Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
কর ফাইলে গাড়ির তথ্য লুকানো করদাতাদের খোঁজে এনবিআর

অর্থনীতি

রিয়াদ হোসেন
11 November, 2021, 06:55 pm
Last modified: 11 November, 2021, 08:22 pm

Related News

  • ১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
  • ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, ছাড় পাবেন শিক্ষার্থীরা
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

কর ফাইলে গাড়ির তথ্য লুকানো করদাতাদের খোঁজে এনবিআর

সূত্র জানায়, গত বছরের শেষ দিকে এনবিআর ৪ লাখ ৮৫ হাজার গাড়ির ভুয়া টিআইএন চিহ্নিত করে।
রিয়াদ হোসেন
11 November, 2021, 06:55 pm
Last modified: 11 November, 2021, 08:22 pm

ব্যক্তিগত বা পরিবহনের জন্য গাড়ি কিনেছেন কিন্তু আয়কর ফাইলে ওই তথ্য দেখাননি, কিংবা দেখালেও কম মূল্য দেখিয়েছেন, এমন করদাতাদের খোঁজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগ। 

ইতিমধ্যে আয়কর বিভাগ এ-সংক্রান্ত বেশ কিছু তথ্য উদ্ধার করেছে। 

এনবিআরের আয়কর বিভাগ সূত্র জানায়, রাজধানী ও এর বাইরের বেশ কয়েকটি আয়কর সার্কেল অনুসন্ধান শেষ করেছে। এর মধ্যে রাজধানীর একটি সার্কেলের অনুসন্ধান শেষে দেখা গেছে, ৫ হাজার করদতার মধ্যে ২০০ জন গাড়িতে বিনিয়োগ থাকলেও তারা আয়কর ফাইলে ওই বিনিয়োগ বা এ-সংক্রান্ত তথ্য দেখাননি। এতে কর ফাঁকি পাওয়া গেছে ২ কোটি ৭৬ লাখ টাকা।

দেশে ৩১টি কর জোনের অধীনে কর সার্কেল অফিস রয়েছে ৬ শতাশিক। 

আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান শেষ হবে বলে আশা করছেন অনুসন্ধানের সঙ্গে যুক্ত কর্মকর্তারা। এ প্রক্রিয়ায় কর ফাইলে না দেখানো প্রায় ৩০ হাজার গাড়ির তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন তারা, যাতে অন্তত ৭০০ কোটি টাকার কর ফাঁকি উদ্ঘাটনের সম্ভাবনা দেখছেন।  

বাংংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছ থেকে গাড়ির তথ্য নেওয়ার পর ওই তথ্যের সঙ্গে করদাতাদের কর ফাইলের তথ্য মিলিয়ে এ অনুসন্ধান কাজ চালানো হচ্ছে। গাড়ি নিবন্ধনের সময় ক্রয়মূল্য বাধ্যতামূলকভাবে বিআরটিএকে জানাতে হয়। 

গত বছর থেকে বিআরটিএ ও এনবিআরের মধ্যে ইন্টিগ্রেশন হওয়ার পর তারা একে অন্যের তথ্যভাণ্ডার ব্যবহার করতে পারছে। ফলে বিআরটিএর তথ্যভাণ্ডারে দেওয়া গাড়ির ক্রয়মূল্যের তথ্য করদাতা কর ফাইলে দেখিয়েছিলেন কি না, কিংবা কম দেখানো হয়েছে কি না, তা জানার পথ সহজ হয়েছে।  ইতিমধ্যে ভুয়া ট্যাক্স আইডেন্টিফিকেশন (ই-টিআইএন) নম্বর দিয়ে গাড়ি কেনার সুযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। 

ওই কার্যক্রমে সফল হওয়ার পর এবার গত ছয় বছরে কর ফাইলে মিথ্যা তথ্য দেওয়া করদাতাদের বিষয়েও একই কায়দায় অনুসন্ধান চালানো হচ্ছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন এনবিআরের আয়কর বিভাগের এ কার্যক্রমের সঙ্গে যুক্ত একজন ঊর্ধ্বতন কর্মকতা। 

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, 'আমরা একটি আয়কর সার্কেলেই ১০০টি গাড়ির বিনিয়োগের তথ্যে গরমিল পেয়েছি, যাতে কর ফাঁকির বের হয়েছে পৌনে ৩ কোটি টাকা।' 

তিনি আরও বলেন, 'সব মিলিয়ে ৩০০ কর সার্কেলে যদি গড়ে ১০০ করে গাড়ির বিনিয়োগে মিথ্যা তথ্য উদ্ঘাটন করা সম্ভব হয়, তাতে ৩০ হাজার গাড়িতে এ অনিয়ম বের হবে। এতে আমরা আশা করছি, ৭০০ কোটি টাকার কর ফাঁকি বের হবে।'

তিনি জানান, প্রাপ্ত অনুসন্ধানের ভিত্তিতে ইতিমধ্যে কর পরিহার করা অর্থ আদায়ে দাবিনামা জারি শুরু আয়কর বিভাগ। দেশব্যাপী পুরো কার্যক্রম শেষে হিসাব চূড়ান্ত করতে আগামী বছরের জুন পর্যন্ত সময় লাগতে পারে বলে জানান তিনি। 

বিদ্যমান আয়কর অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, আয়কর ফাইলে মিথ্যা তথ্য দেওয়ার কারণে আর্থিক শাস্তির পাশাপাশি ফৌজদারি অপরাধেও অভিযুক্ত হতে পারেন ওই করদাতা। ফৌজদারি শাস্তি হিসেবে সর্বোচ্চ ৩ মাস থেকে ৩ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। যদিও এ ধরনের শাস্তির উদাহরণ বিরল। 

এনবিআরের আইন অনুসারে, আয়কর বিভাগ করদাতার ওই ফাইল রিওপেন করে যে পরিমাণ বিনিয়োগ গোপন করা হয়েছে, তা তার আয় হিসেবে গণ্য করে এর উপর কর আরোপ করতে পারে। প্রযোজ্য করের পাশাপাশি প্রতি বছরের জন্য ১৫ শতাংশ জরিমানার বিধানও রয়েছে, যা ছয় বছর আগের সময়ের পর্যন্ত আদায় করা যায়। 

সূত্র জানায়, গত বছরের শেষ দিকে এনবিআর ১২ লাখ ৮৬ হাজার রেজিস্ট্রেশনের বিপরীতে ই-টিআইএন পরীক্ষা করে ৪ লাখ ৮৫ হাজার গাড়ির ভুয়া টিআইএন চিহ্নিত করে। 

এনবিআর সূত্র জানায়, ম্যানুয়াল পদ্ধতির বাইরে গিয়ে এনবিআর এখন ডাটা-ড্রিভেন পদ্ধতির দিকে হাঁটছে। এ লক্ষ্যে বিআরটিএ ছাড়াও সঞ্চয়পত্র অধিদপ্তরের সঙ্গে তথ্য আদান-প্রদান শুরু করেছে। এর বাইরে অফিস অভ দ্য রেজিস্ট্রার অভ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি), সিটি কর্পোরেশনসহ অন্যান্য দপ্তরের কাছ থেকেও তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। 

কর্মকর্তারা মনে করছেন, এ প্রক্রিয়ায় করদাতাদের আয়করের আওতায় আনা অনেক সহজ হবে। 

এনবিআরের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন  প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। তিনি বলেন, 'এ কাজটি আরো বহু আগে করা উচিত ছিল, দেরি হয়ে গেছে। বিভিন্ন  প্রতিষ্ঠানের সঙ্গে ইন্টিগ্রেশনের মাধ্যমে কর ফাঁকি ধরা সহজ এবং এটি  ধরার রাইট (অধিকার) এনবিআরের রয়েছে।'

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান দীর্ঘদিন ধরে কর ইস্যু নিয়ে কাজ করছেন। এনবিআরের এমন উদ্যোগকে  তিনিস্বাগত জানিয়েছেন। তিনি টিবিএসকে বলেন, 'সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো গেলে আয়, ব্যয় কিংবা সম্পদের ক্রস চেক করা সহজ হবে, যাতে আরো ভালো সুফল মিলবে।'

দেশে বর্তমানে ই-টিআইএনধারীর সংখ্যা ৬৭ লাখ, যার মধ্যে গত বছর আয়কর রিটার্ন জমা দিয়েছেন ২২ লাখের মতো।

Related Topics

টপ নিউজ

এনবিআর / টিআইএন / ভুয়া ই-টিআইএন / জাতীয় রাজস্ব বোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
  • ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, ছাড় পাবেন শিক্ষার্থীরা
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net