কবে নাগাদ পুরোদমে সচল হতে পারে রাড্ডার স্বাস্থ্যসেবা?
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ এফপি সেন্টারের ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে পুরোদমে। ২৯ সেপ্টেম্বর দ্বিতীয় দিনের মতো সংষ্কার কাজে হাত লাগান শ্রমিকরা। দিনভর ইট-সুরকি ও ভেঙে ফেলা আসবাব অপসারণে ব্যস্ত সময় কাটে তাদের। অপসারণের পাশাপাশি চলছে নতুন দরজা-জানালা বসানোর কাজ। সীমান প্রাচীর নির্মাণ কাজও চলছে জোরোশোরে। স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ।
