বাংলাদেশ ইউক্রেন থেকে গমের তৃতীয় বৃহত্তম আমদানিকারক। ২০২১ সালে বাংলাদেশ ২.৩ মিলিয়ন টন আমদানি করে।

ইউএসডিএ-র একটি প্রতিবেদন অনুসারে, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মোট গম আমদানির ৪২ শতাংশ রাশিয়া ও ইউক্রেন থেকে আসে।

দেশের শীর্ষ ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বাশার চৌধুরী বলেন, 'এই চুক্তির প্রভাব ভোগ্যপণ্যের বাজারে পড়তে সময় লাগবে'।

তিনি আরও বলেন, 'রাশিয়া-ইউক্রেনের সাথে ব্যবসার জন্য বাংলাদেশ থেকে বেসরকারি পর্যায়ে সাধারণত সরাসরি কোনো ঋণপত্র খোলা হয় না। বাংলাদেশ থেকে যেসব ঋণপত্র খোলা হয় সেগুলো ভায়া হয়ে অর্থাৎ সিঙ্গাপুর, নেদারল্যান্ড ও যুক্তরাজ্য হয়ে খোলা হয়। ফলে চট্টগ্রাম বন্দরের থেকে রাশিয়া-ইউক্রেন পর্যন্ত মাঝখানে দুই-তিনটি বন্দর থাকে'।

তবে সরকারি পর্যায়ে চাইলে সরাসরি আমদানি সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

তাছাড়া যুদ্ধাবস্থায় দুই দেশের বন্দরগুলোর অবকাঠামো কতটা রপ্তানি উপযোগী সেই বিষয়টিও বাজারে প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন। তবে এই খবরে আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের দামে প্রভাব পড়বে এবং পণ্যের দাম কমে আসবে।

তবে আবুল বাশার চৌধুরী বলেন, 'আমি মনে করি এটি বাংলাদেশের জন্য খুব বেশি সুফল বয়ে আনবে না। কারণ ডলারের দাম বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমলেও আমাদের বাড়তি টাকা দিয়ে আমদানি মূল্য পরিশোধ করতে হচ্ছে'।

ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এ জামান এন্ড ব্রাদার্স'র স্বত্বাধিকারী নুরুল আলম বলেন, পণ্য রপ্তানিতে কৃষ্ঞসাগর ব্যবহারে যুদ্ধরত রাশিয়া-ইউক্রেনের চুক্তি ভোগ্যপণ্যের বৈশ্বিক বাজারে ইতিবাচক প্রভাব রাখবে। বিশ্বের অন্যতম খাদ্যশস্য যোগানকারী দুই দেশ থেকে খাদ্যের সরবরাহ বৃদ্ধি পেলে ভোগ্যপণ্যের দাম কমে আসবে। বিশেষ করে প্রধান দুই খাদ্যপণ্য গম এবং ভোজ্যতেলের দাম আরো সহনীয় পর্যায়ে চলে আসবে। তবে এই প্রভাব পড়তে আরো কিছুটা সময় লাগবে।

Related Topics

টপ নিউজ

গম / ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • বেকারি থেকে মৎস্যখাদ্য: বৈচিত্র্যময় চাহিদায় গম আমদানিতে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ হাজার মেট্রিক টন গম
  • বিশ্ববাজারে দরপতন ও নীতিগত সমন্বয়হীনতায় চাহিদার তুলনায় অনেক বেশি গম আমদানি; বন্দরে জাহাজ জট
  • যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net