Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

আন্তর্জাতিক

বিবিসি
01 October, 2026, 02:25 pm
Last modified: 01 October, 2026, 02:26 pm

Related News

  • ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা
  • ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরান জড়িত, বললেন ট্রাম্প; নিশ্চিত যোগসূত্র দেখছেন না ভ্যান্স
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • ফ্লাইদুবাই উড়োজাহাজ ছিনতাই করে ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হামলার পরিকল্পনা ছিল অভিযুক্তের: দাবি সূত্রের
  • ফ্লাইদুবাই ফ্লাইটে হামলা চালানো কে এই রহস্যময় কো-পাইলট?

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ক্যাপ্টেন মাচ্ছার ‘১৭৪ জনের জীবন রক্ষা করেছেন’ এবং ‘আকাশে একটি ভয়াবহ বিপর্যয়’ ঠেকিয়েছেন।
বিবিসি
01 October, 2026, 02:25 pm
Last modified: 01 October, 2026, 02:26 pm
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস

বুধবার ইসরায়েলগামী একটি উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত হওয়া পাইলট একজন ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।

তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে থাকা আরেক পাইলট ক্যাপ্টেন মাচ্ছারকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় উড়োজাহাজটি সৌদি আরবে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্যাপ্টেন মাচ্ছারকে 'সত্যিকারের নায়ক' বলে প্রশংসা করেছেন। তাকে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর তাবুকের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। রিয়াদে ভারতীয় দূতাবাস জানিয়েছে, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ক্যাপ্টেন মাচ্ছার '১৭৪ জনের জীবন রক্ষা করেছেন' এবং 'আকাশে একটি ভয়াবহ বিপর্যয়' ঠেকিয়েছেন।

ক্যাপ্টেন মাচ্ছার ভারতের মুম্বাইয়ে বেড়ে উঠেছেন। তার বাবা-মা এখনো সেখানে বসবাস করেন। ২০১১ সালে তিনি ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটে যোগ দেন। পরে তিনি দুবাইয়ে চলে যান। ২০২২ সালে তিনি একজন অভিজ্ঞ পাইলট হিসেবে ফ্লাইদুবাইয়ে যোগ দেন।

তার সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক পেশাগত পরিচিতির তথ্য অনুযায়ী, মাচ্ছারের ৯ হাজার ৭৫০ ঘণ্টার বেশি উড্ডয়ন অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে ৬ হাজার ৪০০ ঘণ্টার বেশি সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পাইলট হিসেবে উড়োজাহাজ উড়িয়েছেন।

তার সাবেক কর্মস্থল স্পাইসজেট এক বিবৃতিতে মাচ্ছারকে 'নায়ক' হিসেবে অভিহিত করেছে এবং বলেছে, তিনি 'অসংখ্য মানুষের জীবন রক্ষা করেছেন'।

গত বছর 'বোনা-ফাইড ব্যান্টার' নামের একটি পডকাস্টে ক্যাপ্টেন মাচ্ছার কীভাবে উড্ডয়ন পেশায় এলেন এবং একজন পাইলট হিসেবে তার অভিজ্ঞতা শুনিয়েছেন।

তিনি বলেন, বিমান চালানো 'কখনোই ছোটবেলার স্বপ্ন ছিল না'।

প্রায় ১৯ বছর বয়সে তিনি একটি ব্যবস্থাপনা কোর্সে ভর্তি হন। তার পরিকল্পনা ছিল পরিবারের ব্যবসায় যোগ দেওয়া।

কিন্তু পরে তিনি বিমান চলাচলবিষয়ক একটি সেমিনারে অংশ নেওয়ার সুযোগ পান। এরপরই 'বিষয়টি তার মাথায় ঢুকে যায়' বলে জানান তিনি।

মাচ্ছার আরও বলেন, পাইলটের পোশাক পরলে তিনি 'কাজের বিষয়ে কোনো ছাড় দিতেন না' এবং 'শতভাগ কাজের কথাই ভাবতেন'।

তবে তরুণ বয়সের তুলনায় এখন তিনি কর্মজীবন ও ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং পরিবারের সঙ্গে সময় কাটানোকে বেশি গুরুত্ব দেন বলে জানান।

তিনি পরামর্শ দেন, 'ব্যক্তিজীবনকেও সমান গুরুত্ব দিন—এতে আপনি আরও দীর্ঘ সময় পাইলট হিসেবে কাজ করতে পারবেন।'

আকাশে দায়িত্ব পালনের সময় তিনি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, সেগুলো নিয়েও বিস্তারিত কথা বলেন মাচ্ছার।

এর মধ্যে একটি ঘটনায় এক যাত্রী নির্ধারিত সময়ের আগেই প্রসববেদনায় আক্রান্ত হন। তখন ক্রুরা একসঙ্গে কাজ করে যাতে শিশুটির নিরাপদে জন্ম হয়, তা নিশ্চিত করেন।

মাচ্ছার বলেন, 'বিমান চলাচলের ভাষায় বলতে গেলে, আমি ভাগ্যবান যে এমন কিছু মানুষের সঙ্গে বেড়ে উঠেছি, যারা আজকের পাইলট হয়ে উঠতে আমাকে সহায়তা করেছেন।'

চাপপূর্ণ পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয়, তা শেখানোর জন্য তিনি জ্যেষ্ঠ পাইলটদের কৃতিত্ব দেন।

সাক্ষাৎকারটি দেওয়ার সময় ক্যাপ্টেন মাচ্ছার বলেন, তার পরিচালিত কোনো উড়োজাহাজকে তখন পর্যন্ত জরুরি অবতরণ করতে হয়নি।

তবে তিনি চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি এবং উড়োজাহাজের ছোটখাটো সমস্যার মুখোমুখি হয়েছেন, যার কারণে ফ্লাইটে বিলম্ব হয়েছে।

তিনি বলেন, 'বিলম্ব আমার সমস্যা নয়। যতক্ষণ আপনি নিরাপদে উড়োজাহাজ থেকে বের হয়ে আসছেন, সেটাই আমি চাই।'

ক্যাপ্টেন মাচ্ছারের পরিচয় প্রকাশ পাওয়ার পর থেকেই ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যাপক প্রশংসা চলছে। অনেকেই তাকে নায়ক হিসেবে অভিহিত করছেন।

পডকাস্টে তার দেওয়া বক্তব্যের কিছু অংশও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ইসরায়েলগামী ফ্লাইদুবাই ফ্লাইটে ছুরিকাঘাতের ঘটনা সম্পর্কে যা জানা যায়

ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রিনিচ মান সময় রাত ৩টা ৫ মিনিটে, অর্থাৎ স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে।

ফ্লাইটটিতে অন্তত ১৫০ জন যাত্রী ছিলেন। নেতানিয়াহু বলেন, তাদের 'প্রায় সবাই' ইসরায়েলি নাগরিক।

উড়োজাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, উড্ডয়নের প্রায় আড়াই ঘণ্টা পর সৌদি আরবের আকাশসীমার ওপর দিয়ে যাওয়ার সময় উড়োজাহাজটি দ্রুত নিচে নামতে শুরু করে।

স্থানীয় সময় আনুমানিক সকাল ৫টা ২১ মিনিটে দুই মিনিটেরও কম সময়ে উড়োজাহাজটি ১৭ হাজার ফুট বা প্রায় ৫ হাজার মিটার নিচে নেমে যায়।

এর কয়েক মিনিট পর উড়োজাহাজটি জরুরি সংকেত 'স্কোয়াক ৭৭০০' পাঠায়। পরে সেটি পরিবর্তন করে 'স্কোয়াক ৭৫০০' করা হয়, যা উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত হিসেবে ব্যবহৃত হয়।

সকাল ৫টা ৪০ মিনিটে উড়োজাহাজটি অল্প সময়ের জন্য জর্ডানের আকাশসীমায় প্রবেশ করার পর আবার সৌদি আরবের দিকে ফিরে আসে।

এরপর উড়োজাহাজটি অবতরণের জন্য ধীরে ধীরে নিচে নামতে শুরু করে।

এর এক ঘণ্টারও কম সময় পর উড়োজাহাজটি আবার 'স্কোয়াক ৭৭০০' জরুরি সংকেত পাঠায়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছিল, দুই পাইলটের মধ্যে মারামারি হয়েছিল।

তবে বুধবার ঘটনার পর কথা বলার সময় নেতানিয়াহু পরবর্তী সময়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, একজন পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত করেছিলেন এবং পরে 'সম্ভবত উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন'।

নেতানিয়াহু বলেন, একজন ইসরায়েলি যাত্রী তাকে জানিয়েছেন, 'উড়োজাহাজটি ঘুরতে শুরু করেছিল এবং নিচে নামতে শুরু করেছিল'।

ওই সময় ওই যাত্রী এবং একজন ক্রু সদস্য ককপিটে ঢুকে 'ছুরিকাঘাতকারী পাইলটকে' কাবু করেন বলে জানান তিনি।

উড়োজাহাজটি সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক বিমানবন্দরে ঘুরিয়ে নেওয়া হয়। অবস্থান শনাক্তকারী তথ্য অনুযায়ী, এটি স্থানীয় সময় সকাল ৬টা ৫৮ মিনিটে সেখানে অবতরণ করে।

ছুরিকাঘাতের শিকার পাইলটের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে সৌদি আরবে ভারতীয় দূতাবাস জানিয়েছে। পরে তার পরিচয় ক্যাপ্টেন মাচ্ছার হিসেবে নিশ্চিত করা হয়।

মোদি ও ট্রাম্পের প্রশংসা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, গুরুতর আহত হওয়ার পরও মাচ্ছার 'অন্যদের জীবন রক্ষায় অসীম সাহস ও অটল সংকল্প' দেখিয়েছেন।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, 'তার সাহস শত শত মানুষের জীবন রক্ষা করতে এবং একটি ভয়াবহ বিপর্যয় এড়াতে সহায়তা করেছে।'

তিনি মাচ্ছারের দ্রুত সুস্থতার আশাও প্রকাশ করেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও 'ভয়াবহ বিপদের মুখেও তার অসাধারণ সাহস ও পরিস্থিতি মোকাবিলায় অসাধারণ উপস্থিত বুদ্ধির' প্রশংসা করেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'পাইলটের অবস্থা খুবই খারাপ ছিল।' তবে হামলার সময় ককপিটের দরজা খুলে দেওয়ার মতো উপস্থিত বুদ্ধি তার ছিল বলে জানান ট্রাম্প।

ট্রাম্প বলেন, 'এক অর্থে তিনি অসাধারণ সাহস দেখিয়েছেন। তিনি দরজা খুলতে পেরেছিলেন। তিনি পেছনে সরে গিয়ে দরজাটি খুলতে সক্ষম হয়েছিলেন।'

Related Topics

টপ নিউজ

ইসরায়েলগামী / উড়োজাহাজ / ফ্লাইদুবাই / এয়ালাইন্স / সৌদিতে জরুরি অবতরণ / দুই পাইলটের মারামারি / ছুরিকাঘাতে আহত পাইলট / প্রশংসা / ভারতীয় পাইলট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা
  • ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরান জড়িত, বললেন ট্রাম্প; নিশ্চিত যোগসূত্র দেখছেন না ভ্যান্স
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • ফ্লাইদুবাই উড়োজাহাজ ছিনতাই করে ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হামলার পরিকল্পনা ছিল অভিযুক্তের: দাবি সূত্রের
  • ফ্লাইদুবাই ফ্লাইটে হামলা চালানো কে এই রহস্যময় কো-পাইলট?

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net