ইরাকের ওপর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাপ কি কমছে?
ইরান-ইরাকের মধ্যে বিমান চলাচল সংক্রান্ত নিষেধাজ্ঞার কঠোর অবস্থান থেকে খানিকটা সরে এসে সীমিত ছাড় দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। ফলে আবারও সচল হতে যাচ্ছে ইরান ও ইরাকের শিয়া নগরী নজফের মধ্যকার বিমান চলাচল। এক মাসের জন্য এই ছাড়ের বার্তা দিয়ে প্রজ্ঞাপন জারি করে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ।
