Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
২৫ হাজার ডলারে বিক্রি হলো চীনের বেওয়ারিশ কুকুর

অফবিট

টিবিএস ডেস্ক
07 November, 2021, 03:20 pm
Last modified: 07 November, 2021, 03:49 pm

Related News

  • ভারতে রাস্তা ও জনপরিসর থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
  • দীর্ঘ আইনি লড়াইয়ের পর রাজধানীর পথেই থাকার অধিকার পেল ভারতের ১০ লাখ বেওয়ারিশ কুকুর
  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 
  • শর্টকাট রাস্তা বানাতে এক্সক্যাভেটর দিয়ে চীনের গ্রেট ওয়াল কেটে ফেললেন শ্রমিকরা

২৫ হাজার ডলারে বিক্রি হলো চীনের বেওয়ারিশ কুকুর

নিলামে কুকুরটির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ৭৮ ডলার। তবে এর ৩২০ গুণ বেশি দামে বিক্রি হয়েছে দেং দেং।
টিবিএস ডেস্ক
07 November, 2021, 03:20 pm
Last modified: 07 November, 2021, 03:49 pm
দীর্ঘ ৭ বছরেও মালিক ফিরে না আসায় বেইজিংয়ের একটি আদালত দেং দেং-কে নিলামে তোলার নির্দেশ দেয়। ছবি-বিবিসি

চীনের একটি বেওয়ারিশ কুকুর নিলামে ১ লাখ ৬০ হাজার ইউয়ান বা ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছে। কুকুরটি অনলাইন দুনিয়ায় রীতিমতো 'সেনসেশনে' পরিণত হয়েছে।

জাপানি শিবা ইনু জাতের কুকুরটির নাম দেং দেং। ৮ বছর বয়সী কুকুরটিকে একটি পোষা প্রাণী প্রশিক্ষণ কেন্দ্রে রেখে যান মালিক। দীর্ঘ ৭ বছরেও মালিক ফিরে না আসায় বেইজিংয়ের একটি আদালত কুকুরটিকে নিলামে তোলার নির্দেশ দেয়।

অনলাইন নিলামে তোলার পর কুকুরটিকে কিনতে মানুষের মধ্যে বেশ সাড়া পাওয়া যায়। নিলামে কুকুরটির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ৭৮ ডলার। তবে এর ৩২০ গুণ বেশি দামে বিক্রি হয়েছে কুকুরটি।

নিলাম শুরু হওয়ার পর ২৪ ঘণ্টা চলার কথা থাকলেও, দরদাতাদের আগ্রহে সময় বাড়ানো হয় আরো ৫ ঘণ্টা। মোট ৪৮০ জন দরদাতা সহ ১ লাখ ৬০ হাজারেরও বেশি দর্শক এই নিলামে অংশ নেন।

জানা যায়, দেং দেং-কে ৭ বছর ধরে প্রশিক্ষণ কেন্দ্রে রেখে দেওয়ায় ফি বাবদ জমা হয়ে যায় অনেক টাকা। ফলে কুকুরটিকে আশ্রয়দানকারী পোষা প্রাণী প্রশিক্ষণ কেন্দ্রটি টাকার জন্য মালিকের বিরুদ্ধে মামলা করে। কিন্তু আদালত মালিকের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়। অবশেষে, প্রশিক্ষণ কেন্দ্রের ফি পরিশোধের জন্য অনলাইনে নিলামের বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দেয় সংশ্লিষ্ট আদালত।

কুকুরটির ভিডিওসহ বিজ্ঞাপনটি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম 'উইবো'তে ছড়িয়ে পড়লে অনেকেই এর দুর্দশার জন্য সহানুভূতি প্রকাশ করে। 

তবে নিলামে দেং দেং-এর ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি। 

শিবা ইনু হলো অত্যন্ত চটপটে প্রজাতির কুকুর; এরা ছোট থেকে মাঝারি আকৃতির হয়ে থাকে। এদের পশম ছোট ছোট এবং মুখ অনেকটা শেয়ালের মুখের মতো।

সাম্প্রতিক মাসগুলোতে বিশ্ব বাজারে জাপানি শিবা ইনু জাতের শিকারি কুকুরের চাহিদা বেড়েছে। গত মাসে ধনকুবের ইলন মাস্ক তার শিবা ইনু জাতের কুকুরছানা ফ্লোকির একটি ছবি শেয়ার করেন।  

  • সূত্র-বিবিসি

Related Topics

টপ নিউজ

অফবিট / বেওয়ারিশ কুকুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ভারতে রাস্তা ও জনপরিসর থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
  • দীর্ঘ আইনি লড়াইয়ের পর রাজধানীর পথেই থাকার অধিকার পেল ভারতের ১০ লাখ বেওয়ারিশ কুকুর
  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 
  • শর্টকাট রাস্তা বানাতে এক্সক্যাভেটর দিয়ে চীনের গ্রেট ওয়াল কেটে ফেললেন শ্রমিকরা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net