Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ভিসি পদে নিয়োগ পেয়েও যোগ দিতে চান না ড. ফারুক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 April, 2022, 05:45 pm
Last modified: 03 April, 2022, 05:46 pm

Related News

  • শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ডুয়েটে নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত ১৫
  • ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
  • বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিল সরকার
  • পদোন্নতির দাবি: উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, কমপ্লিট শাটডাউনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়

ভিসি পদে নিয়োগ পেয়েও যোগ দিতে চান না ড. ফারুক

বিষয়টি নাড়া দিয়েছে সারা দেশের মানুষকে। অনেকেই এজন্য অধ্যাপক ফারুককে সামাজিকযোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন। যদিও পুরো বিষয়টিকে পারিবারিক কারণ বলে দাবি করেছেন তিনি।
টিবিএস রিপোর্ট
03 April, 2022, 05:45 pm
Last modified: 03 April, 2022, 05:46 pm
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক। ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগে তদবির ও তোষামোদই বড় যোগ্যতা হয়ে উঠেছে। এমন সময়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্যের দায়িত্ব পেয়েও নিতে চান না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক। 

বিষয়টি নাড়া দিয়েছে সারা দেশের মানুষকে। অনেকেই এজন্য অধ্যাপক ফারুককে সামাজিকযোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন। যদিও পুরো বিষয়টিকে পারিবারিক কারণ বলে দাবি করেছেন তিনি।

গত ২৩ মার্চ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদে ড. আবদুল্লাহ আল ফারুককে উপাচার্য নিয়োগ দেয় সরকার। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিন নির্বাচনের একদিন আগে ২৯ মার্চ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে পারিবারিক কারণ দেখিয়ে রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিতে অপারগতার কথা জানান তিনি।

অন্যদিকে উপাচার্য পদে নিয়োগ পাওয়ার পরও উপাচার্য হিসেবে যোগদান না করে ডিন পদে প্রার্থিতা বহালের বিষয়ে প্রশ্ন তুলে ডিন নির্বাচনের আগে রিটার্নিং কর্মকর্তা বরাবর  লিখিত অভিযোগ করেন অপর ডিন প্রার্থী অধ্যাপক ড. জাকির হোসেন। পরবর্তী ডিন নির্বাচনে প্রশাসনের হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে যান হলুদ দলের প্রার্থী অধ্যাপক জাকির হোসেন। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থীর দাবি, অধ্যাপক ফারুকের উপাচার্যের দায়িত্ব পেয়েও না নেওয়ার বিষয়টি পুরোপুরি রাজনৈতিক। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য শিরিন আখতারের বলয়কে শক্তিশালী করতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি তাদের।

তবে ভিসি পদে নিয়োগ পেয়েও যোগদান না করার বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে কথা বলতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কাছে অপারগতা প্রকাশ করেছেন ড. আবদুল্লাহ আল ফারুক।

এদিকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. কাঞ্চন চাকমা বলেন, 'নতুন উপাচার্য হিসাবে ড. আবদুল্লাহ আল ফারুক স্যারকে নিয়োগ দেওয়ায় আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু তিনি দায়িত্ব না নেওয়ার বিষয়টি শুনে আবার হতাশও হলাম। এখন সরকার বিশ্ববিদ্যালয়টিতে আবার কাকে নতুন উপাচার্য নিয়োগ দিচ্ছে, তার অপেক্ষায় আমরা।'

রাবিপ্রবি উপাচার্য পদে ২০১৪ সালে প্রথম দফায় চার বছর মেয়াদে নিয়োগ পান প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। পরবর্তীতে ২০১৮ সালে আবারও দ্বিতীয় দফায় নিযোগ পেয়ে চার বছর মেয়াদ শেষে গত ৪ ফেব্রুয়ারি বিদায় নেন তিনি। আইনগত সুযোগ না থাকায় তাকে তৃতীয় মেয়াদে উপাচার্য নিয়োগ দিতে পারেনি সরকার।

Related Topics

টপ নিউজ

ভিসি / উপাচার্য / রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / রাবিপ্রবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ডুয়েটে নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত ১৫
  • ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
  • বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিল সরকার
  • পদোন্নতির দাবি: উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, কমপ্লিট শাটডাউনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net