সাইবার সুরক্ষা আইনের যেসব ধারার অস্পষ্টতা নিয়ে আপত্তি
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে সম্পাদকসহ গণমাধ্যমের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে আইনটি কোনোভাবেই নিপীড়নমূলক আইনে পরিণত হতে দেয়া হবে না এবং কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন এর শিকার না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ২৮ সেপ্টেম্বর সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনায় এসব কথা উঠে আসে। প্রস্তাবিত আইনের খসড়া নিয়ে কেন এই উদ্বেগ? সেক্ষেত্রে সরকারের করনীয় কী-এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছে সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব কামাল।
