যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে কী বলছেন আইনবিদরা?
ইরান, আফগানিস্তানসহ কট্টর মুসলিমপ্রধান দেশগুলোর প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে এতকাল ধরে যে মানবতার বুলি আওড়িয়েছে পশ্চিমারা; নৈতিকতার সবক দিয়েছে মানবাধিকার সংস্থাগুলো; আজ সেখানেই যেন দেখা যাচ্ছে বৈসাদৃশ্য। ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করে তা সরাসরি সম্প্রচার করার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। একুশ শতকে এসে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পর এখন কী বলবে মানবাধিকার সংস্থাগুলো?
