মাঠে ফেরার আগেই চোটে মাশরাফি

করোনাকালে কম ঝড় যায়নি মাশরাফি বিন মুর্তজা ও তার পরিবারের ওপর দিয়ে। সর্বশেষ মাশরাফির ছেলে সাহেল ও মেয়ে হুমায়রা করনোভাইরাসে আক্রান্ত হয়েছে। এবার মাঠে ফেরার আগেই চোট পেলেন ওয়ানডের সফলতম এই অধিনায়ক।