মধ্যবিত্তের নাগালের বাইরে গাড়ি: বাজারে ধস ঠেকাতে শুল্ক হ্রাসের প্রস্তাব বারভিডার
বারভিডা সভাপতি বলেন, 'একসময় দেশে প্রায় ৩০ হাজার গাড়ির বাজার ছিল, যা গত বছর ১০ হাজারের নিচে নেমে এসেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রেজিস্ট্রেশনও এখন এক-তৃতীয়াংশে নেমে এসেছে।'
