রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা বারভিডার

শোরুম বন্ধ ও গাড়িসংক্রান্ত কয়েকটি সেবা স্থগিত রাখাসহ কাস্টমস হাউসের মাধ্যমে আমদানি করা গাড়ির শুল্ক ও কর পরিশোধ, ই-পেমেন্ট এবং বন্দর থেকে গাড়ি খালাসের কার্যক্রমও বন্ধ রাখবে সংগঠনটি।