কী ঘটল মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিতে?
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ৪ অক্টোবর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত এই আদেশ দেন।
