Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
পদত্যাগ করতে পারেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
07 May, 2022, 06:35 pm
Last modified: 07 May, 2022, 06:44 pm

Related News

  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার
  • ব্যাংকের কোনো সিদ্ধান্ত আন্দোলনের মাধ্যমে নির্ধারণ করা হবে না: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র   
  • আইআরজিসির সঙ্গে দ্বন্দ্বে কি পদত্যাগ করছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান? যা বলছে তেহরান

পদত্যাগ করতে পারেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে

গোতাবায়া রাজাপাকসের নেতৃত্বে প্রেসিডেন্টস হাউসে একটি বিশেষ মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানে মহিন্দাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বলেন গোতাবায়া। 
হিন্দুস্তান টাইমস
07 May, 2022, 06:35 pm
Last modified: 07 May, 2022, 06:44 pm
ছবি: হিন্দুস্তান টাইমস

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এর আগে দ্বীপরাষ্ট্রের রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে অনুরোধ করেছিলেন মাহিন্দাকে পদ ছাড়ার জন্য।

ভাইয়ের অনুরোধ রেখে গভীর অর্থনৈতিক সংকটের মুখে পদত্যাগ করতে পারেন মহিন্দা।

রিপোর্ট অনুযায়ী, গোতাবায়া  রাজাপাকসের নেতৃত্বে প্রেসিডেন্টস হাউসে একটি বিশেষ মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানে মাহিন্দাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বলেন গোতাবায়া। 

কলম্বো পেজ জানিয়েছে, গোতাবায়ার সেই অনুরোধে সম্মতও হয়েছেন মহিন্দা। সূত্র মারফত আরও জানা গিয়েছে, শ্রীলঙ্কার মন্ত্রিপরিষদের সদস্য- প্রসন্ন রানাতুঙ্গা, নালাকা গোদাহেওয়া এবং রমেশ পাথিরানা, সকলেই দেশের প্রধানমন্ত্রী হিসাবে মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের সিদ্ধান্তে সম্মত হয়েছেন। তবে মন্ত্রিপরিষদের সদস্য উইমলাভিরা ডিসানায়েকে বলেছেন যে মহিন্দার পদত্যাগ দেশের সংকট মোকাবিলায় নিরর্থক প্রমাণিত হবে।

এদিকে গতকাল মধ্যরাত থেকে ফের একবার জরুরী অবস্থা জারি হয়েছে শ্রীলঙ্কায়। সরকার বিরোধী ক্ষোভ সামাল দিতেই এই পদক্ষেপ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের। প্রেসিডেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, আইনের প্রয়োগ যথাযথ করার জন্য তিনি এই কড়া আইন প্রয়োগ করেছেন। এদিকে শ্রমিক সংগঠনগুলি দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। 

প্রেসিডেন্ট গোতাবায়ার পদত্যাগের ডাক দিয়েছে সংগঠনগুলো। এই আবহে স্বাস্থ্য, পোস্টাল, বন্দর, সহ সরকারি সমস্ত বিভাগে ধর্মঘট পালন চলছে। 

উল্লেখ্য, বিগত বেশ কয়েক মাস ধরেই শ্রীলঙ্কা তীব্র খাদ্য এবং বিদ্যুতের ঘাটতির সাথে লড়াই করছে। দেশটি এর জন্য প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য চাইতে বাধ্য হয়েছে। কোভিড মহামারী চলাকালীন পর্যটনের বন্ধের কারণে বৈদেশিক মুদ্রার ঘাটতি দেখা দেয় দ্বীপরাষ্ট্রে। এর জন্য এই মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে সেদেশে। আর এই কারণে সেদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সাধারণ মানুষই এখন বিরোধী দলের ভূমিকা পালন করছে সেখানে।

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা / মাহিন্দা রাজাপাকসে / পদত্যাগ / শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার
  • ব্যাংকের কোনো সিদ্ধান্ত আন্দোলনের মাধ্যমে নির্ধারণ করা হবে না: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র   
  • আইআরজিসির সঙ্গে দ্বন্দ্বে কি পদত্যাগ করছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান? যা বলছে তেহরান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net