AI চালিত ক্ষেপণাস্ত্রের দাবি কি সত্যিই বাস্তব, নাকি কিমের নতুন কৌশল?
নিজ থেকেই আকাশে গতিপথ পরিবর্তন করতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আর তাও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে। সম্প্রতি এমনই এক দাবি করে মধ্যমপাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কথা জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের দাবি, কম উচ্চতায় ওড়ার সময় এআই প্রযুক্তির সাহায্যে দিক পরিবর্তন করতে পারে এই ক্ষেপণাস্ত্র। যার ফলে এই ক্ষেপণাস্ত্রের হামলা থেকে বাঁচার কোনো উপায় নেই বলে দাবি উত্তর কোরিয়ার।
