চট্টগ্রামের গনি স্টোরে কীসের সন্ধানে ছুটছে মানুষ?
অনেকের কাছে এসব পত্রিকা স্রেফ পুরোনো কাগজ। তবে ইতিহাসের সাক্ষী এসব কাগজেরই কোনো কোনো কাটিংয়ের দাম হাজার হাজার টাকা। যুগ যুগ আগের দুর্লভ পত্রিকা সংগ্রহ করে চড়া দামে বিক্রি করেই জীবিকা চলছে এক ব্যবসায়ীর। তিনি আবদুল গনি… পুরোনো পত্রিকার জগতে যিনি হয়ে উঠেছেন এক অনন্য সংগ্রাহক ও ব্যবসায়ী।
