Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ফের হাসপাতালে ভর্তি পেলে

খেলা

টিবিএস ডেস্ক
20 April, 2022, 04:00 pm
Last modified: 20 April, 2022, 08:01 pm

Related News

  • স্বাস্থ্যখাতে বড় রূপান্তর: নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা সরকারের 
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • ঢাকার বাইরের রোগীরা দেরিতে হাসপাতালে আসায় হামে মৃত্যুর সংখ্যা বাড়ছে
  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৫

ফের হাসপাতালে ভর্তি পেলে

গত কয়েক বছরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগতে হয়েছে পেলেকে। হাসপাতাল, বাসা করতে করতেই জীবন কাটছে ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলারের।
টিবিএস ডেস্ক
20 April, 2022, 04:00 pm
Last modified: 20 April, 2022, 08:01 pm

হাসপাতাল, বাসা করতে করতেই জীবন কাটছে পেলের। ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলারের শারীরিক অবস্থা স্থীতিশীল হচ্ছে না। ক্যান্সারের চিকিৎসা নিতে আবারও হাসপাতালে ভর্তি হলেন 'ফুটবলের কালো মানিক'। 

সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছেন পেলে। এই হাসপাতালেই নিয়মিত চিকিৎসা নিয়ে আসছেন তিনি। ৮১ বছর বয়সী পেলের সর্বশেষ অবস্থার কথা মঙ্গলবার জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ব্রাজিলিয়ান কিংবদন্তির শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছে অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ। পেলের পুরো নাম এদসন আরান্তেস দো নাসিমেন্তো উল্লেখ করে চিকিৎসকরা বলেছেন, 'তিনি ভালো আছেন এবং তার অবস্থা স্থিতিশীল।'

পেলের বাড়ি ফেরার বেশিদিন হয়নি। এর মধ্যেই আবার হাসপাতালে বর্তি হতে হলো তাকে। গত সেপ্টেম্বরে পেলের বৃহদান্ত্রের টিউমার অপসারণ করানো হয়। এরপর থেকে হাসপাতালে নিয়মিত যাওয়া-আসার মধ্যে থাকতে হয় ব্রাজিলের তিনবারের বিশ্বকাপ জয়ী এই ফুটবলারকে। 

গত ফেব্রুয়ারিতে মূত্রনালীর সংক্রমণ ধরা পড়ার পর কেমো নেওয়ার জন্য পেলেকে হাসপাতালে ভর্তি হতে হয়। এই দফায় লম্বা সময় ধরে হাসপাতালে থাকতে হয় তাকে। অবস্থার উন্নতি হওয়ার পর বাড়িতে ফেরেন ফুটবলের এই বিস্ময়। 

গত কয়েক বছরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগতে হয়েছে পেলেকে। ২০১৫ সালে প্রোস্টেট সার্জারি করাতে হয় তাকে। হিপ সার্জারির পর তো ভোগান্তি আরও বাড়ে। দীর্ঘস্থায়ী ব্যথা তো আছেই, সহায়তা ছাড়া চলতে ফিরতেও পারেন না। এ ছাড়া ২০১৯ সালেও একবার মূত্রনালীর সংক্রমণে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।

Related Topics

টপ নিউজ

পেলে / ব্রাজিল ফুটবল / হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • স্বাস্থ্যখাতে বড় রূপান্তর: নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা সরকারের 
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • ঢাকার বাইরের রোগীরা দেরিতে হাসপাতালে আসায় হামে মৃত্যুর সংখ্যা বাড়ছে
  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৫

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net