Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
পুতিনের ফোনেই ইস্পাত কারখানায় হামলার পরিকল্পনা বাতিল করে কাদিরভ বাহিনী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 April, 2022, 02:00 pm
Last modified: 23 April, 2022, 02:04 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

পুতিনের ফোনেই ইস্পাত কারখানায় হামলার পরিকল্পনা বাতিল করে কাদিরভ বাহিনী

একটি মাছিও যেনো ওই কারখানা থেকে বেরিয়ে আসতে না পারে, এমন নির্দেশ দিয়েছেন পুতিন। ফলে অবরুদ্ধ কারখানায় আটকা পড়া মানুষগুলো পর্যান্ত অক্সিজেন, চিকিৎসা ও খাবারের অভাবে ধীরে ধীরে মৃত্যুমুখে ঢলে পড়বে বলে আশঙ্কা করছেন অনেকে।
টিবিএস ডেস্ক
23 April, 2022, 02:00 pm
Last modified: 23 April, 2022, 02:04 pm
ছবি: রয়টার্স

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রক্ষা পেয়েছে মারিউপোলের ইস্পাত কারখানা। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২১ এপ্রিল) দক্ষিণ ইউক্রেনের বন্দরনগরী মারিউপোল দখলের পর সেখানকার বিশাল আজভস্তাল ইস্পাত কারখানাটি গুঁড়িয়ে দিতে চেয়েছিল রুশ বাহিনীর পক্ষে লড়াইরত চেচেন যোদ্ধারা। কিন্তু প্রেসিডেন্ট পুতিন নিজেই চেচেন নেতা রমজান কাদিরভকে ফোন করে সংযত হওয়ার নির্দেশ দেন।

তবে ইস্পাত কারখানাটির ওপর রুশ বাহিনী আক্রমাণ না চালালেও সেখানে আশ্রয় নেওয়া ইউক্রেনীয় সেনা এবং অসামরিক নাগরিকদের বাইরে আসার কোনো পথ অবশিষ্ট নেই। একটি মাছিও যেনো ওই কারখানা থেকে বেরিয়ে আসতে না পারে, এমন নির্দেশ দিয়েছেন পুতিন। ফলে অবরুদ্ধ কারখানায় আটকা পড়া মানুষগুলো পর্যান্ত অক্সিজেন, চিকিৎসা ও খাবারের অভাবে ধীরে ধীরে মৃত্যুমুখে ঢলে পড়বে বলে আশঙ্কা করছেন অনেকে। 

এদিকে পশ্চিমা গণমাধ্যমের দাবি, পুরোপুরি ধ্বংস না হলেও রুশ গোলাবর্ষণে ইস্পাত কারখানাটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অনেক আহত মানুষ রয়েছেন, যাদের চিকিৎসা প্রয়োজন। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরশহর মারিউপোলেকে অন্যতম টার্গেট বানিয়েছে রাশিয়া। শুরু থেকেই রুশ সেনারা এই শহরের দখল নেওয়ার চেষ্টা করে আসছিল। শহরটি দখলের মাধ্যমে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া যাওয়ার পথ সুগম হল রাশিয়ার জন্য। মারিউপোলের দখল ধরে রাখতে বুধবার (২০ এপ্রিল) পর্যন্ত প্রাণপণ লড়েছে ইউক্রেনের সেনারাও। শেষ এক সপ্তাহ ধরে ওই ইস্পাত কারখানাকে ঘাঁটি বানিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুগত সেনারা। তবে শেষরক্ষা হয়নি তাদের। শহরের দখল নেওয়ার পর রুশ সামরিক বাহিনী ইউক্রেনের সেনাদের আত্মসমার্পণের আল্টিমেটাম দিয়েছিল, আত্মসমার্পণের মাধ্যমে নিজেদের প্রাণ বাঁচানোর আহ্বান জানানো হয়েছিল তাদের। কিন্তু সেই আল্টিমেটাম মানেনি ইউক্রেনীয় বাহিনী। ফলস্বরূপ অবরুদ্ধ ওই ইস্পাত কারখানা থেকে তাদের বেরিয়ে আসার পথ বন্ধের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

বন্দর শহর মারিউপোল দখলের জন্য রাশিয়াকে সহায়তা করেছে পুতিনের ঘনিষ্ট মিত্র ককেশাসের চেচেন নেতা রমজান কাদিরভের মিলিশিয়া বাহিনীর। শেষ পর্যন্ত সংখ্যা এবং সমর সম্ভারে এগিয়ে থাকা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণে বাধ্য হয় মারিউপোলে মোতায়েন ইউক্রেনীয় সেনারা। 

  • সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / রাশিয়া / ইউক্রেন / মারিউপোল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net