Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
বিকাশে সালামি বিনিময়ে বর্ণিল ডিজিটাল ঈদ

অন্যান্য

টিবিএস রিপোর্ট
08 May, 2022, 02:25 pm
Last modified: 08 May, 2022, 02:25 pm

Related News

  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি
  • জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক 
  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

বিকাশে সালামি বিনিময়ে বর্ণিল ডিজিটাল ঈদ

ঈদের এই এক সপ্তাহে প্রায় আট লাখ গ্রাহক বিকাশের ঈদ সালামী ফিচার ব্যবহার করে প্রিয়জনকে ডিজিটাল অর্থ ও পছন্দমত বার্তা দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
টিবিএস রিপোর্ট
08 May, 2022, 02:25 pm
Last modified: 08 May, 2022, 02:25 pm

'তুই একটু বড় হয়েছিস, তাই সালামির পরিমাণ একটু বাড়ালাম'-এমন বার্তা লিখে এবারের ঈদে মিজানকে সালামি দিয়েছে তার বড় বোন। সামাজিক যোগযোগ মাধ্যমে মজার এই বার্তাসহ সালামির স্ক্রিনশট শেয়ার করে নিজের আনন্দ অনেকের সাথেই ভাগ করে নিয়েছেন তিনি। মিজানের মত এবার লাখ লাখ মানুষ প্রিয়জনকে ঈদ সালামি পাঠাতে ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবা বিকাশ ব্যবহার করেছেন। সাথে বিকাশ অ্যাপে দেয়া বা নিজের পছন্দ মত বার্তা লিখে পাঠানোতে সালামি দেয়ার আনন্দ বেড়েছে বহুগুণ যা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান মাধ্যমের আলোচনায় উঠে এসেছে।

বিকাশ অ্যাপের সেন্ড মানি থেকে ডিজিটাল গ্রিটিংস কার্ডের মাধ্যমে সালামি পাঠানোর এই উদ্ভাবনী ও বিশেষ ফিচার শহর গ্রামে সব শ্রেণীর মানুষের মধ্যেই সাড়া জাগিয়েছে।

গ্রিটিংস কার্ডসহ সালামি পাঠাতে বিকাশ অ্যাপ থেকে যে নম্বরে সেন্ড মানি করা হয়েছে তা নির্বাচন করার পরপরই নিচের অংশে 'আপনার উদ্দেশ্য সিলেক্ট করুন' ট্যাবটি দেখতে পেয়েছে গ্রাহক। সেখানে থাকা 'ঈদ সালামি' অথবা 'ঈদ মোবারক' অপশনগুলো থেকে যেকোনো একটি নির্বাচন করেছেন।

এরপর টাকার অঙ্ক লিখে পরের ধাপে গেলে রেফারেন্স অংশের নিচে 'কার্ডের মেসেজ আপডেট করুন' ট্যাব পেয়েছেন। যেখানে বিকাশ অ্যাপে সংযুক্ত ছিল 'ঈদের আনন্দ ঘরে ঘরে, সালামি দিলাম বিকাশ করে' অথবা 'এই ঈদ আপনার জীবনে নিয়ে আসুক শান্তি ও সমৃদ্ধি। ঈদ মোবারক' এই বার্তা দুটি।

গ্রাহকদের সুবিধার্থে এই বার্তা দুটির বাইরেও নিজের পছন্দমতো নতুন মেসেজ লিখে দেওয়ার সুযোগ ছিলো।  বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই বার্তা লেখার সুযোগ ছিল। 

স্বাক্ষরের অংশে নিজের নাম বা সম্পর্কের পরিচয় যেমন মা, চাচা, মামা, ভাই, বোন ইত্যাদি লিখে দিতে পেরেছেন গ্রাহক। সব শেষ ধাপে বিকাশ পিন দিয়ে গ্রিটিংস কার্ডসহ সেন্ড মানি সম্পন্ন হয়েছে। একজনের কাছ থেকে অন্যজনকে টাকা পাঠানোর বিকাশের অন্যতম জনপ্রিয় সেবা সেন্ড মানি নতুন রূপে ব্যবহারে নানান মহলে সমাদৃত হয়েছে।

যে গ্রাহক ঈদ মোবারক বা ঈদ সালামি গ্রিটিংস কার্ডসহ পেয়েছেন, তিনি তার ডিভাইসের নোটিফিকেশনে একটি গিফট বক্স দেখতে পেয়েছেন। বক্সে ক্লিক করে বিকাশ অ্যাপে ঢুকলেই সালামির পরিমাণ এবং মেসেজ দেখতে পেয়েছেন তারা।

বিকাশের হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, বিকাশ পূর্ণাঙ্গ আর্থিক সেবা। গ্রাহককের লেনদেন আরো স্মৃতিময় এবং আনন্দময় করতেই বিকাশের এই উদ্ভাবন, যা গ্রাহকের মাঝে ব্যাপক সাড়া তৈরি করেছে। গত বছরের তুলনায় ঈদ সালামি শুভেচ্ছা কার্ডসহ সালামি পাঠানোর হার প্রায় ৪০ শতাংশ বেড়েছে। ঈদের এই এক সপ্তাহে প্রায় আট লাখ গ্রাহক বিকাশের ঈদ সালামী ফিচার ব্যবহার করে প্রিয়জনকে ডিজিটাল অর্থ ও পছন্দমত বার্তা দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আরো বলেন, বিকাশের জনপ্রিয় সেবা সেন্ড মানি এখন টাকা পাঠানোর সমার্থক শব্দে পরিণত হয়েছে। সেন্ড মানি কর না বলে বলা হয় 'বিকাশ কর'। ঈদের সালামির ক্ষেত্রে বিকাশে সালামী দেয়া গত কয়েক বছর ধরে ক্রমশ আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছে।

উল্লেখ্য, কেবল ঈদ নয় দেশের বড় উৎসবগুলোকে কেন্দ্র করেও শুভেচ্ছা বার্তাসহ টাকা পাঠানোর সেবা চালু থাকে বিকাশে। তাছাড়া সারা বছরই গিফট, জন্মদিন, বিয়ে, অ্যানিভার্সারি, অভিনন্দন, শুভকামনা, ধন্যবাদ এসব শিরোনামে প্রিয়জনকে বিকাশ অ্যাপের সেন্ড মানি থেকেই বার্তাসহ শুভেচ্ছা জানানোর সুযোগ থাকে। ফলে উপহারের পরিবর্তে অনেকেই বিকাশে টাকা ও বার্তা পাঠিয়ে প্রিয়জনের রঙিন সময়কে আরো রঙিন করে তোলে।

প্রতিদিনের দৈনন্দিন নানান লেনদেনকে সহজ, সময় ও খরচ সাশ্রয়ী করে তোলার পাশাপাশি আনন্দময় করে তুলতে ২০২১ সালে বিকাশ অ্যাপে সংযুক্ত হয় বার্তাসহ উপহার পাঠানোর এই অনন্য ফিচারটি।

Related Topics

বিকাশ / ঈদ / সালামি / ডিজিটাল সালামি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি
  • জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক 
  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net