সেগুনবাগিচায় দখলমুক্ত ফুটপাত যেন নান্দনিকতার প্রতিচ্ছবি
রাজধানীর সেগুনবাগিচায় দখলমুক্ত করা ফুটপাত নতুনভাবে সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পথচারীদের চলাচলের জন্য ফুটপাত সংস্কারের পাশাপাশি দেয়ালে আঁকা হয়েছে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির গ্রাফিতি। যেটিকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
