পুতিনের সঙ্গে ট্রাম্পের নতুন আঁতাত: ফের চাপে পড়ল ইউক্রেন ও ইউরোপ
২০২৫ সালের জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগী হন ট্রাম্প। কিন্তু, তাঁর মূল কৌশলই ছিল—কিয়েভকে রাশিয়ার জবরদস্তিমূলক শর্তগুলো মেনে নিতে বাধ্য করা।
