Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
শ্রীলঙ্কা এখন ঢাকায়, সন্ধ্যায় চট্টগ্রাম যাবে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
08 May, 2022, 01:45 pm
Last modified: 08 May, 2022, 04:43 pm

Related News

  • তানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের
  • সাকিবের দারুণ শেষ মুহূর্তের ইনিংসে ব্যাটিং ধসের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৮
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত
  • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলের
  • বৃষ্টিতে পরিত্যক্ত শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

শ্রীলঙ্কা এখন ঢাকায়, সন্ধ্যায় চট্টগ্রাম যাবে বাংলাদেশ

রোববার বেলা সাড়ে ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় শ্রীলঙ্কা দল। যদিও সফকারীদের বেলা ১১টা ৪৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল।
টিবিএস রিপোর্ট
08 May, 2022, 01:45 pm
Last modified: 08 May, 2022, 04:43 pm

দেশের অবস্থা ভালো না, ঋণের বোঝায় জর্জরিত শ্রীলঙ্কা। শনিবার জারি হয়েছে জরুরী অবস্থা। এর মাঝেই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে এসে পৌঁছালো শ্রীলঙ্কা ক্রিকেট দল। রোববার বেলা সাড়ে ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে শ্রীলঙ্কা দলকে বহন করা বিমানটি। 

যদিও সফকারীদের বেলা ১১টা ৪৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ফ্লাইট দেরি হওয়ায় প্রায় এক ঘণ্টা পর ঢাকা এসে পৌঁছায় তারা। বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে গেছে শ্রীলঙ্কা।

দলের সঙ্গে আসেননি অধিনায়ক দিমুথ করুনারত্নে ও চামিকা করুনারত্নে। দিমুথ ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও চামিকা কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলছেন। 

ঢাকা পৌঁছেই চট্টগ্রামে যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কার। এমএ আজিজ স্টেডিয়ামে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল তাদের। কিন্তু লঙ্কানরা ঢাকাতেই ম্যাচটি খেলতে চায়। এ কারণে বিসিবি একাদশের বিপক্ষে ম্যাচটি বিকেএসপিতে আয়োজন করবে বিসিবি। 

বাংলাদেশ দল অবশ্য আজই চট্টগ্রাম চলে যাবে। বিসিবি সূত্র জানিয়েছে সন্ধ্যার একটি ফ্লাইটে চট্টগ্রামে যাবে মুমিনুল হকের দল। প্রথম টেস্টের আগে ওখানেই প্রস্তুতি পর্ব সারবে ঘরের মাঠের দলটি। 

শ্রীলঙ্কা দল আজ বিশ্রামে থাকবে। কাল মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে তাদের অনুশীলন করার কথা। ১০ ও ১১ মে বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে পরদিন প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে যাবে তারা।

চার বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে এলো শ্রীলঙ্কা। এই সফরে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে। 

বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাধুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া।

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকত।

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা ক্রিকেট দল / বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • তানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের
  • সাকিবের দারুণ শেষ মুহূর্তের ইনিংসে ব্যাটিং ধসের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৮
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত
  • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলের
  • বৃষ্টিতে পরিত্যক্ত শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net