হকার ও যানযটমুক্ত মিরপুর-১০; স্বস্তিতে জনসাধারণ
হকার উচ্ছেদের পর বদলে গেছে রাজধানীর মিরপুর-১০ এলাকার চিত্র। দখলমুক্ত ফুটপাতে স্বস্তিতে হাঁটছেন পথচারীরা, কমেছে যানজট ও সড়কে ভোগান্তি। ৩০ সেপ্টেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের পর এমন পরিবর্তনে খুশি জনসাধারণ ও পরিবহন চালকরা। এই পরিবর্তন ধরে রাখতে নিয়মিত নজরদারির দাবি তাদের।
