আফ্রিদি কি পারবেন ইমরান খানকে মুক্ত করতে?
'সোহেলকে বলো আন্দোলন দ্রুত এগিয়ে নিতে' -কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যখন তার বোন উজমা খানকে দিয়ে এমন বার্তা পাঠান; তখন সেই বার্তাতেই পরিষ্কার- অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশ কাটিয়ে পিটিআইয়ের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন ৩৭ বছর বয়সী সোহেল আফ্রিদি। গত ৩ বছর ধরে কারাগারের চার দেয়ালে বন্দি থাকা ইমরান খান- এখন নিজের মুক্তির জন্য সবচেয়ে বেশি ভরসা করছেন এই তরুণের ওপর। কিন্তু এই ভার কি বহন করতে পারবেন এই তরুণ রাজনীতিবিদ? ইমরান খানকে মুক্ত করতে পারবেন আফ্রিদি? কোন পথে এগোচ্ছেন তিনি? চলুন পাকিস্তানের রাজনীতির মাঠে নজর দেওয়া যাক।
