Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
সীসার বিষক্রিয়ায় দাঁত হারাচ্ছে দক্ষিণ আফ্রিকার কুমিরেরা  

অফবিট

টিবিএস ডেস্ক
26 May, 2022, 09:05 pm
Last modified: 26 May, 2022, 09:22 pm

Related News

  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

সীসার বিষক্রিয়ায় দাঁত হারাচ্ছে দক্ষিণ আফ্রিকার কুমিরেরা  

কুমির নিয়ে করা ওই গবেষণায় বলা হয়েছে, দেশটির পূর্ব উপকূল বরাবর সেন্ট লুসিয়া হ্রদে থাকা সরীসৃপ জাতীয় প্রাণীর রক্তে প্রচুর পরিমাণে সীসার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে।
টিবিএস ডেস্ক
26 May, 2022, 09:05 pm
Last modified: 26 May, 2022, 09:22 pm
নীল কুমির। ছবি: সংগৃহীত

কোনো এক অজানা কারণে একের পর এক নিজেদের দাঁত হারাচ্ছিল দক্ষিণ আফ্রিকার সেন্ট লুসিয়া হ্রদে থাকা নীল কুমিরেরা(প্রজাতির নাম)। কিন্তু গবেষণার পর এর জন্য বিষক্রিয়াকে দায়ী করেছেন গবেষকরা। হ্রদের ২৫টি কুমিরের উপর গবেষণার সময় এ বিষয়টি খেয়াল করেন তারা।    

কুমির নিয়ে করা ওই গবেষণায় বলা হয়েছে, দেশটির পূর্ব উপকূল বরাবর সেন্ট লুসিয়া হ্রদে থাকা সরীসৃপ জাতীয় প্রাণীর রক্তে প্রচুর পরিমাণে সীসার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে। মাছ ধরার বড়শিতে ভর হিসেবে ব্যবহৃত সীসা মাছের ভেতর থেকে যাচ্ছে। এসব মাছ আবার কুমিরের খাবার হওয়ায় তাদের রক্তে সীসা বেশি পাওয়া যাচ্ছে বলে দাবি গবেষকদের।

এ অঞ্চলের কুমিরগুলোর প্রতি 'জরুরি ভিত্তিতে দৃষ্টি দেওয়া' প্রয়োজন বলেও জানিয়েছেন গবেষকরা।

গবেষকদের মতে, মোট ২৫ টি কুমিরের ভেতর বেশ কয়েকটিতে প্রতি মিলিলিটারে এক হাজার ন্যানোগ্রাম, ৫টিতে ছয় হাজার ন্যানোগ্রাম, এমনকি একটিতে তের হাজার ন্যানোগ্রাম সীসাও পাওয়া গেছে।

স্থানীয় সংরক্ষণ কেন্দ্র থেকে নেওয়া তিনটি কুমিরের রক্তে সীসার পরিমাণ ছিল ২০৮ ন্যানোগ্রামের কাছাকাছি। এদের মধ্যে প্রতি মিলিলিটারে ৬ হাজার ন্যানোগ্রাম সীসা থাকা কুমিরগুলো উল্লেখযোগ্য পরিমাণে দাঁত হারিয়েছে। ১৩ হাজার ন্যানোগ্রাম সীসা পাওয়া কুমিরটির দাঁত সবচেয়ে বেশি পড়ে গেছে।

এ প্রসঙ্গে গবেষকরা জানান, মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর দেহেও সীসা জমা হয়। এমনকি সীসা বিষক্রিয়ার কারণে অনেক প্রাণীর দেহে রক্তশূন্যতাও তৈরি হয়। তবে কুমিরের শরীরে এ ধাতু জমা হওয়ার কারণে তাদের হাড় এবং দাঁত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৮৭ সালে ব্রিটেনে বড়শি দিয়ে মাছ ধরা বন্ধ করে দেওয়া হয়। এরপরের এক দশকে পানির নিচে থাকা প্রাণীর সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে যায়।

সূত্র: ইন্ডিপেনডেন্ট  

Related Topics

টপ নিউজ

নীল কুমির / দাত / গবেষণা / দক্ষিণ আফ্রিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net