Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
আজভস্তাল যোদ্ধাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে ইউক্রেন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 May, 2022, 09:20 am
Last modified: 17 May, 2022, 05:27 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

আজভস্তাল যোদ্ধাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে ইউক্রেন

ইউক্রেনের সামরিক বিবৃতিতে বলা হয়েছে, “মারিউপোলের গ্যারিসন নির্ধারিত মিশন সম্পন্ন করেছে। সর্বোচ্চ সামরিক কমান্ড আজভস্তালে অবস্থানরত ইউনিটের কমান্ডারদের প্রতি কর্মীদের জীবন বাঁচানোর নির্দেশ জারি করেছে।” 
টিবিএস ডেস্ক
17 May, 2022, 09:20 am
Last modified: 17 May, 2022, 05:27 pm
ছবি: এপি

ইউক্রেনের অবরুদ্ধ বন্দর শহর মারিউপোলের আজোভস্তাল স্টিলওয়ার্কসে আটকে পড়া সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ মে) ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ইউক্রেনের সামরিক বিবৃতিতে বলা হয়েছে, "মারিউপোলের গ্যারিসন নির্ধারিত মিশন সম্পন্ন করেছে। সর্বোচ্চ সামরিক কমান্ড আজভস্তালে অবস্থানরত ইউনিটের কমান্ডারদের প্রতি কর্মীদের জীবন বাঁচানোর নির্দেশ জারি করেছে।" 

ফেব্রুয়ারির শুরু থেকেই রাজনৈতিক ইস্যুতে দুইদেশের মধ্যে সংঘাত চলছে। প্রায় ৮ বছর আগে ইউক্রেনের ক্রিমিয়া অংশ দখল করে নেয় রাশিয়া। এরপর থেকে দেশটির আরও একটি অংশ ডনবাসের ভাগ্য নিয়েও দীর্ঘ সময় ধরে তৈরি হয়েছে অচলাবস্থা। মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনে ও মদদে প্রায় তিনমাস ধরে পূর্ণাঙ্গ দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে রাশিয়া এবং ইউক্রেন।

রুশ সংবাদ সংস্থা আরটি নিউজের প্রতিবেদন অনুযায়ী, সোমবার আত্মসমর্পণের প্রথম ধাপ সম্পন্ন হয়। এ সময় ২৬৪ সেনা আজভস্তাল ইস্পাত কারখানা ত্যাগ করে। 

রুশ সূত্রের অনুমান, প্রায় ২ হাজার ২০০ লোক আজভস্তাল কমপ্লেক্সের বেসমেন্টে আটকা পড়ে আছে। জায়গাটির আয়তন কমপক্ষে ১১ বর্গ কিলোমিটার এবং এর ভূগর্ভস্থ অংশ পারমাণবিক আক্রমণকে প্রতিরোধ করার মতো করে নির্মাণ করা হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা উপমন্ত্রী অ্যানা মালিয়া এবং সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, যারা আত্মসমর্পণ করবে তাদেরকে কিয়েভকর্তৃক বন্দী হওয়া রুশ যুদ্ধবন্দীদের সঙ্গে বিনিময় করা হবে। তবে, উভয়পক্ষের বন্দী বিনিময়ের শর্তাদি এখনও ঠিক করা হয়নি।

এদিকে, মস্কো এখনও বন্দী বিনিময়ের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। 

আজভস্তাল ইস্পাত কারখানা থেকে সমস্ত ইউক্রেনীয় সেনা চলে যাওয়ার পর অনুষ্ঠানিকভাবে শেষ হবে মারিউপোল সংঘাত। ইউক্রেন আগ্রাসনের শুরু থেকেই রাশিয়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরটিকে টার্গেট করেছিল। রুশ বাহিনী শুরু থেকেই মারিউপোলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে লড়াই চালিয়ে আসছিল। মারিউপোলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারলে এটিই হবে চলমান সংঘাতে রাশিয়ার দখল করা ইউক্রেনের প্রথম বড় শহর। 


  • সূত্র:আরটি নিউজ

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন / আজভস্তাল / ইউক্রেন / রাশিয়া / আজভ যোদ্ধা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net