Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
তুলার দাম এক দশকে সর্বোচ্চ

অর্থনীতি

রিয়াদ হোসেন
06 October, 2021, 07:50 am
Last modified: 06 October, 2021, 01:51 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, শূন্য শুল্কে পোশাক রপ্তানি বাস্তবায়নে স্পষ্টতা চায় বিটিএমএ
  • স্বর্ণ ও রুপার দামে রোলারকোস্টার বছরে নাটকীয় সমাপ্তি
  • যুক্তরাষ্ট্র সামরিক সরঞ্জাম, এলএনজি, গম, তুলা আমদানি সহজ করার কথা বলেছে: বাণিজ্যসচিব
  • যুক্তরাষ্ট্র থেকে তেল ও তুলা কিনতে পারে বাংলাদেশ: ড. ইউনূস
  • তুলাকে কৃষিপণ্যের স্বীকৃতি দেওয়া হচ্ছে

তুলার দাম এক দশকে সর্বোচ্চ

নিউইয়র্কের কটন ফিউচার্সে প্রতি পাউন্ড তুলা ১ দশমিক শূন্য ৬ ডলারে বিক্রি হয়েছে, যা গত এক দশকে সর্বোচ্চ। এর আগে ২০১০ সালে তুলার দাম প্রতি পাউন্ডে ১ দশমিক ৬ ডলারে পৌঁছেছিল।
রিয়াদ হোসেন
06 October, 2021, 07:50 am
Last modified: 06 October, 2021, 01:51 pm

সামান্য বিরতি দিয়েই আন্তর্জাতিক বাজারে ফের বাড়তে শুরু করেছে তুলার দাম। মূলত বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা চীন আমদানি দেওয়াতেই বেড়েছে তুলার দাম। সেইসাথে বিশ্বব্যাপী অর্থনৈতিক কার্যক্রম ফের চালু হয়ে যাওয়ার ফলে তুলার চাহিদা বেড়ে যাওয়াও দাম বৃদ্ধির অন্যতম কারণ।

বৈশ্বিক তুলাবাজারের অন্যতম  সূচক নিউইয়র্কের কটন ফিউচার্সে প্রতি পাউন্ড তুলা ১ দশমিক শূন্য ৬ ডলারে বিক্রি হয়েছে, যা গত এক দশকে সর্বোচ্চ। এর আগে ২০১০ সালে তুলার দাম প্রতি পাউন্ডে ১ দশমিক ৬ ডলারে পৌঁছেছিল।

এছাড়াও গত ১০ মাসে তুলার দাম ৩৫ শতাংশ বেড়েছে।

শিল্প সংশ্লিষ্টরা বলছেন, পোশাকের আইটেম তৈরির মূল কাঁচামাল তুলার মূল্যবৃদ্ধি সুতার দামে ওপরও ব্যাপক প্রভাব ফেলবে। ফলে ব্যাহত হবে পোশাকের চালান।

মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, তারা নভেম্বরে সুতা বিক্রির জন্য যে প্রোফর্মা ইনভয়েস ইস্যু করবেন, তাতে দাম ১৫ শতাংশ বাড়তে পারে।

প্রোফর্মা ইনভয়েস হলো একটি প্রাথমিক বিল বা চালান যা পণ্য বা পরিষেবা সরবরাহ করার আগে ক্রেতাকে অর্থ প্রদানের অনুরোধ করার জন্য ব্যবহৃত হয়। ক্রেতা এই ইনভয়েসের মাধ্যমে বিক্রেতাকে নির্দিষ্ট দামে এবং নির্দিষ্ট তারিখে পণ্য বুঝিয়ে দেওয়ার চুক্তি করেন।

এ কারণে খোকন পোশাক রপ্তানিকারকদের অনুরোধ করেছেন, ক্রেতাদের সাথে দর কষাকষির সময় তারা যেন সুতা কেনার অতিরিক্ত খরচের কথা মাথায় রাখেন।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সহসভাপতি শহীদুল্লাহ আজিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বিশ্ববাজারে যদি তুলার দাম বাড়ে, তাহলে বাংলাদেশে সুতার দাম কমপক্ষে তিন মাস পর বাড়া উচিত।

তার আগে সুতার দাম বাড়ানো যৌক্তিক হবে না। অন্যথায় পোশাক প্রস্তুতকারকদের দেশের উৎস থেকে সুতা কেনার বদলে আমদানি করতে হবে।

তিনি বলেন, 'আমরা যদি টিকে থাকতে না পারি, তারাও (স্পিনাররা) টিকে থাকতে পারবে না।'

লিটল স্টার গ্রুপের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক কার্যক্রম ফের চালু হওয়ার পর বিশ্বব্যাপী তুলার ব্যবহারও বেড়ে গেছে। এ কারণেই বেড়েছে তুলার দাম।

তিনি আরও বলেন, এছাড়াও চীন এখন তাদের ভবিষ্যৎ-চাহিদা পূরণের জন্য প্রচুর পরিমাণে তুলা মজুদ করছে। দেশটি বোধহয় সম্ভাব্য সংকটের আশঙ্কায় এ কাজ করছে।

খোরশেদ আলম বলেন, 'আমি যখন ২০০ টন তুলা আমদানির জন্য একজন ভারতীয় সাপ্লায়ারের সাথে আলোচনা করছিলাম, তখন এর দাম প্রতি পাউন্ডে ০.০২ ডলার বেড়ে যায়।'

চলতি বছরের শুরু থেকেই বিশ্বজুড়ে বাড়ছিল তুলার দাম। এর ফলে সুতা ও কাপড়ের দামও বেড়ে গেছে।

আরএমজি উদ্যোক্তারা দাবি করছেন, স্থানীয় স্পিনিং মিলগুলো বিশ্ববাজারের তুলনায় অনেক বেশি দাম রাখছে। অন্যদিকে স্পিনাররা বারবার বলে আসছেন যে তারা তুলার দামের সাথে সামঞ্জস্য রেখে দাম সুতার বাড়িয়েছেন।

যদিও উভয়পক্ষ সম্প্রতি সুতার মূল্য নির্ধারণে একটি চুক্তিতে পৌঁছেছে।

২০২১ অর্থবছরে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ ৩৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে পোশাক আইটেম বিক্রি করে এসেছে ৩১ বিলিয়ন ডলারের বেশি। 

তুলা আমদানিতেও বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত অর্থবছরে বাংলাদেশ ৮০ লাখ বেলের বেশি তুলা আমদানি করেছে। বেশিরভাগ তুলাই আমদানি হয়েছে আফ্রিকার দেশগুলো থেকে।

Related Topics

টপ নিউজ

তুলা / তুলার দাম / আন্তর্জাতিক বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, শূন্য শুল্কে পোশাক রপ্তানি বাস্তবায়নে স্পষ্টতা চায় বিটিএমএ
  • স্বর্ণ ও রুপার দামে রোলারকোস্টার বছরে নাটকীয় সমাপ্তি
  • যুক্তরাষ্ট্র সামরিক সরঞ্জাম, এলএনজি, গম, তুলা আমদানি সহজ করার কথা বলেছে: বাণিজ্যসচিব
  • যুক্তরাষ্ট্র থেকে তেল ও তুলা কিনতে পারে বাংলাদেশ: ড. ইউনূস
  • তুলাকে কৃষিপণ্যের স্বীকৃতি দেওয়া হচ্ছে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net