বিরল খনিজ নাকি স্ক্যাম সেন্টার: জান্তাকে কেন কাছে টানছে ওয়াশিংটন?
মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর, জান্তা সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করে যুক্তরাষ্ট্র। এরই ধারবাহিকতায় নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি, জান্তা বিরোধী গোষ্ঠীগুলোকে সহায়তা দিয়ে আসছিল ওয়াশিংটন। কিন্তু এখন সেই অবস্থান থেকে অনেকটাই সরে এসে, সরাসরি সামরিক সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। কিন্তু হঠাৎ কেন এই অবস্থান বদল ওয়াশিংটনের? নেপথ্যে কি চীনকে চাপে রাখার কৌশল নাকি অন্যকিছু?
