Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
সাতক্ষীরার কেমিক্যাল দিয়ে পাকানো আম পাঠানো হচ্ছে সারাদেশে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
13 May, 2022, 09:35 pm
Last modified: 13 May, 2022, 09:34 pm

Related News

  • সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি
  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • সীমান্ত আইন না মেনে সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, হতে দেবে না বিজিবি
  • সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

সাতক্ষীরার কেমিক্যাল দিয়ে পাকানো আম পাঠানো হচ্ছে সারাদেশে

বৈরী আবহাওয়ার কারণে এবছর আমের ফলন বিগত কয়েক বছরের তুলনা অনেক কম। ঘূর্ণিঝড় অশানির কারণে আগাম আম ভেঙে বিপাকে পড়েছেন আম চাষীরা। অপুষ্ট আম নানা কেমিক্যাল দিয়ে বাজারে ওঠানো হচ্ছে।
টিবিএস রিপোর্ট 
13 May, 2022, 09:35 pm
Last modified: 13 May, 2022, 09:34 pm

ঘূর্ণিঝড় আসছে এমন খবরে চাষীরা আতংকিত হয়ে আগেই গাছ থেকে আম ভেঙে ফেলায় অপুষ্ট আম ক্ষতিকর কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে। পাঠানো হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে।

সাতক্ষীরা কুখরালী গ্রামের আম চাষী আব্দুর রাজ্জাক বলেন, ১৮ বিঘা জমিতে এ বছর আম চাষ করেছেন তিনি। 

"এ বছর গাছে মুকুল আসার আগে থেকেই বৈরী আবহাওয়ার কারণে আম উৎপাদন কম হয়েছে। ঘূর্ণিঝড় আশনির আঘাত হানার খবরে আতংকিত হয়ে আম চাষীরা অপরিপক্ক আম আগেভাগে ভেঙে ফেলেছেন। গত বছর যে আম ২৮শ টাকা প্রতিমণ বিক্রি হয়েছে সেই আম চলতি বছর ১৬০০-২০০০ টাকায় বিক্রি হচ্ছে।"

জ্যৈষ্ঠ মাস আসার অগেই সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাইসহ বিভিন্ন জাতের আম। আবহাওয়া আর মাটির গুনাগুনের কারণে দেশের অন্য জেলার তুলনায় সাতক্ষীরার আম আগে ভাগেই পাকে।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে সাতক্ষীরায় ৪ হাজার ১১৫ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আর এ বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০-৬০ হাজার মেট্রিক টন।

সাতক্ষীরা জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, চলতি মাসের ৫ তারিখ গোবিন্দভোগ ও গোপালভোগ আম পাড়া শুরু হয়েছে। 

১৬ মে থেকে হিমসাগর এবং মে মাসের শেষে ল্যাংড়া আম পাড়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়। তবে ঘূর্ণিঝড় অশানির কারণে আম চাষীরা বাগান থেকে আগে ভাগেই আম পেড়েছেন।

সাতক্ষীরার সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, বাজারে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস, ক্ষীরসরাই, বৈশাখিসহ নানা জাতের আমে ভরপুর হয়ে উঠেছে বাজার। গ্রামাঞ্চল থেকে ভ্যান ও বিভিন্ন পরিবহনযোগে শহরের সুলতানপুর বড় বাজারের আড়ৎগুলোতে আসছে এসব আম।

তিনি বলেন, "বৈরী আবহাওয়ার কারণে এবছর আমের ফলন বিগত কয়েক বছরের তুলনা অনেক কম। তার উপর ঘূর্ণিঝড় অশানির কারণে আগাম আম ভেঙে বিপাকে পড়েছেন আম চাষীরা। অপুষ্ট আম নানা কেমিক্যাল দিয়ে বাজারে ওঠানো হচ্ছে। এসব আম পাঠানো হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে। প্রশাসনিক তৎপরতা থাকার পরও কেমিক্যাল দেওয়া  থামছে না।"

সাতক্ষীরা মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডা কল্যাণশীষ জানান, "যে সব কেমিক্যাল দিয়ে অপুষ্ট আম পাকানো হচ্ছে তা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। লিভার, কিডনি, পাকস্থলী এমনকি ক্যান্সারের ঝুঁকি থাকে এসব কেমিকেল শরীরে গেলে।"

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, কেমিক্যালযুক্ত অপুষ্ট আম যাতে বাজারে না ওঠে সে ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। 

Related Topics

টপ নিউজ

আম / সাতক্ষীরা / কেমিক্যাল / বিষাক্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি
  • সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • সীমান্ত আইন না মেনে সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, হতে দেবে না বিজিবি
  • সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net