Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় নারায়ণগঞ্জে ৫ জন পর্যবেক্ষণে

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
10 March, 2020, 07:15 pm
Last modified: 10 March, 2020, 07:22 pm

Related News

  • নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় নারায়ণগঞ্জে ৫ জন পর্যবেক্ষণে

অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় ৮টি ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, একজনকে দেওয়া হয়েছে এক মাসের কারাদণ্ড।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
10 March, 2020, 07:15 pm
Last modified: 10 March, 2020, 07:22 pm
ফাইল ছবি।

নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত দুই জনের সংস্পর্শে আসায় চারজন ও একজন চীনা নাগরিককে কোয়ারেন্টাইনে (পর্যবেক্ষণে) রাখা হয়েছে। 

তাদের নিজ নিজ বাড়িতেই বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে। তবে তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। 

তিনি জানান, বিদেশ থেকে যারা দেশে ফেরেন তাদের ১৪ দিন স্বাভাবিক পর্যবেক্ষণে রাখা হয়। সে হিসেবে চীনা এক নাগরিককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া আক্রান্ত দুইজনের পরিবারের চারজনকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত নয়। কোয়ারেন্টাইন মানে হচ্ছে, সন্দেহভাজনদের ১৪ দিন বদ্ধ ঘরে পর্যবেক্ষণে রাখা। 

তিনি আরো জানান, নারায়ণগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত দুইজন রোগী শনাক্তের পর প্রাদুর্ভাব ঠেকাতে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে জেলা মাল্টিসেক্টরাল কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক জসিম উদ্দিনকে সভাপতি এবং জেলা সিভিল সার্জনকে সদস্য সচিব করে এই কমিটি করা হয়েছে।

অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় ৮টি ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা

এদিকে মাত্র ২০-৩০ টাকার মাস্ক বিভিন্ন ফার্মেসীতে ও ভাসমান বিক্রেতারা ১২০-১৫০ টাকায় বিক্রি করার অভিযোগে শহরের কালিবাজারে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

অতিরিক্ত মূল্যে মাস্ক ও হ্যান্ড ওয়াশ সামগ্রী বিক্রির অপরাধে ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৮ ফার্মেসিকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক, আবদুল মতিন খান ও নাছরীন আক্তার যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন।

ইকবাল হোসেন জানান, অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি করায় ভ্রাম্যমান আদালত কালিবাজারের নুরুল মেডিকেল র্কণার, রাজু মেডিকেল কর্ণার, হাসান ফার্মেসী, হক ফার্মেসী সহ ৮ ফার্মেসীকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়াও অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নূরুল মেডিকেল কর্ণারের কর্মচারী বিশ্বজিত দাসকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশে করোনা ভাইরাস / নারায়ণগঞ্জ / ভ্রাম্যমাণ আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net