ট্রাফিক সিগন্যালে নীল বাতি জ্বললে কি দুর্ঘটনা কমে?
যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় ট্রাফিক সিগন্যালে নীল বাতি ব্যবহার করা হচ্ছে। এটি চালকদের কোনো নির্দেশনা দেয় না; লাল বাতি জ্বলছে কি না, তা পুলিশকে দূর থেকে বুঝতে সাহায্য করে। ফলে লাল বাতি অমান্যকারী চালকদের শনাক্ত করা সহজ হয়। এটি কোনো জাতীয় নিয়ম নয়, স্থানীয়ভাবে ব্যবহার করা হয়। মিনেসোটার এক গবেষণায় নীল বাতি চালুর পর লাল বাতি অমান্যজনিত দুর্ঘটনা ৩৩ শতাংশ কমার তথ্য পাওয়া যায়।
